Journalbd24.com

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ভারতের ৮ কোম্পানি বাংলাদেশে গম রপ্তানিতে আগ্রহী: খাদ্যমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ মে, ২০২২ ২১:৩৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ মে, ২০২২ ২১:৩৪

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ভারতের ৮ কোম্পানি বাংলাদেশে গম রপ্তানিতে আগ্রহী: খাদ্যমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ মে, ২০২২ ২১:৩৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ মে, ২০২২ ২১:৩৪

    ভারতের ৮ কোম্পানি বাংলাদেশে গম রপ্তানিতে আগ্রহী: খাদ্যমন্ত্রী

    ভারত গম রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করলেও প্রতিবেশী দেশের ক্ষেত্রে এ বিধিনিষেধ নয়- এমন খবরে সাত থেকে আটটি কোম্পানি বাংলাদেশে গম রপ্তানি করতে আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

    মঙ্গলবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা ভারত থেকে কখনও গম নিইনি। শুধু যুদ্ধের কারণে ছয়টা টেন্ডার করা হয়েছে, প্রতি টেন্ডারে ৫০ হাজার টন করে এবং ৩ লাখ টন গম এলসি খোলা হয়েছে।”

    এর মধ্যে ভারত থেকে দেড় লাখ টন গম বাংলাদেশে পৌঁছেছে। আর বাকি দেড় লাখ টন আসার অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।

    গত ১৩ মে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক শাখার এক প্রজ্ঞাপনে বলা হয়- ভারত, প্রতিবেশী ও সঙ্কটে থাকা দেশগুলোর খাদ্য নিরাপত্তার জন্য গম রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইতোমধ্যে যারা আমদানির জন্য অবাতিলযোগ্য ঋণপত্র (আইএলওসি) খুলেছে, তাদের পণ্য পেতে বাধা নেই। তাছাড়া ভিন দেশের সরকারের অনুরোধে ভারত সরকার সায় দিলেও গম রপ্তানি করা যাবে।

    খাদ্যমন্ত্রী বলেন, “ভারতের ৭ থেকে ৮টি কোম্পানি আগ্রহ দেখিয়েছে, তারা যখন দেখলো যে প্রতিবেশী রাষ্ট্রের জন্য গম রপ্তানিতে কোনো অসুবিধা নেই।”

    এসব কোম্পানি বাংলাদেশকে ‘অফার লেটার’ দিয়েছে জানিয়ে তিনি বলেন, “এগুলো বাংলাদেশ সরকারের পক্ষে ইন্ডিয়া দূতাবাসে পাঠিয়ে দেওয়া হয়েছে।

    “অফার দেওয়া কোম্পানিগুলো গম রপ্তানি করার মত যোগ্য কি না, তা যাচাই-বাছাই করে এবং দাম নির্ধারণ করার পর গম আনব, যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং দরদাম মিলে।”

    সরকার থেকে সরকার পর্যায়ে (জিটুজি) বাংলাদেশ-ভারতের গম আমদানি-রপ্তানির সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, “বাংলাদেশ থেকে চিঠি দেওয়া হয়েছে আর টেলিফোনেও কথা হয়েছে। ৩০ মে ভারতে একটি বৈঠক আছে, সেখানে পররাষ্ট্রমন্ত্রী থাকবেন।”

    এরইমধ্যে সোমবার রাশিয়া থেকেও গম দেওয়ার প্রস্তাব এসেছে বলে জানান খাদ্যমন্ত্রী সাধন।

    ইউক্রেইনে অভিযান শুরুর কারণে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার কাছ থেকে গম আনতে কোনো অসুবিধা হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, এক্ষেত্রে সমস্যা দেখছেন না তিনি।

     

     
     
     
    সর্বশেষ সংবাদ
    1. আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ
    2. মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু
    3. মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু
    4. সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী
    5. নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২
    6. আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ
    7. কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত
    সর্বশেষ সংবাদ
    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

     নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    কাহালুতে ট্রাক-অটোভ্যান 
মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬