Journalbd24.com

সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা   বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির উঠান বৈঠকে জনতার ভীড়   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • গম রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য নয়
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ মে, ২০২২ ১৫:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ মে, ২০২২ ১৫:২০

    আরো খবর

    নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা
    রাজনৈতিক প্রতিহিংসায় খুন হন হাদি
    জানুয়ারিতে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের আভাস
    মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান
    খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে এলেন যেসব দেশের স্পিকার ও মন্ত্রীরা

    গম রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য নয়

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ মে, ২০২২ ১৫:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ মে, ২০২২ ১৫:২০

    গম রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য নয়

    ভারত গম রপ্তানিতে যে নিষেধাজ্ঞা দিয়েছে, তা নিয়ে বাংলাদেশের উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছে দেশটি।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতের ঢাকা দূতাবাস জানিয়েছে, সম্প্রতি ভারত থেকে গম রপ্তানিতে দেয়া নয়াদিল্লির নিষেধাজ্ঞা প্রতিবেশীদের জন্য নয়।

    সোমবার গণমাধ্যমে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এরই মধ্যে গম ক্রয়-বিক্রয় সংক্রান্ত যে চুক্তিগুলো হয়েছে, সেটিও এই নিষেধাজ্ঞার বাইরে রয়েছে।

    ইউক্রেনে রুশ হামলার পর আন্তর্জাতিক খাদ্যপণ্যের বাজারে গমের সরবরাহ কমে যাওয়ায় দামে অস্থিরতা দেখা গিয়েছে। দেশ দুটি রপ্তানি বন্ধ করে দেয়ায় বাংলাদেশের জন্যও বিপাকের কারণ হয়েছে এ কারণে যে, বাংলাদেশ তার আমদানির সিংগভাগই এই দুই দেশ থেকেই আনে।

    রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর পর বাংলাদেশে গম আমদানির সবচেয়ে বড় উৎস হয়ে উঠেছিল ভারত। তবে দেশটি থেকে গত শুক্রবার গম রপ্তানি বন্ধ রয়েছে। এতে দেশে গমের বাজার অস্থির হয়ে উঠেছে।

    এমনিতে খাদ্যপণ্যে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগের মধ্যে ভারতের এই খবর ভোক্তাদের খরচ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

    ভাত দেশের প্রধান খাবার হলেও গত কয়েক দশকে আটা-ময়দাতেও বেশ নির্ভরতা তৈরি হয়েছে। ময়দা নিয়ে বানানো খাবারের চলও এখন কম নয়।

    দেশে বছরে চালের চাহিদা আড়াই কোটি টনের কিছু বেশি। উৎপাদন এর চেয়ে বেশিই হয় বলে তথ্য নিয়ে থাকে কৃষি বিভাগ।

    অন্যদিকে গমের চাহিদা ৮৪-৮৫ লাখ টনের মতো। এর মধ্যে নিজস্ব উৎপাদন ১০ লাখ টনের বেশি নয়। বাকি ৭৪ থেকে ৮৫ লাখ মেট্রিক টন আমদানি করা হয়।

    ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশে আমদানি হওয়া মোট গমের ৪৫ শতাংশ রাশিয়া ও ইউক্রেন থেকে, ২৩ শতাংশ কানাডা থেকে, ১৭ শতাংশ ভারত থেকে এবং বাকিটা অন্য কয়েকটি দেশ থেকে এসেছে।

    ইউক্রেন ও রাশিয়া থেকে গম আসা বন্ধের পর বাংলাদেশের এই খাদ্যপণ্যের প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছিল ভারত।

    এ নিয়ে উদ্বেগের মধ্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার রোববার সিলেট গিয়ে বলেন ভারত সরকার বাংলাদেশে গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়নি। তিনি বলেন, ‘গম আমদানি করা হতো ইউক্রেন ও রাশিয়া থেকে। কিন্তু এ দুই দেশের যুদ্ধের সময়ে আমরা সম্প্রতি পার্শ্ববর্তী দেশ ভারত থেকে তিন লাখ মেট্রিক টন গম আমদানি করেছি। পরবর্তী সময়ে যা দরকার তাও ভারত থেকে আমদানি করা হবে।’

    পরদিন ঢাকায় ভারত দূতাবাসের বিবৃতিতে বলা হয়, তার দেশের অভ্যন্তরীণ খাদ্যের চাহিদা পূরণ, খাদ্য মূল্যস্ফীতি রোধের পাশাপাশি প্রতিবেশী দেশের খাদ্য নিরাপত্তার উদ্বেগ বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক বাজারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

    বিবৃতিতে বলা হয়, ‘এটি স্পষ্ট করা হচ্ছে যে ভারত থেকে গমের বাণিজ্যিক রপ্তানির উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কিন্তু এই নির্দেশাবলী রপ্তানির জন্য ইতিমধ্যে চুক্তিবদ্ধ গমের চালানের উপর কোনো প্রভাব ফেলবে না। এই নির্দেশাবলী ভারতের প্রতিবেশী এবং অন্যান্য দেশগুলোতে গম রপ্তানি বন্ধ করবে না।’

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির উঠান বৈঠকে জনতার ভীড়
    2. নার্সিং পেশা সম্মানের ও মানবিকতার- বগুড়া সিভিল সার্জন
    3. বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ
    4. প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত
    5. বগুড়া ধুনটে ধানের শীষে ভোট চেয়ে যুবদল সম্পাদক হাসানের গণসংযোগ
    6. বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবারে পবিত্র শবে বরাত পালিত
    7. সেনাবাহিনীর অভিযানে শাজাহানপুরের শীর্ষ স-ন্ত্রাসী নুরুজ্জামান বাহিনীর ক্যাডার আতিক গ্রেফ-তার ।
    সর্বশেষ সংবাদ
    বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির 
উঠান বৈঠকে জনতার ভীড়

    বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির উঠান বৈঠকে জনতার ভীড়

    নার্সিং পেশা সম্মানের ও 
মানবিকতার- বগুড়া সিভিল সার্জন

    নার্সিং পেশা সম্মানের ও মানবিকতার- বগুড়া সিভিল সার্জন

    বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং 
কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ

    বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ

    প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড 
নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত

    প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত

    বগুড়া ধুনটে ধানের শীষে ভোট চেয়ে 
যুবদল সম্পাদক হাসানের গণসংযোগ

    বগুড়া ধুনটে ধানের শীষে ভোট চেয়ে যুবদল সম্পাদক হাসানের গণসংযোগ

    বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া 
দরবারে পবিত্র শবে বরাত পালিত

    বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবারে পবিত্র শবে বরাত পালিত

    সেনাবাহিনীর অভিযানে শাজাহানপুরের শীর্ষ স-ন্ত্রাসী নুরুজ্জামান বাহিনীর ক্যাডার আতিক গ্রেফ-তার ।

    সেনাবাহিনীর অভিযানে শাজাহানপুরের শীর্ষ স-ন্ত্রাসী নুরুজ্জামান বাহিনীর ক্যাডার আতিক গ্রেফ-তার ।

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬