Journalbd24.com

সোমবার, ৬ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • এতো সহজে ক্ষমতায় আসতে পারবে না বিএনপি: কৃষিমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ মে, ২০২২ ১৫:২২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ মে, ২০২২ ১৫:২২

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    এতো সহজে ক্ষমতায় আসতে পারবে না বিএনপি: কৃষিমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ মে, ২০২২ ১৫:২২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ মে, ২০২২ ১৫:২২

    এতো সহজে ক্ষমতায় আসতে পারবে না বিএনপি: কৃষিমন্ত্রী

    কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপির পায়ের নিচে মাটি নেই। তারা কোনদিন এতো সহজে ক্ষমতায় আসতে পারবে না। এ দেশের মানুষ ভালো মন্দ সবই বুঝে।

    রোববার (১৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) আয়োজনে নোয়াখালী অঞ্চলের কৃষির সম্ভবনা ও উন্নয়ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

    কৃষিমন্ত্রী বলেন, আজকে যারা হুমকি দিচ্ছে। হুমকিতো আপনারা আমাদের জীবনের ওপর দিয়েছেন। বিএনপি ১৫০ জন মানুষকে অগ্নিদগ্ধ করে মেরেছে। শত শত মানুষকে বাস, ট্রাক, রিকশার মধ্যে আগুন দিয়ে দগ্ধ করেছে। এতো নির্দয়, নিষ্ঠুরতা এ দেশের মানুষ একাত্তরে দেখেছিল। তারপর আবার দেখেছে ২০১৪-১৫ সালে।

    বিএনপির নেতাদের বক্তব্যকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, হুমকি দিয়ে ক্ষমতায় আসা যাবে না। জাতির অর্জনকে হুমকি দিয়ে ধ্বংস করা যাবে না। হুমকিতে বঙ্গবন্ধুও ভয় পায়নি। আওয়ামী লীগ পর্দার অন্তরালে ষড়যন্ত্র করে কোন দিন ক্ষমতায় আসেনি। আমাদের ভিত্তি জনগণ। জনগণ যদি আমাদেরকে প্রত্যাখ্যান করে আমরা চলে যাব। এটা নিয়ে আমাদের কোন দুঃখ নেই।

    তিনি বলেন, খালেদা জিয়ার অবর্তমানে যিনি বিএনপি চালাবেন। আগামী দিনের প্রধানমন্ত্রী। তিনি লন্ডনে থেকে ভোগবিলাস করছেন। রিমোট কন্ট্রোলে পার্টি চালাচ্ছেন। কাজেই ওখান থেকে রিমোট কন্ট্রোলে হুমকি দিয়ে, আর সেই হুমকির ওপর আওয়াজ তুলে গয়েশ্বর রায়রা ক্ষমতায় আসতে পারবে না। ক্ষমতায় আসতে হলে মানুষের কাছে যেতে হবে।

    দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, আগামী নির্বাচন আমরা সুষ্ঠু করবো, নিরপেক্ষ করব। গত ৮ মে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী সুস্পষ্ট আমাদেরকে বলেছেন আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

    কৃষির উৎপাদন প্রসঙ্গে তিনি বলেন, আমরা জাতির কাছে প্রতিশ্রুতি দিয়ে ছিলাম, বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করব। দারিদ্রতা কমিয়ে নিয়ে আসব। আজকে বাংলাদেশ দানা জাতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। শাক সবজি, ডালের উৎপাদন বৃদ্ধি করেছি। কিন্তু তেলের উৎপাদন তেমন বৃদ্ধি করতে পারিনি। তবে আমাদের কাছে প্রযুক্তি এসেছে।

    এ সময় আরও উপস্থিত ছিলেন- নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হোসনে আরা, কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) মহাপরিচালক মো. বেনজীর আলম, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান প্রমুখ।

    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬