Journalbd24.com

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • শেখ হাসিনার ভূয়সী প্রশংসায় পাকিস্তান গণমাধ্যম
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুন, ২০২২ ২১:৪৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুন, ২০২২ ২১:৪৩

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    শেখ হাসিনার ভূয়সী প্রশংসায় পাকিস্তান গণমাধ্যম

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুন, ২০২২ ২১:৪৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুন, ২০২২ ২১:৪৩

    শেখ হাসিনার ভূয়সী প্রশংসায় পাকিস্তান গণমাধ্যম

    পাকিস্তানের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা ‘ডেইলি টাইমস’ ও ‘উইকলি ফ্রাইডে টাইমস’-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করা হয়েছে। পাকিস্তানের পাঞ্জাবের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক ড. মালিকা-ই-আবিদা খাত্তাক তার নিবন্ধে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা, দূরদর্শিতা এবং সাহসী সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছেন।

    ‘বাংলাদেশে পদ্মা সেতুর গল্প : একটি সেতুর চেয়ে বড়?’ শীর্ষক নিবন্ধে তিনি পদ্মা সেতু নির্মাণের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন চ্যালেঞ্জ উত্থাপন করেছেন।

    ড. মালিকা আরো বলেন, পদ্মা সেতুর মতো অবকাঠামো নির্মাণ করে বাংলাদেশের উন্নয়নের মূর্ত প্রতীক শেখ হাসিনা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং আস্থা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছেন।

    পদ্মা সেতু নির্মাণের সময় বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ আনলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্ব্যর্থহীনভাবে বলেছেন ‘আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করবই। ’ কানাডার একটি আদালতে পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ আনলে তা মিথ্যা প্রমাণিত হয়। বাংলাদেশের মুষ্টিমেয় কিছু লোক দেশবিরোধী ষড়যন্ত্র করে দুর্নীতির অভিযোগ ছড়িয়ে দিয়েছিল। কিন্তু শেখ হাসিনা তা দৃঢতার সঙ্গে মোকাবেলা করেন এবং সত্য প্রতিষ্ঠা করেন।

    'পদ্মা বহুমুখী সেতু নির্মাণে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের স্বাক্ষর বহন করে। তাঁর শাসনামলে বিশ্ববাসী আবারও বাংলাদেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ জানার সুযোগ পেয়েছে। বাংলাদেশ এমন একটি দেশ যেটি বিশ্বকে বারবার তার সক্ষমতা দেখিয়েছে। '

    ড. মালিকা বলেন, বিশ্বব্যাপী মহামারি করোনা শুরু হলেও পদ্মা সেতুর নির্মাণকাজ পুরোদমে চলেছে। শেখ হাসিনার অদম্য ইচ্ছাশক্তির কারণে সেতু নির্মাণের কাজ এক দিনের জন্যও বন্ধ হয়নি। পাকিস্তানের গণমাধ্যম বাংলাদেশের অর্থনৈতিক মডেলের প্রশংসা করে চমৎকার নিবন্ধ প্রকাশ করেছে। পাকিস্তানি গণমাধ্যম বাংলাদেশ এবং তার অর্থনৈতিক সাফল্যের ব্যাপক প্রশংসা করেছে।

    বিশ্বব্যাংক ও দাতা সংস্থাগুলো অর্থায়নে মুখ ফিরিয়ে নেওয়ায় একসময় পদ্মা সেতুর নির্মাণ প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল। তখন সমালোচকরা তুচ্ছ-তাচ্ছিল্য মনোভাব প্রকাশ করেছিল। এসব ষড়যন্ত্রকারী গুজব ছড়াতে লাগল পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে। সব কিছুকেই মিথ্যা প্রমাণিত করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সেতুটি নির্মাণ করেছেন। আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের কথা রয়েছে। ওই দিন একই সময়ে বাংলাদেশের ৬৪টি জেলায় উদ্বোধনী অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে, তিনি উল্লেখ করেন।

    অনুষ্ঠানটি স্মরণীয় করে রাখতে ঢাকার হাতির ঝিলে ‘লেজার শো’সহ সারা দেশে একই ধরনের কর্মসূচি থাকবে। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে সব পক্ষ এবং আন্তর্জাতিক প্রতিনিধিরাসহ এমনকি বিশ্বব্যাংকের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

    সূত্র : বাসস

    সর্বশেষ সংবাদ
    1. আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ
    2. মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু
    3. মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু
    4. সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী
    5. নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২
    6. আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ
    7. কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত
    সর্বশেষ সংবাদ
    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

     নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    কাহালুতে ট্রাক-অটোভ্যান 
মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬