Journalbd24.com

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • সুপ্রিম কোর্ট বারের নতুন সভাপতি মোমতাজ, সম্পাদক দুলাল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২২ ১২:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২২ ১২:৫৪

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    সুপ্রিম কোর্ট বারের নতুন সভাপতি মোমতাজ, সম্পাদক দুলাল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২২ ১২:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২২ ১২:৫৪

    সুপ্রিম কোর্ট বারের নতুন সভাপতি মোমতাজ, সম্পাদক দুলাল

    সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২৩ সেশনের নির্বাচনে অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির সভাপতি ও অ্যাডভোকেট আব্দুন নুর দুলাল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তারা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা) প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

    বুধবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নতুন উপ-কমিটির আহ্বায়ক মো. অজি উল্লাহ এই ফলাফল ঘোষণা করেন।

    নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ সাতটি পদে জয় লাভ করেছে আওয়ামী সমর্থিত আইনজীবীদের সাদা প্যানেল। আর কোষাধ্যক্ষ ও দুই যুগ্ম সম্পাদকসহ সাতটি পদে জয় লাভ করেছে বিএনপিপন্থী আইনজীবীদের নীল প্যানেল।

    সভাপতি পদে মোমতাজ উদ্দিন ফকির পেয়েছেন ৩ হাজার ৩৪৪ ভোট, তার প্রতিদ্বন্দ্বী বিএনপির ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল পেয়েছেন ২ হাজার ৪৮৯ ভোট।

    অপর দিকে, সাধারণ সম্পাদক পদে আবদুর নুর দুলাল ২ হাজার ৮৯১ ভোট পেয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী বিএনিপির ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল পেয়েছেন ২ হাজার ৮৪৬ ভোট।

    অন্যান্য পদের মধ্যে আওয়ামীপন্থী আইনজীবী প্যানেল থেকে সহ-সভাপতি পদে জয় পেয়েছেন মো. শহীদুল ইসলাম ও মোহাম্মদ হোসেন। একই প্যানেল থেকে সদস্যপদে জয়ী হয়েছেন- ফাতেমা বেগম, শাহাদাত হোসাইন (রাজিব) ও সুব্রত কুমার কুণ্ডু।

    বিএনপিপন্থী নীল প্যানেল থেকে জয় পেয়েছেন কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ কামাল হোসেন, যুগ্ম সম্পাদক পদে মাহফুজ বিন ইউসুফ ও মোহাম্মদ মাহবুবুর রহমান খান। একই প্যানেল থেকে সদস্যপদে জয়ী হয়েছেন- কামরুল ইসলাম, মাহদীন চৌধুরী, মো. গোলাম আক্তার জাকির ও মো. মঞ্জুরুল আলম (সুজন)।

    এর আগে এই নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে বুধবার আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই ধাক্কাধাক্কি, মারামারির মাঝে এ দিন দুপুর সাড়ে ৩টায় সমিতির সম্মেলন কক্ষের তালা ভেঙ্গে সম্পাদক পদে ভোট পুনর্গণনা করতে যান অজি উল্লাহর নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন পরিচালনায় নতুন উপ-কমিটি। পরে পুলিশের উপস্থিতে ভোট পুনর্গণনা করা হয়।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
    2. সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    3. মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত
    4. পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    5. পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    6. কাহালুতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
    7. ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

    বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

    সাপাহারে  মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস উদযাপন

    সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত

    পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    কাহালুতে যথাযথ মর্যাদায় মহান
স্বাধীনতা ও জাতীয় দিবস  পালিত

    কাহালুতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    ঈদ উৎসবে  আদমদীঘির  বিনোদনকেন্দ্রগুলিতে  দর্শনার্থীদের  উপচে পড়া ভিড়

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬