Journalbd24.com

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ঢাকা-চিলাহাটি শিলিগুড়ি রেলপথ এ মাসেই চালু হচ্ছে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ মে, ২০২২ ১৫:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ মে, ২০২২ ১৫:০৫

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ঢাকা-চিলাহাটি শিলিগুড়ি রেলপথ এ মাসেই চালু হচ্ছে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ মে, ২০২২ ১৫:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ মে, ২০২২ ১৫:০৫

    ঢাকা-চিলাহাটি শিলিগুড়ি রেলপথ এ মাসেই চালু হচ্ছে

    আন্তঃদেশীয় মিতালি এক্সপ্রেস ট্রেন চলাচল ঘিরে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য, যাত্রী পরিষেবা এবং পর্যটন ব্যবস্থাকে আরও উন্নত করতে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। চলতি মাসেই চালু হতে যাচ্ছে ঢাকা-চিলাহাটি-শিলিগুড়ি (এনজিপি) রেলপথে আন্তঃদেশীয় মিতালি এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনের ভারত থেকে বাংলাদেশের যাত্রীদের জন্য নিউ জলপাইগুড়ি স্টেশনে ইমিগ্রেশন করা হবে। এ জন্য ওই স্টেশনকেই চেকপোস্ট হিসেবে ঘোষণা করা হয়েছে।

    অপরদিকে বাংলাদেশের ঢাকা থেকে যে সকল যাত্রী ভারতের নিউ জলপাইগুড়ি যাবেন তাদের ইমিগ্রেশন করা হবে ঢাকা ক্যান্টনমেন্ট রেলস্টেশনে। এছাড়া উত্তরবঙ্গের যে যাত্রীরা ওই ট্রেনে সফর করবেন তাদের ইমিগ্রেশন হবে নীলফামারীর চিলাহাটি রেলস্টেশনে। মিতালি চলাচল করবে ঢাকা ক্যান্টনমেন্ট ভায়া নীলফামারীর চিলাহাটি হয়ে ভারতের নিউ জলপাইগুড়ি পর্যন্ত। আন্তর্জাতিক রেলপথে ট্রেন চালু করার জন্য নিরাপত্তাগত ও সুরক্ষার দৃষ্টিকোণে প্রস্তুতি, কোভিডের পটভূমিতে স্বাস্থ্যগত অবকাঠামো কতটা তৈরি এবং ভারতীয় রেল ট্রেন চালানোর জন্য কতটা প্রস্তুত এসব বিষয়ে বিস্তারিত আলোচনার পরই ট্রেন চালানোর বিষয়ে উভয় দেশের দিক থেকে সবুজ সঙ্কেত দেয়া হয়েছে। বর্তমানে ভারতে তিনটি শুল্ক বন্দর রয়েছে।

    এগুলো হলো-কলকাতার চিৎপুর, গেদে ও হরিদাসপুর। এখন যুক্ত হল নিউ জলপাইগুড়িও। নিউ জলপাইগুড়ির রেল চেকপোস্টকে সরকারী ইমিগ্রেশন কেন্দ্র চালু হওয়ায় বৈধ ভিসা থাকলে এখান থেকে ট্রেনে বাংলাদেশে যাতায়াত করতে পারবে ভারতের পর্যটকরা। এর জন্য নতুন ইমিগ্রেশন অফিসারও নিয়োগ করা হয়েছে। অবিলম্বে এই শুল্ক বন্দর কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে কেন্দ্রের তরফে। অপরদিকে বাংলাদেশে রেলের পক্ষেও জানানো হয়েছে মিতালি এক্সপ্রেসের জন্য ঢাকা ক্যান্টনমেন্ট রেলস্টেশন ও নীলফামারীর চিলাহাটি রেলস্টেশনে বৈধ ভিসার যাত্রীদের ইমিগ্রেশন করা হবে।

    উল্লেখ্য, ২০২১ সালের ২৭ মার্চ ভার্চুয়ালি দুই দেশের প্রধানমন্ত্রী যাত্রীবাহী মিতালি এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। করোনার কারণে দীর্ঘ দুই বছর পর্যটন ভিসা দেয়া বন্ধ রেখেছিল ভারত। সেই কারণে উদ্বোধন হলেও মিতালি ট্রেনটি সীমান্ত পেরিয়ে ভারতের মাটিতে যেতে পারেনি। বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ট্রেনটি চালু করার সিদ্ধান্ত নেয় দুই দেশের রেল মন্ত্রণালয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধ হয়ে থাকা যাত্রীবাহী আন্তঃদেশীয় ট্রেন চালু করার সিদ্ধান্ত নেয়া হয়। ভারত-বাংলাদেশের মধ্যে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের পর এবার চালু হচ্ছে মিতালি এক্সপ্রেসও।

    যা চলতি মাসেই চালু হবে। বাংলাদেশ রেলওয়ের একটি সূত্র জানায়, চলতি মাসে মিতালি গ্রীন সিগন্যাল পেয়ে যাবে এবং চলাচল শুরু করবে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
    2. সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    3. মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত
    4. পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    5. পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    6. কাহালুতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
    7. ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

    বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

    সাপাহারে  মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস উদযাপন

    সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত

    পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    কাহালুতে যথাযথ মর্যাদায় মহান
স্বাধীনতা ও জাতীয় দিবস  পালিত

    কাহালুতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    ঈদ উৎসবে  আদমদীঘির  বিনোদনকেন্দ্রগুলিতে  দর্শনার্থীদের  উপচে পড়া ভিড়

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬