Journalbd24.com

সোমবার, ৬ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বিভেদ ভুলে ঐক্যের ‘ডাক’ দিলেন ফখরুল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ মে, ২০২২ ১৭:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ মে, ২০২২ ১৭:২৯

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বিভেদ ভুলে ঐক্যের ‘ডাক’ দিলেন ফখরুল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ মে, ২০২২ ১৭:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ মে, ২০২২ ১৭:২৯

    বিভেদ ভুলে ঐক্যের ‘ডাক’ দিলেন ফখরুল

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের আমলে ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। খুন ও গুমের শিকার হয়েছেন অসংখ্য মানুষ। তাই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। ইভিএম বুঝি না, এই সরকারকে আগে পদত্যাগ করতে হবে।

    বৃহস্পতিবার (১২ মে) বেলা সাড়ে ১১টায় লালমনিরহাট শহরের শহীদ সোহরাওয়ার্দী মাঠে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএনপি আয়োজিত বাইসাইকেল র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

    মির্জা ফখরুল বলেন, নিরপেক্ষ সরকারকে ক্ষমতা দিতে হবে। সেই নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে কোনো নির্বাচন নয়। দেশনেত্রীসহ সব বন্দি নেতাকর্মীকে মুক্তি দিতে হবে। সব মামলা তুলে নিতে হবে। তার পরে এখানে নির্বাচন হবে।

    তিনি আরো বলেন, আসুন, সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হই। গড়ে তুলি জাতীয় ঐক্য। সেই ঐক্যের মধ্য দিয়ে গঠিত হবে দুর্দমনীয় শক্তি, জাতীয়তাবাদী শক্তি। আওয়ামী লীগ স্বাধীনতার যে স্বপ্ন ও চেতনাকে ধ্বংস করেছে। সেটা ফিরিয়ে আনার জন্য এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমরা সংগ্রাম করে জয়ী হই। সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বিএনপি মহাসচিব বলেন, এ র‍্যালিকে আমি সাইকেল র‍্যালি বলতে চাই না। আমি এই র‍্যালিকে গণতন্ত্রের র‍্যালি বলে অভিহিত করতে চাই। আজকের এই র‍্যালির মধ্য দিয়ে নতুন যাত্রা শুরু হলো। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমরা যে স্বপ্ন দেখেছিলাম, যে চেতনার জন্য আমরা লড়াই করেছিলাম। সেই চেতনা, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে তথা হারিয়ে ফেলা গণতন্ত্রকে পুরুদ্ধার করতে আজ লালমনিরহাট থেকে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো।

    জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্যসচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ক্রীড়া কমিটির সদস্যসচিব ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক, জেলা বিএনপির সম্পাদক হাফিজুর রহমান বাবলা ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এ কে এম মমিনুল হক।

    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬