Journalbd24.com

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বাংলাদেশে খাদ্য সংরক্ষণ খাতে বিনিয়োগে আগ্রহী সার্বিয়া
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ মে, ২০২২ ১৯:০৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ মে, ২০২২ ১৯:০৩

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    বাংলাদেশে খাদ্য সংরক্ষণ খাতে বিনিয়োগে আগ্রহী সার্বিয়া

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ মে, ২০২২ ১৯:০৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ মে, ২০২২ ১৯:০৩

    বাংলাদেশে খাদ্য সংরক্ষণ খাতে বিনিয়োগে আগ্রহী সার্বিয়া

    বাংলাদেশে খাদ্যশস্যের সংরক্ষণ খাতে বিনিয়োগে আগ্রহী সার্বিয়া। বৃহস্পতিবার (২৬ মে) এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবুর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা প্রকাশ করেন ঢাকা সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সেলাকোভিক।

    রাজধানীর একটি হোটেলে আয়োজিত সৌজন্য সাক্ষাতে সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, খাদ্য সংরক্ষণে তার দেশের কোম্পানিগুলো বিশ্বের অন্যতম সেরা । সার্বিয়ান অনেক প্রতিষ্ঠান আফ্রিকার বিভিন্ন দেশে ব্যবসা সম্প্রসারণ করেছে। বাংলাদেশেও এই খাতে সার্বিয়ার বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারে।

    সার্বিয়ার সাথে ইউরোপ, ইউরেশিয় অর্থনৈতিক ইউনিয়ন ও তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে। তাই সার্বিয়া ও বাংলাদেশের ব্যবসায়ীদের জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে ওই দেশগুলোতে শুন্য শুল্কের পণ্য রফতানির সুবিধা গ্রহণের আহ্বান জানান মন্ত্রী।

    দুই দেশের বাণিজ্য বাড়াতে সরকারি পর্যায়ে দ্বৈত কর পরিহার ও বিনিয়োগ সুরক্ষা সংক্রান্ত দুটি চুক্তি করা, বাংলাদেশ থেকে নির্মাণ ও কৃষিখাতে দক্ষ ও আধা দক্ষ জনবল নেওয়ার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন তিনি।

    একই সাথে বাংলাদেশি শিক্ষার্থীদের সার্বিয়া থেকে কৃষি প্রকৌশলী বিষয়ে শিক্ষা গ্রহণের আহ্বান জানান মন্ত্রী।

    সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু জানান, বাংলাদেশে মোড়কীকরণ, পরিবহন ও সংরক্ষণের অভাবে বছরে ৩০ শতাংশ কৃষিপণ্য নষ্ট হয়। দেশে শুধুমাত্র আলু সংরক্ষণের জন্যই হিমাগার রয়েছে। অন্যান্য ফসলের ক্ষেত্রে এমন কোন সুবিধা নেই। তাই দেশে খাদ্য সংরক্ষণ খাতে সার্বিয়ার বিনিয়োগ করলে প্রযুক্তি স্থানান্তরের সুযোগও পাবে বাংলাদেশ।

    বৈঠকে সার্বিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও এফবিসিসিআই’র মধ্যে শিগগিরই সমঝোতা চুক্তি সইয়ের ব্যাপারেও সম্মত হয় দুই পক্ষ। এছাড়াও সূর্যমুখী বীজ আমদানি, সার্বিয়ার গমের চুক্তিভিত্তিক চাষাবাদ এবং ঢাকায় সার্বিয়ার দূতাবাস স্থাপনের ব্যাপারে আলোচনা হয় বৈঠকে।

    সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন সার্বিয়ার অ্যাসিসট্যান্ট মিনিস্টার ফর বাইল্যাটেরাল রিলেশন্স ভ্লাদিমির ম্যারিক, পররাষ্টমন্ত্রীর উপদেষ্টা ইভান জ্যাকসিক, এফবিসিসিআই’র সহ-সভাপতি হাবীব উল্ল্যাহ ডন, পরিচালক আমজাদ হোসাইন, শমী কায়সার, ড. নাদিয়া বিনতে আমীন, আবুল কাশেম খান ও মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক।

    সর্বশেষ সংবাদ
    1. আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ
    2. মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু
    3. মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু
    4. সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী
    5. নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২
    6. আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ
    7. কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত
    সর্বশেষ সংবাদ
    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

     নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    কাহালুতে ট্রাক-অটোভ্যান 
মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬