Journalbd24.com

সোমবার, ৬ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • শুধু কাগুজে সনদ অর্জনে চাকরি পাওয়া যাবে না : শিক্ষা উপমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ মে, ২০২২ ১১:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ মে, ২০২২ ১১:৫০

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    শুধু কাগুজে সনদ অর্জনে চাকরি পাওয়া যাবে না : শিক্ষা উপমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ মে, ২০২২ ১১:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ মে, ২০২২ ১১:৫০

    শুধু কাগুজে সনদ অর্জনে চাকরি পাওয়া যাবে না : শিক্ষা উপমন্ত্রী

    শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, শুধু কাগুজে সনদ অর্জন করলে চাকরি পাওয়া যাবে না। চাকরি গাছে ধরে না। চাকরি পেতে হলে মাদ্রাসা শিক্ষার্থীদের বাংলা, ইংরেজির পাশাপাশি আরবি ভাষা ও কম্পিউটারে দক্ষতা অর্জন করতে হবে। আররি ভাষায় দক্ষতা অর্জন করা গেলে মধ্যপ্রাচ্যের বিশাল শ্রমবাজারে আমাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে।

    শনিবার বেলা ১১ টায় চট্টগ্রামের লোহাগাড়ায় ইসমাঈল আঞ্জুমান আরা ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এক শোকরানা মাহফিলে এসব কথা বলেন তিনি।

    মাদ্রাসায় ছাত্রী শাখার উদ্বোধনসহ কামিল শ্রেণিতে পাঠদানের অনুমতিপ্রাপ্তি উপলক্ষে এ শোকরানা মাহফিল অনুষ্ঠিত হয়।

    উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা - দীনি শিক্ষা বিস্তারে কোন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষা বিস্তার ও আধুনিকায়নে কাজ করে যাচ্ছে। সরকার প্রতি অর্থ বছরে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে প্রায় ৩ হাজার ৮শত ৪০ কোটি টাকা ব্যয় করছে।

    তিনি আরো বলেন, যারা দীনের অপব্যাখ্যা করে তাদের প্রতিহত করার জন্য মাদ্রাসা শিক্ষার্থীদের সত্যিকারের দীনি জ্ঞান অর্জন করতে হবে। দীনের অপব্যাখ্যাকারীদের প্রতি সবাইকে সচেতন থাকতে হবে।

    অনুষ্ঠান শেষে মাদ্রাসার ছাত্রী শাখার উদ্বোধন করেন চট্টগ্রাম- ১৫ ( সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ড. প্রফেসর আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

    আলহাজ্ব নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ভাচুয়ালি যুক্ত হয়ে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

    এছাড়াও বক্তব্য রাখেন জাফর আলম এমপি (কক্সবাজার-১), নোমান গ্রুপের ভাইস-চেয়ারম্যান সৈয়দা সুফিয়া খাতুন, নোমান গ্রুপের এমডি আবদুল্লাহ মো. জোবাইর, আবদুল্লাহ মো. জাবের, লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরু ও আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ নাজিম উদ্দিন প্রমুখ।

    আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার বাংলা বিভাগের অধ্যাপক আবদুল খালেক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব আবু মুছা মোহাম্মদ খালেদ জামিল।

    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬