Journalbd24.com

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • শিলাইদহ কুঠিবাড়ির ব্যাপক উন্নয়নে কাজ করছে সরকার: স্পিকার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ মে, ২০২২ ১৪:৫৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ মে, ২০২২ ১৪:৫৮

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    শিলাইদহ কুঠিবাড়ির ব্যাপক উন্নয়নে কাজ করছে সরকার: স্পিকার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ মে, ২০২২ ১৪:৫৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ মে, ২০২২ ১৪:৫৮

    শিলাইদহ কুঠিবাড়ির ব্যাপক উন্নয়নে কাজ করছে সরকার: স্পিকার

    জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ির ব্যাপক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।

    তিনি বলেন, ‘বিশ্বকবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ির ঐতিহ্য ও গৌরব বিরল। এটা আমাদের গর্ব। কুঠিবাড়ি সম্পর্কে যেন দেশ-বিদেশের মানুষ জানতে পারেন, গবেষণা করতে পারেন—এর গুরুত্ব অনুধাবন করে সরকার নিশ্চয়ই এর আরও উন্নয়নে কাজ করছেন। সরকারের কাছে আমারও এমনই প্রত্যাশা।’

    আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্বকবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে জাতীয় পর্যায়ে তিনদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে স্পিকার সাংবাদিকদের এসব কথা বলেন।

    শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রতিবছর রবীন্দ্র জন্মবার্ষিকী নতুনের বার্তা নিয়ে আসে, যা কালের আবর্তে কখনো মলিন হয় না। প্রাণে নিয়ে আসে উচ্ছ্বাস, উদ্দীপনা ও উচ্ছলতা। তিনি বলেন, রবীন্দ্রনাথ বাংলাদেশের সৌন্দর্য মুগ্ধ হয়েছেন, রচনা করেছেন—‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’, যেটিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতীয় সংগীত হিসাবে নির্বাচন করেছেন।

    স্পিকার বলেন, বাঙালির আবেগ-অনুভূতি, সুখ-দুঃখ, প্রেম-বিরহ, আনন্দ-বেদনা প্রভৃতি স্থান খুঁজে পায় রবীন্দ্র লেখনীতে। ‘সত্য ও সুন্দর সবসময় বিরাজ করে’- রবীন্দ্রনাথ এটি ধারণ করতেন। 

    তিনি বলেন, বিশ্বায়নের এ যুগে যে সংকট, অশান্তি যুদ্ধাবস্থা, সমাজের সকল অনাচার-অবিচার দূরীকরণ এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমাদের কবির কাছ থেকে অনেক কিছু জানার ও শেখার রয়েছে। তিনি এসময় কবির লেখনী থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হয়ে নতুন প্রজন্মকে দেশ গড়ায় আত্মনিয়োগের আহবান জানান।

    এর আগে জাতীয় সংসদের স্পিকার কুঠিবাড়িতে পৌঁছে ঐতিহাসিক বকুল তলায় একটি বকুল গাছের চারা রোপণ করেন। পরে কুঠিবাড়ি চত্ত্বরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

    আলোচনা সভার আগে বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী রেজোয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বিকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর, স্বারক বক্তৃতা করেন প্রফেসর সনৎ কুমার সাহা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
    2. সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    3. মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত
    4. পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    5. পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    6. কাহালুতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
    7. ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

    বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

    সাপাহারে  মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস উদযাপন

    সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত

    পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    কাহালুতে যথাযথ মর্যাদায় মহান
স্বাধীনতা ও জাতীয় দিবস  পালিত

    কাহালুতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    ঈদ উৎসবে  আদমদীঘির  বিনোদনকেন্দ্রগুলিতে  দর্শনার্থীদের  উপচে পড়া ভিড়

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬