Journalbd24.com

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও জোরদারে আগ্রহী মার্কিন আইনপ্রণেতারা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ মে, ২০২২ ১৬:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ মে, ২০২২ ১৬:০২

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও জোরদারে আগ্রহী মার্কিন আইনপ্রণেতারা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ মে, ২০২২ ১৬:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ মে, ২০২২ ১৬:০২

    ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও জোরদারে আগ্রহী মার্কিন আইনপ্রণেতারা

    মার্কিন সিনেটর টেড ক্রুজ ও কংগ্রেসম্যান স্টিভ চ্যাবোট ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার করার ইচ্ছে প্রকাশ করেছেন।

    পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান এমপি’র নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতকালে তারা এ কথা বলেন।

    বৃহস্পতিবার (১৯ মে) বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব কথা জানানো হয়। বুধবার (১৮ মে) ওয়াশিংটনের ক্যাপিটল হিলে সিনেটর ও কংগ্রেসম্যানের নিজ নিজ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হচ্ছেন- নুরুল ইসলাম নাহিদ এমপি, নাহিম রাজ্জাক এমপি ও কাজী নাবিল আহমেদ এমপি।

    বৈঠকে প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়ন সম্পর্কে মার্কিন আইনপ্রণেতাদের অবহিত করেন। এ ছাড়াও প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, দক্ষ কোভিড-১৯ ব্যবস্থাপনা এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থার আরও উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

    বৈঠকে প্রতিনিধি দলের সদস্যরা মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১০ লাখেরও বেশি রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেওয়া মার্কিন মানবিক ও রাজনৈতিক সমর্থনের কথা উল্লেখ করেন।

    প্রতিনিধি দল রোহিঙ্গাদের নিজ দেশের রাখাইন রাজ্যে নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টিসহ সম্ভাব্য সব উপায়ে রাজি করাতে মার্কিন আইনপ্রণেতাদের প্রতি অনুরোধ জানান।

    যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদারতার ভূয়সী প্রশংসা করেন এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন।

    সংসদীয় প্রতিনিধিদল এ ছাড়া বাংলাদেশকে ৬৪ মিলিয়ন ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন অনুদানের জন্য মার্কিন সরকারের প্রশংসা করেন ।

    সংসদীয় প্রতিনিধিদল বাংলাদেশের ব্যবসাবান্ধব বিভিন্ন বৈচিত্র্যময় খাতে বিনিয়োগ আরও বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের কাছে পৌঁছে দেন।

    প্রতিনিধি দলের নেতা ফারুক খান বাংলাদেশের শতভাগ বিদ্যুতায়নের মাইলফলক অর্জনের কথা উল্লেখ করে এ ক্ষেত্রে অবদান রাখায় টেক্সাস-ভিত্তিক যুক্তরাষ্ট্রের জ্বালানি কোম্পানিগুলোর প্রশংসা করেন।

    বৈঠকে উভয় পক্ষই ভবিষ্যতে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার সম্প্রসারণ ও বহুমুখী অংশীদারিত্ব আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন।
    সিনেট কমিটির পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক সদস্য সিনেটর টেড ক্রুজ দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন।

    এ প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিশেষ করে টেক্সাস রাজ্য জ্বালানি খাতে সহযোগিতার জন্য বাংলাদেশের সঙ্গে আরও সম্পৃক্ত হতে আগ্রহী।

    প্রতিনিধি দল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে প্রত্যার্পণের জন্য বাংলাদেশের অনুরোধ পুনর্ব্যক্ত করেন । তাছাড়া র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের সমর্থনও কামনা করেন। প্রতিনিধিদরের সদস্যরা বলেন, র‌্যাব চরমপন্থা, সন্ত্রাসবাদ এবং মাদক ও মানব পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অবদান রাখছে।

    বৈঠকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সহিদুল ইসলাম ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
    2. সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    3. মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত
    4. পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    5. পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    6. কাহালুতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
    7. ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

    বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

    সাপাহারে  মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস উদযাপন

    সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত

    পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    কাহালুতে যথাযথ মর্যাদায় মহান
স্বাধীনতা ও জাতীয় দিবস  পালিত

    কাহালুতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    ঈদ উৎসবে  আদমদীঘির  বিনোদনকেন্দ্রগুলিতে  দর্শনার্থীদের  উপচে পড়া ভিড়

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬