Journalbd24.com

সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা   বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির উঠান বৈঠকে জনতার ভীড়   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ভারত থেকে ৫০ হাজার টন গম পৌঁছল চট্টগ্রাম বন্দরে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ মে, ২০২২ ১২:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ মে, ২০২২ ১২:৩১

    আরো খবর

    নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা
    রাজনৈতিক প্রতিহিংসায় খুন হন হাদি
    জানুয়ারিতে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের আভাস
    মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান
    খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে এলেন যেসব দেশের স্পিকার ও মন্ত্রীরা

    ভারত থেকে ৫০ হাজার টন গম পৌঁছল চট্টগ্রাম বন্দরে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ মে, ২০২২ ১২:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ মে, ২০২২ ১২:৩১

    ভারত থেকে ৫০ হাজার টন গম পৌঁছল চট্টগ্রাম বন্দরে

    ৫০ হাজার টন সরকারি গম নিয়ে ভারত থেকে চট্টগ্রাম পৌঁছেছে একটি জাহাজ। গমবাহী ‘ইমানুয়েল সি’ জাহাজটি গত ১৬ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। খুব দ্রুতই সেই জাহাজ থেকে পণ্য নামানো শুরু হবে। এটি ছাড়া আগামী ২০ মে আসছে আরো একটি জাহাজ ‘এমভিভি স্টার’।

    ওই জাহাজেও আসছে আরো ৫০ হাজার টন। সব মিলিয়ে সরকারিভাবে এক লাখ টন গম আসছে ভারত থেকে।

    বর্তমানে ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে ১৬ মে পর্যন্ত সাড়ে ১০ মাসে সরকারিভাবে গম আমদানি হয়েছে চার লাখ ৪১ হাজার টন। নতুন এক লাখ টন যোগ হলে সরকারিভাবে গম আমদানির পরিমাণ দাঁড়াবে পৌনে ছয় লাখ টন। এবার সরকারিভাবে সাড়ে ছয় লাখ টন গম আমদানির লক্ষ্যমাত্রা আছে। সে হিসাবে জুনের মধ্যেই আরো অন্তত দুই লাখ টন গম আসার লক্ষ্যমাত্রা আছে।

    উল্লেখ্য, ভারতের ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেডের (ডিজিএফটি) দেওয়া নিষেধাজ্ঞার কারণে গত ১৩ মে ভারত গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়। এর ফলে শঙ্কা তৈরি হয়, বাংলাদেশে গম আসবে কি না। পরে বাংলাদেশে ভারতের হাইকমিশন এবং ডিজিএফটির পৃথক বিবৃতি দিয়ে বিষয়টি পরিষ্কার করার পর সরকারিভাবে গম আমদানিতে অনিশ্চয়তা কাটে। একই সঙ্গে ১৩ মের আগে থেকে যেসব বেসরকারি প্রতিষ্ঠান গম আমদানির জন্য ঋণপত্র খুলেছে, সেগুলোও জাহাজীকরণে কোনো বাধা নেই বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। যদিও সরকারি এই গমের চালান নিষেধাজ্ঞার আগেই গত ৭ মে ভারতের ‘কান্দালা সমুদ্রবন্দর’ থেকে রওনা দেয়। ১৬ মে সেটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে।

    জানতে চাইলে খাদ্য বিভাগ চট্টগ্রামের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক মোহাম্মদ আবদুল কাদের কালের কণ্ঠকে বলেন, ‘মে মাসে দুই জাহাজে ভারত থেকে এক লাখ টন সরকারি গম আসছে। এর মধ্যে একটি জাহাজে ৫০ হাজার টন গম বন্দর জলসীমায় পৌঁছেছে। সেই গম আমরা জাহাজে গিয়ে নমুনা নিয়ে ল্যাব পরীক্ষার জন্য পাঠিয়েছি। রিপোর্ট পজিটিভ এলে গম জাহাজ থেকে নামানোর কাজ শুরু হবে। ’

    তিনি বলেন, মে মাসে আরো একটি জাহাজে ৫০ হাজার টন গম ভারত থেকে আসবে। ২১ মে নাগাদ সেটি চট্টগ্রাম পৌঁছতে পারে। ফলে সরকারিভাবে গম আমদানির লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে কোনো শঙ্কা নেই। সরকারের খাদ্য অধিদপ্তরের হিসাবে, ২০২০-২১ অর্থবছরে দেশে মোট গম আমদানি হয়েছিল ৫৩ লাখ ৪২ হাজার টন। এর মধ্যে সরকারিভাবে এসেছিল চার লাখ ৭৮ হাজার টন এবং বেসরকারিভাবে ৪৮ লাখ ৬৪ হাজার টন।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির উঠান বৈঠকে জনতার ভীড়
    2. নার্সিং পেশা সম্মানের ও মানবিকতার- বগুড়া সিভিল সার্জন
    3. বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ
    4. প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত
    5. বগুড়া ধুনটে ধানের শীষে ভোট চেয়ে যুবদল সম্পাদক হাসানের গণসংযোগ
    6. বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবারে পবিত্র শবে বরাত পালিত
    7. সেনাবাহিনীর অভিযানে শাজাহানপুরের শীর্ষ স-ন্ত্রাসী নুরুজ্জামান বাহিনীর ক্যাডার আতিক গ্রেফ-তার ।
    সর্বশেষ সংবাদ
    বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির 
উঠান বৈঠকে জনতার ভীড়

    বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির উঠান বৈঠকে জনতার ভীড়

    নার্সিং পেশা সম্মানের ও 
মানবিকতার- বগুড়া সিভিল সার্জন

    নার্সিং পেশা সম্মানের ও মানবিকতার- বগুড়া সিভিল সার্জন

    বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং 
কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ

    বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ

    প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড 
নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত

    প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত

    বগুড়া ধুনটে ধানের শীষে ভোট চেয়ে 
যুবদল সম্পাদক হাসানের গণসংযোগ

    বগুড়া ধুনটে ধানের শীষে ভোট চেয়ে যুবদল সম্পাদক হাসানের গণসংযোগ

    বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া 
দরবারে পবিত্র শবে বরাত পালিত

    বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবারে পবিত্র শবে বরাত পালিত

    সেনাবাহিনীর অভিযানে শাজাহানপুরের শীর্ষ স-ন্ত্রাসী নুরুজ্জামান বাহিনীর ক্যাডার আতিক গ্রেফ-তার ।

    সেনাবাহিনীর অভিযানে শাজাহানপুরের শীর্ষ স-ন্ত্রাসী নুরুজ্জামান বাহিনীর ক্যাডার আতিক গ্রেফ-তার ।

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬