Journalbd24.com

সোমবার, ৬ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ইউরোপে পণ্য পরিবহনে আরও তিন জাহাজ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ মে, ২০২২ ১৫:২৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ মে, ২০২২ ১৫:২৫

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    ইউরোপে পণ্য পরিবহনে আরও তিন জাহাজ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ মে, ২০২২ ১৫:২৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ মে, ২০২২ ১৫:২৫

    ইউরোপে পণ্য পরিবহনে আরও তিন জাহাজ

    চলতি বছরের ফেব্রুয়ারিতে দুটি জাহাজে চট্টগ্রাম থেকে ইতালিতে সরাসরি কনটেইনারে পণ্য পরিবহন চালু হয়। আগের দুই জাহাজের সাফল্যের ধারাবাহিকতায় এই রুটে নতুন জাহাজ চালু করতে চায় সুইজারল্যান্ডের সরবরাহকারী প্রতিষ্ঠান কমোডিটি সাপ্লাইজ এজি। সব ঠিক থাকলে মে মাসেই ইউরোপের দেশ স্পেনের বার্সেলোনা ও নেদারল্যান্ডসের রটারড্যাম বন্দরে তিনটি জাহাজে করে সরাসরি পণ্য পরিবহনের পরিকল্পনা রয়েছে।

    চট্টগ্রাম থেকে বার্সেলোনা ও রটারড্যাম বন্দরে এমভি স্পাইকা, এমবি এন্ড্রোমেডা জে ও এমভি মিউজিক সরাসরি পণ্য পরিবহন করবে।

    চট্টগ্রাম থেকে ইতালিতে সরাসরি কনটেইনার জাহাজে পণ্য পরিবহন সেবা চালু হয় গত ৭ ফেব্রুয়ারি। ইতালিসহ ইউরোপের কয়েকজন ক্রেতার আগ্রহেই ইতালির ফ্রেইট ফরোয়ার্ডার প্রতিষ্ঠান আরআইএফ লাইন এবং সহযোগী প্রতিষ্ঠান ক্যালিপসো কোম্পানিয়া ডি নেভিগেশন চট্টগ্রাম-ইতালি সরসারি জাহাজ চলাচলের এই সেবা চালু করে।

    প্রতিষ্ঠানটি দুটি জাহাজে এ পর্যন্ত পাঁচবার আমদানি-রপ্তানি পণ্য আনা-নেয়া করেছে। এতে সময় লেগেছে ১৮ থেকে ২০ দিন।

    পণ্য পরিবহনে এই দুটি জাহাজের সাফল্যে সুইজারল্যান্ডের কমোডিটি সাপ্লাইজ ইউরোপের আরও দুটি দেশে নতুন সেবা চালুর উদ্যোগ নিয়েছে।

    চট্টগ্রাম থেকে বার্সেলোনা ও রটারড্যাম বন্দরে এতদিন পণ্য পরিবহন করতে ৩৫-৪০ দিন লাগত। সিঙ্গাপুর, শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার ট্রান্সশিপমেন্ট বন্দর হয়ে পণ্য এসব বন্দরে যেতে সময় ও অর্থ বেশি লাগত।

    সরাসরি জাহাজ চলাচল করলে পণ্য পরিবহনে সময় অর্ধেকে নেমে আসবে বলে জানিয়েছেন শিপিং এজেন্ট রিলায়েন্স শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ।

    ইউরোপ রুটে চালু হতে যাওয়া নতুন তিনটি জাহাজের স্থানীয় প্রতিনিধি হিসেবে রয়েছে প্রতিষ্ঠানটি।

    মোহাম্মদ রাশেদ নিউজবাংলাকে বলেন, ‘আগামী ২০ মে রপ্তানি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে জাহাজ চলাচল শুরু হবে। প্রতি ১৫ দিনে একটি জাহাজ যাত্রা করবে।’

    বাংলাদেশের মোট পণ্য রপ্তানির ৪৫ শতাংশই যায় ইউরোপের ২৭টি দেশে। গত ২০২০-২১ অর্থবছরে এই ২৭টি দেশে ১ হাজার ৭৪৬ কোটি ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়েছে।

    রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে সর্বোচ্চ পরিমাণ পণ্য আমদানির ক্ষেত্রে বর্তমানে স্পেন চতুর্থ ও নেদারল্যান্ডস অষ্টম স্থানে রয়েছে। চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই–মার্চে) স্পেনে রপ্তানি হয়েছে ২৩৮ কোটি ডলারের পণ্য। একই সময়ে নেদারল্যান্ডসে রপ্তানি হয়েছে ১৩১ কোটি ডলারের পণ্য।

    ইউরোপে রপ্তানি হওয়া পণ্যের সিংহভাগই তৈরি পোশাক।

    নতুন তিনটি জাহাজ সরাসরি চালু হলে অর্থ ও সময় দুটোই কমবে। এতে ইউরোপের প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশের তৈরি পোশাক খাত এগিয়ে থাকবে বলে মনে করছেন তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমই) নেতারা।

    বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘স্পেন ও নেদারল্যান্ডসে সরাসরি কনটেইনারবাহী জাহাজ চালু হলে দেশের পোশাক খাত ইউরোপের বাজারে প্রতিযোগী দেশগুলোর চেয়ে অনেক এগিয়ে যাবে। সরাসরি জাহাজ চলাচলের সুফল হিসেবে আমাদের রপ্তানিকারকরা ভিয়েতনামের চেয়ে কম সময়ে ইউরোপের ক্রেতাদের হাতে পণ্য তুলে দিতে পারবেন।’

    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬