Journalbd24.com

সোমবার, ৬ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • কাশিমপুরের বন্দিরা পেলেন বিশেষ খাবার, ছিল গানের আয়োজন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মে, ২০২২ ২২:০৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মে, ২০২২ ২২:০৪

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    কাশিমপুরের বন্দিরা পেলেন বিশেষ খাবার, ছিল গানের আয়োজন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মে, ২০২২ ২২:০৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মে, ২০২২ ২২:০৪

    কাশিমপুরের বন্দিরা পেলেন বিশেষ খাবার, ছিল গানের আয়োজন

    গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দিদের নতুন পোশাক ও বিশেষ খাবার দেওয়া হয়েছে। মঙ্গলবার (০৩ মে) ঈদের দিন সকালে পায়েস-মুড়ি, দুপুরে মাংস-পোলাও, মিষ্টি, সালাদ, পান-সুপারি এবং রাতে ভাত, রুই মাছ, ছোলার ডালের আয়োজন করা হয়েছে। খাবারের পাশাপাশি বন্দিদের অংশগ্রহণে বিকালে গান-বাজনার আয়োজন করা হয়েছে।

    সকালে নারীদের একটি ছাড়া বাকি তিন কারাগারে ২০টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এর আগে তাদের মাঝে শাড়ি, লুঙ্গী ও শিশুদের নতুন জামা দেওয়া হয়েছে। শুক্রবার, শনিবার এবং রবিবার জেলা প্রশাসন ও কারাগার কর্তৃপক্ষের সহায়তায় তাদের মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়। 

    কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ সুপার আব্দুল জলিল বলেন, ‌‘এই কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯৯৭ ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রায় ৬০০ সহ তিন হাজার বন্দি রয়েছেন। এর মধ্যে ঈদ উপলক্ষে দরিদ্র এক হাজার ২৮ বন্দিকে নতুন লুঙ্গি দেওয়া হয়েছে। এখানে ১২টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের দিন তাদের বিশেষ খাবার দেওয়া হয়েছে।’

    কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সুপার মো. নুরুন্নবী ভূঁইয়া বলেন, ‘এই কারাগারে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী, ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি শাহাবুদ্দিন, ডেসিটিনির পরিচালক মোহাম্মদ হোসেনসহ প্রায় দেড় হাজার বন্দি রয়েছেন। তাদের মধ্যে ৭১ জন ফাঁসির এবং শতাধিক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত। বন্দিদের অংশগ্রহণে এখানে চারটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ উপলক্ষে রবিবার ১০০ দরিদ্র বন্দির মাঝে লুঙ্গি বিতরণ করা হয়েছে। আজ দেওয়া হয়েছে বিশেষ খাবার।’

    কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার মো. আমিরুল ইসলাম বলেন, ‘এই কারাগারে বন্দির সংখ্যা দুই হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে শতাধিক ফাঁসির দণ্ডপ্রাপ্ত এবং চার শতাধিক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত। এখানে বন্দিদের নিয়ে ঈদের চারটি জামাত অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সহায়তায় শনিবার ১৫০ দরিদ্র বন্দিকে লুঙ্গি দেওয়া হয়েছে। ঈদের দিন তাদের বিশেষ খাবার দেওয়া হয়েছে।’

    মহিলা কেন্দ্রীয় কারাগারের সুপার হালিমা খাতুন বলেন, ‘এই কারাগারে যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামিমা নূর পাপিয়াসহ প্রায় ৭০০ বন্দি রয়েছেন। এর মধ্যে ফাঁসির আসামি ৩০ এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রায় অর্ধশতাধিক। কারাগারে (ডে-কেয়ার সেন্টারে) মা বন্দিদের সঙ্গে রয়েছে ৮৪ শিশু।’

    তিনি বলেন, ‘কারাগারে নারী বন্দিদের জন্য ঈদের জামাত অনুষ্ঠিত না হলেও নিজেরা নামাজ পড়েছেন। সকাল ও দুপুরে বিশেষ খাবার দেওয়া হয়েছে। বিকালে বন্দিদের অংশগ্রহণে গানের আয়োজন করা হয়েছে। এর আগে শুক্রবার জেলা প্রশাসক উপস্থিত থেকে ২৬৫ দরিদ্র নারী বন্দি ও (ডে-কেয়ার সেন্টারে) মা বন্দিদের সঙ্গে থাকা ৮০ শিশুকে নতুন জামা দিয়েছেন।’

    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬