Journalbd24.com

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বিরামপুরে ঝড়ে বিদ্যালয়ের টিন উড়ে গেছেঃ ব্যাপক ক্ষয়ক্ষতি
    সংবাদদাতা, বিরামপুর (দিনাজপুর)ঃ
    প্রকাশিত : ২১ মে, ২০২২ ১৮:৪১
    সংবাদদাতা, বিরামপুর (দিনাজপুর)ঃ
    প্রকাশিত : ২১ মে, ২০২২ ১৮:৪১

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    বিরামপুরে ঝড়ে বিদ্যালয়ের টিন উড়ে গেছেঃ ব্যাপক ক্ষয়ক্ষতি

    সংবাদদাতা, বিরামপুর (দিনাজপুর)ঃ
    প্রকাশিত : ২১ মে, ২০২২ ১৮:৪১
    সংবাদদাতা, বিরামপুর (দিনাজপুর)ঃ
    প্রকাশিত : ২১ মে, ২০২২ ১৮:৪১

    বিরামপুরে ঝড়ে বিদ্যালয়ের টিন উড়ে গেছেঃ ব্যাপক ক্ষয়ক্ষতি

    কালবৈশাখী ঝড়ে দিনাজপুর জেলার বিরামপুরে  ঘরবাড়ি,বিদ্যুতের খুটি,গাছপালা ও মাঠের ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে উড়ে গেছে বিরামপুর পৌর শহরের মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের টিন, ক্ষতিগ্রস্থ হয়েছে সাইকেল গ্যারেজ, বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ।

    শনিবার (২১ মে) সরেজমিনে দেখা যায়, গত বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যা রাতে বৃষ্টির সঙ্গে প্রবল বেগে ঝড় শুরু হলে কাঁচা ঘরবাড়ি ও গাছপালা ভেঙে ও উপড়ে পড়ে। ঝড়ে উড়ে গেছে পৌর শহরের মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমের  টিন, ক্ষতিগ্রস্থ হয়েছে সাইকেল গ্যারেজ,বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। সেই সঙ্গে মাঠে থাকা অধিকাংশ জমির ধান হেলে পড়েছে ও পানিতে ডুবে গেছে, ভুট্টা, মরিচ ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়।বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ও তার ছিঁড়ে বন্ধ হয় বিদ্যুৎ সঞ্চালন। উপজেলায় বিদ্যুৎ বিভাগ গাছ সরিয়ে ও ছেঁড়া তার মেরামত করে পুনরায় বিদুৎ সরবরাহ স্বাভাবিক রাখেন। এ অবস্থায় ক্ষতি কমাতে কৃষি অফিস দ্রুত এসব ধান কেটে ঘরে তোলার পরামর্শ দিচ্ছেন। স্থানীয় কৃষক সেকেন্দার আলী বলেন, আমি চলতি মৌসুমে ছয় বিঘা জমিতে শম্পাকাটারি ধান লাগিয়েছিলাম। এই ধান পাকতে অন্য ধানের চেয়ে একটু বেশি সময় লাগে।ইতোমধ্যে জমির ধান সব পেকে গেছে। কিন্তু, শ্রমিক সংকটের কারণে ধান ঘরে তোলা হয়নি। এরমধ্যে বৃহস্পতিবার রাতে হঠাৎ ঝড় বৃষ্টিতে আমার জমির সব ধান হেলে পড়েছে ও পানিতে ডুবে গেছে। আমার মতো আরও অনেকের একই অবস্থা। এতে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে গেলো। 

    এদিকে বিরামপুর পৌর শহরের মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ (ভারপ্রাপ্ত) বলেন, ঝড়ে আমার বিদ্যালয়ের হল ঘরের টিনের চালাটি উড়ে যায়, ক্ষতিগ্রস্থ হয়েছে সাইকেল গ্যারেজ এবং বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ আছে। ঘরটি ও সাইকেল গ্যারেজ মেরামত করার মত কোন টাকা পয়সা বিদ্যালয় ফান্ডে নেই।

    তিনি আরো বলেন, এই মূর্হতে বিদ্যালয়ের পক্ষে সাইকেল গ্যারেজ ও ঘরটি মেরামত করা সম্ভব হচ্ছে না। কারণ, বিদ্যালয় ফান্ডে যে টাকা ছিল। তা দিয়ে কিছু দিন আগে বিদ্যালয়ের বিদ্যুৎ লাইন সংস্কারসহ বিদ্যালয়ের বেঞ্চ, টেবিল-চেয়ার তৈরি ও মেরামত করেছি।

    তিনি ঘরটি মেরামত জন্য স্থানীয় মাননীয় সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার সহ সকলের সহযোগিতা চেয়েছেন।

    বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু বলেন, ঝড়ে উপজেলায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে ঝড়ে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের টিন উড়ে  যাওয়া কথা শুনেছি। মাননীয় সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি) মহোদয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত সাইকেল গ্যারেজ, হল রুম মেরামতসহ বিদ্যুৎ সংযোগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

    সর্বশেষ সংবাদ
    1. আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ
    2. মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু
    3. মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু
    4. সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী
    5. নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২
    6. আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ
    7. কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত
    সর্বশেষ সংবাদ
    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

     নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    কাহালুতে ট্রাক-অটোভ্যান 
মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬