Journalbd24.com

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • পদ্মা সেতুতে বদলে যাচ্ছে ফরিদপুর
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ মে, ২০২২ ১২:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ মে, ২০২২ ১২:১৬

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    পদ্মা সেতুতে বদলে যাচ্ছে ফরিদপুর

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ মে, ২০২২ ১২:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ মে, ২০২২ ১২:১৬

    পদ্মা সেতুতে বদলে যাচ্ছে ফরিদপুর

    ২৫ জুন বহুল প্রত্যাশিত পদ্মা সেতু উদ্বোধনের ঘোষণা দিয়েছে সরকার। এ সেতুটি চালুর পর সহজ হবে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াত ব্যবস্থা। ব্যবসা-বাণিজ্যের প্রসার ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি গড়ে উঠবে শিল্প-কারখানা। পদ্মা সেতুর ফলে সবচেয়ে বেশি উন্নয়নের চিত্র লক্ষ্য করা গেছে ফরিদপুরে।

    পদ্মা সেতুর কাজ শুরু হওয়ার পর থেকেই ফরিদপুরের ভাঙ্গা, নগরকান্দা, সদরপুরসহ আশপাশের এলাকার মানুষের মধ্যে আশার সঞ্চার হয়। দেশের প্রথম এক্সপ্রেসওয়ে মাওয়া-ভাঙ্গা ছয় লেন দৃষ্টিনন্দন হাইওয়ে চালুর ফলে অবহেলিত এ জেলার মানুষের ভাগ্য পরিবর্তনের পথ খুলতে থাকে। সেতু ঘিরে এ অঞ্চলে শুরু হয়েছে ব্যাপক কর্মযজ্ঞ। সরকারের বিভিন্ন প্রকল্পের পাশাপাশি বেসরকারি উদ্যোগে গড়ে উঠছে ছোট-বড় কলকারখানা। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানান, এক পদ্মা সেতুতেই বদলে যাবে ফরিদপুরের চিত্র।

    এক সময়ের অবহেলিত এ জেলা দক্ষিণবঙ্গের উন্নয়নের মডেল হিসেবে বিবেচিত হবে। পদ্মা সেতু চালুর পর বেশকিছু মেগা প্রকল্পের কাজ জেলার বিভিন্ন স্থানে শুরু হবে। তা ছাড়া যে কোনো সময় ঘোষণা হতে পারে বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলা নিয়ে পদ্মা বিভাগ। পদ্মা বিভাগের হেড কোয়ার্টার ফরিদপুরে হবে এমন পরিকল্পনা নিয়ে এ জেলায় চলছে বিভিন্ন কাজ। ফলে হাজারও মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। একাধিক বিশিষ্ট ব্যক্তি বলেন পদ্মা সেতু, ছয় লেন এক্সপ্রেসওয়ে, নতুন রেলপথসহ বিভিন্ন দফতরের অফিসের জন্য সরকার যে ভূমি অধিগ্রহণ করেছে সেখান থেকে মালিকরা কয়েকগুণ টাকা বেশি পেয়েছেন। আগে যারা রিকশা-ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন এখন তারা জমি বিক্রি করে কোটিপতি হয়েছেন। জমি বিক্রির টাকা দিয়ে ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ফলের আবাদ ও মাছ চাষ করে তারা এখন স্বাবলম্বী।

    জানা যায়, পদ্মা সেতু ঘিরে এ অঞ্চলে যেসব মেগা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে- অলিম্পিক ভিলেজ, বঙ্গবন্ধু মানমন্দির, রেলওয়ে জংশন, অর্থনৈতিক অঞ্চল, হাইওয়ে থানা। চরযশোরদী ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আরিফুর রহমান পথিক বলেন, এখন আর এলাকার মানুষ গরিব নেই।

    ফরিদপুর চেম্বার অব কমার্স পরিচালক আলী আশরাফ পিয়ার বলেন, পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছেন। কেউ কখনো ভাবেনি এ অঞ্চলে এমন উন্নয়ন হবে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফরিদপুরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

    ফরিদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি শামীম হক বলেন, এক সময় ফরিদপুর ছিল অবহেলিত। বঙ্গবন্ধুকন্যার উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে ফরিদপুর।

    সর্বশেষ সংবাদ
    1. আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ
    2. মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু
    3. মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু
    4. সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী
    5. নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২
    6. আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ
    7. কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত
    সর্বশেষ সংবাদ
    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

     নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    কাহালুতে ট্রাক-অটোভ্যান 
মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬