Journalbd24.com

সোমবার, ৬ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • কনটেইনার ডিপোতে বিপজ্জনক কিছু ঘটার শঙ্কা নেই: সেনাবাহিনী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুন, ২০২২ ১৫:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুন, ২০২২ ১৫:২৮

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    কনটেইনার ডিপোতে বিপজ্জনক কিছু ঘটার শঙ্কা নেই: সেনাবাহিনী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুন, ২০২২ ১৫:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুন, ২০২২ ১৫:২৮

    কনটেইনার ডিপোতে বিপজ্জনক কিছু ঘটার শঙ্কা নেই: সেনাবাহিনী

    চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে নতুন করে বিপজ্জনক কিছু ঘটার ঝুঁকি নেই বলে জানিয়েছেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল। ডিপোর ফটকে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন আরিফুল ইসলাম

    সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় গত রোববার থেকে ফায়ার সার্ভিসকে সহায়তা করে আসছে সেনাবাহিনী।

    লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম জানিয়েছেন, এখন ক্ষয়ক্ষতি ও দূষণ নিয়ন্ত্রণে কাজ চলছে। ডিপোতে কিছু কনটেইনার এলোমেলোভাবে পড়ে আছে। এ ছাড়া শনাক্ত করা হয়েছে কিছু রাসায়নিক কনটেইনার।

    আরিফুল বলেন, ‘এখন আগুন প্রায় নিয়ন্ত্রণে। বিপজ্জনক কিছু হওয়ার আশঙ্কা নেই। আর যাতে ক্ষয়ক্ষতি না হয়, সেদিকে আমরা খেয়াল রাখছি। ভালো কনটেইনারগুলোকে আমরা আলাদা করেছি, যাতে আগুন আর না বাড়ে।’

    এদিকে, আজ মঙ্গলবার সকালে ডিপোর ভেতরে থাকা কনটেইনারগুলো থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পাশাপাশি কিছু কনটেইনারে আগুন জ্বলতে দেখা যায়। এসব কনটেইনারে সুতির কাপড়, তুলা ও ঝুট আছে। বাতাসের তীব্র গতি, কনটেইনারের মাত্রাতিরিক্ত তাপ ও কোন কনটেইনারে কী রাসায়নিক আছে, তা চিহ্নিত করতে না পারায় আগুন পুরোপুরি নেভাতে বেগ পেতে হচ্ছে কর্মীদের।

    ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান লিটন বলেন, ‘আগুন এখনও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। কিছু কনটেইনারে এখনও আগুন জ্বলছে। কোন কনটেইনারে কী ধরনের রাসায়নিক আছে, তা বোঝা যাচ্ছে না। আমাদের দুটি স্টেশনের তিনটি ইউনিট রোটেশন অনুযায়ী কাজ করে যাচ্ছে।’

    এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের সদস্যসহ ৪৩ জন মারা গেছেন।  কয়েকশ মানুষ দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ৪৩ জনের মধ্যে ২৬ জনের নাম-পরিচয় মিলেছে। তাঁদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    এর আগে গত শনিবার রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকার বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে আগুনের পর বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে কম্পন সৃষ্টি হয়। অনেক বাসা-বাড়ি, মসজিদের জানালার গ্লাস, দরজার লক ভেঙে যায়। ফলে, আতঙ্কে আশপাশের স্থানীয়রা ঘর ছেড়ে দূরবর্তী স্থানে চলে যায়।

    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬