Journalbd24.com

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • তেঁতুলতলা মাঠকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার মনে করেন কলাবাগানবাসী
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ৩ মে, ২০২২ ২১:২২
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ৩ মে, ২০২২ ২১:২২

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    তেঁতুলতলা মাঠকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার মনে করেন কলাবাগানবাসী

    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ৩ মে, ২০২২ ২১:২২
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ৩ মে, ২০২২ ২১:২২

    তেঁতুলতলা মাঠকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার মনে করেন কলাবাগানবাসী

    অনেক ধরেই স্থানীয় ফুসফুসখ্যাত তেঁতুলতলা মাঠ রক্ষার দাবিতে আন্দোলন করে আসছিল রাজধানীর কলাবাগানবাসী। এরই ধারাবাহিকতায় গত ২৪ এপ্রিল মাঠটি রক্ষার দাবিতে আন্দোলনকারী সৈয়দা রত্না ও তার কিশোর ছেলেকে পুলিশ ধরে নিয়ে ১৩ ঘণ্টা কলাবাগান থানায় আটকে রাখে। পরে প্রতিবাদের মুখে মধ্যরাতে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এরপর মাঠ রক্ষায় আরও সোচ্চার হন আন্দোলনকারীরা। আন্দোলনের মুখে গত ২৮ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তেঁতুলতলা মাঠে আর কোনো নির্মাণকাজ হবে না।

    মাঠটি ফিরে পাওয়ার জন্য স্থানীয় বাসিন্দারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন। ঈদকে সামনে রেখে মাঠটি ফিরে দেওয়ার জন্য স্থানীয় বাসিন্দারা এটাকে প্রধানমন্ত্রীর ঈদের উপহার ও সালামি হিসেবে নিয়েছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন।

    আন্দোলনকারীদের একজন স্থানীয় বাসিন্দা রেজিয়া খাতুন (৬৮)। রেজিয়া খাতুন বলেন, মাঠ ফিরে পেয়ে অনেক শান্তি লাগছে। জীবনের অনেক আশা ছিল মাঠটি ফিরে পাবো। আমাদের অনেক ভালো লাগছে। বঙ্গবন্ধুকন্যা আমাদের ঈদের উপহার দিয়েছে।’

    আরেক বাসিন্দা ডলি মোশারফ বলেন, প্রধানমন্ত্রীর পক্ষে এটা পুরো কলাবাগানবাসীর ঈদ উপহার। এ জন্য প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ।

    বাসিন্দা মোশরফ হোসেন বলেন, আমার জন্ম এলাকায়। এখানেই বড় হয়েছে। দীর্ঘদিন আমরা মাঠ রক্ষায় আন্দোলন করেছিলাম। তবে বাংলার বাতিঘর প্রধানমন্ত্রীর কান পযর্ন্ত খবরটি পৌঁছাতে পারছিলাম না। এলাকার সকলে মিলে আন্দোলন করেছি আমাদের ফুসফুস, মাঠ রক্ষা করতে হবে। আমরা সফল হয়েছি। শেষপযর্ন্ত প্রধানমন্ত্রীর কানে পৌঁছাতে পেরেছি খবরটি। আমাদের বাচ্চারা যদি না খেলতে পারে তবে তারা খারাপ পথে চলে যেতে পারে। বাচ্চাদের কথা চিন্তা করেই মাঠ রক্ষায় মাঠে নেমেছি। কারণ আমি ছোটবেলা এ মাঠে খেলে করেছি। যাই হোক প্রধানমন্ত্রী আমাদের মাঠটি ফিরিয়ে দিয়েছে। এর থেকে বড় ঈদের উপহার আর কিছু হতে পারে না।

    করোনা সংকটের কারণে দুই বছর পর ঈদের জামাতের জন্য প্রস্তুতি শেষপর্যায়ে রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠ। মঙ্গলবার সকাল ৮টায় ওই মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

    দীর্ঘ দুই বছর পর ঈদের জামাত অনুষ্ঠিত হবে মাঠে। এলাকাবাসী শঙ্কায় ছিল মাঠে নামাজ পড়ার জন্য। মাঠটি রক্ষার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী।

    উত্তর ধানমন্ডি কলাবাগান জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ হাবিবুর রহমান জাগো নিউজকে বলেন, ইনশাল্লাহ ঈদের জামাতের জন্য প্রস্তুতি শেষ। মসজিদ কমিটি ও এলাকাবাসী এটা আয়োজন করছেন। আমরা শঙ্কায় ছিলাম মনে হয় এখানে নামাজ পড়ানো যাবে না। তবে নামাজ পড়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য বিশেষ করে মন্ত্রী ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়। আমরা মনে করি, ঈদকে সামনে রেখে প্রধানমন্ত্রী উপহার হিসেবে মাঠটি আমাদের ফিরিয়ে দিয়েছেন।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
    2. সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    3. মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত
    4. পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    5. পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    6. কাহালুতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
    7. ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

    বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

    সাপাহারে  মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস উদযাপন

    সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত

    পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    কাহালুতে যথাযথ মর্যাদায় মহান
স্বাধীনতা ও জাতীয় দিবস  পালিত

    কাহালুতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    ঈদ উৎসবে  আদমদীঘির  বিনোদনকেন্দ্রগুলিতে  দর্শনার্থীদের  উপচে পড়া ভিড়

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬