Journalbd24.com

বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি   বগুড়া-৩ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • পদ্মাপারে উৎসবের অপেক্ষায় কোটি মানুষ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জুন, ২০২২ ১৫:০৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জুন, ২০২২ ১৫:০৪

    আরো খবর

    তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি
    ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
    নাহিদের বাসার পথে তারেক রহমান
    শফিকুর রহমানের বাসায় তারেক রহমান
    বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

    পদ্মাপারে উৎসবের অপেক্ষায় কোটি মানুষ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জুন, ২০২২ ১৫:০৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জুন, ২০২২ ১৫:০৪

    পদ্মাপারে উৎসবের অপেক্ষায় কোটি মানুষ

    পদ্মাপারে এখন অপেক্ষা উৎসবের। আগামী ২৫ জুন চালু হতে যাচ্ছে পদ্মা সেতু। দিনের হিসাবে বাকি মাত্র ১২ দিন। তাই উৎসবের প্রস্তুতি নিচ্ছে কোটি মানুষ।

    এরই মধ্যে কাজ প্রায় শেষ হয়ে গেছে। এখন শুধু উদ্বোধনের জন্য দিন গণনা। এ সেতুর মাধ্যমে দেশের যোগাযোগ খাতে সৃষ্টি হতে যাচ্ছে এক নতুন ইতিহাস।

    উদ্বোধনের জন্য সেতু পুরোপুরি প্রস্তুত করতে এখন চলছে শেষ মুহূর্তের খুঁটিনাটি কাজ। আগামী ২২ জুনের মধ্যে সেতুর চলমান কাজের সমাপ্তি হতে যাচ্ছে। তখন ০.৫০ শতাংশ কাজ বাকি থাকবে। সেই কাজসহ আগামী এক বছর সেতুর পর্যবেক্ষণ চালিয়ে যাবে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কম্পানি লিমিডেট। এর মধ্যে কোনো সমস্যা হলে সেটিও দেখবে প্রতিষ্ঠানটি। উদ্বোধনের এক বছর পর পদ্মা সেতু সরকারকে হস্তান্তর করা হবে।

    নিজের বাগানে যত্ন করে ফলানো ফল এত দিন ঘণ্টার পর ঘণ্টা ফেরিপারের অপেক্ষায় থেকে পচে যাওয়ার সাক্ষী আমিনুল ইসলাম। পিরোজপুরের এই বাসিন্দা কালের কণ্ঠকে বলেন, ‘আমি প্রায়ই ঢাকা আসা-যাওয়া করি। দূর থেকে পদ্মা সেতুর দিক তাকিয়ে ভাবতাম কবে সেতুর কাজ শেষ হবে। এখন আর কোনো ভাবনা নয়। সেতু উদ্বোধন হলে এই অঞ্চলে ব্যবসা-বাণিজ্যের উন্নতি হবে। আমরা সত্যি সত্যি আধুনিক জীবনের স্বাদ পেতে চলেছি। ’

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া ছাত্র সাইফুল ইসলাম বলেন, ‘অনেকেই শুধু যোগাযোগব্যবস্থার জন্য উন্নত প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে পিছিয়ে রয়েছে। পদ্মা সেতু সব ক্ষেত্রে সফলতার বার্তা নিয়ে আসছে। বদলে যাবে আমাদের দক্ষিণাঞ্চলের চেহারা। অনেকেই এখন বাধ্য হয়ে ঢাকায় থাকে। ঢাকায় যারা থাকতে চায় না, তারা ফিরবে শিকড়ের কাছে। ’

    বর্তমানে সেতুতে সড়ক সংকেত (রোড মার্কিং), বিদ্যুতের সাবস্টেশন, গ্যাস পাইপলাইন, বিদ্যুত্লাইন এবং কেবল লাইনিংয়ের কাজ প্রায় শেষ অবস্থায় রয়েছে। সেতুতে চলছে রেলিং বসানোর কাজও। শেষ হয়েছে সেতুতে লাগানো ৪১৫টি বাতির পরীক্ষামূলক প্রজ্বালন। টোলপ্লাজা পুরোপুরি প্রস্তুত হয়েছে। পরিবেশের কথা বিবেচনা করে সেতু প্রকল্পে লাগানো হয়েছে গাছ। আরো গাছ লাগানোর কাজ চলমান থাকবে।

    গতকাল রবিবার পদ্মা সেতু প্রকল্পে সরেজমিন ঘুরে দেখা যায়, মাওয়া প্রান্তের টোলপ্লাজায় শেষ মুহূর্তের কাজ চলছে। সেতুর প্রথম সংযোগ উড়াল সেতুর (ভায়াডাক্ট) ডিভাইডারে ঘষামাজা করে রং করা হচ্ছে। মাওয়া প্রান্তে পদ্মা সেতু (উত্তর) থানার পাশেই সুধী সমাবেশের আয়োজনের প্রস্তুতি চলছে। সংযোগ সড়ক থেকে টোলপ্লাজা সড়কের মিডলাইনের কাজ চলছে।

    এ ছাড়া সার্ভিস এরিয়ার ভাঙাচোরা রাস্তা মেরামত করা হচ্ছে। সেতুর নিচতলায় গ্যাস পাইপলাইনে কাজ করা হচ্ছে। অনাকাঙ্ক্ষিত কেউ যেন ঢুকতে না পারে সে জন্য টোলপ্লাজা এবং সংযোগ সড়ক পুরোটা তারের বেড়া দিয়ে ঘিরে দেওয়ার কাজ চলছে। চলছে মূল সেতুতে রেলিং বসানোর কাজ।

    পদ্মা সেতুর নির্মাণকাজ শেষের দিকে, তাই আনন্দিত সেতুতে কর্মরত শ্রমিকরাও। মো. মাহবুব হোসেন নামের এক শ্রমিক জানান, গত দেড় বছর ধরে তিনি সেতুর গ্যাস লাইনে কাজ করছেন। কিছুদিন পর সেতু উদ্বোধন হতে যাচ্ছে তাই তিনি খুশি।

    মো. আলমগীর নামের আরেক নির্মাণ শ্রমিক বলেন, ‘এই সেতুতে আমি কাজ করেছি সেটা সারা জীবন গর্ব করে বলতে পারব। আমি গর্বিত পদ্মা সেতুতে কাজ করতে পেরে। ’

    সর্বশেষ সংবাদ
    1. তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি
    2. ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
    3. বগুড়া-৩ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
    4. ভারতীয় বিড়ি মাদক কয়লা চোরাচালান সেইভ ড্রেজারে খনিজ বালি লুট ইয়াবাকান্ড
    5. বিরামপুরে ভুট্টা খেত থেকে কিশোরের লাশ উদ্ধার
    6. নওগাঁ-১ আসনে জামানত হারাচ্ছেন সাবেক এমপিসহ ৩প্রার্থী
    7. সাপাহারে আনিসা ও মাহবুবউজ জামান মেমোরিয়াল ট্রাস্ট’র খাদ্য সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি

    তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি

    ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    বগুড়া-৩ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

    বগুড়া-৩ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

    ভারতীয় বিড়ি মাদক কয়লা চোরাচালান সেইভ ড্রেজারে খনিজ বালি লুট ইয়াবাকান্ড

    ভারতীয় বিড়ি মাদক কয়লা চোরাচালান সেইভ ড্রেজারে খনিজ বালি লুট ইয়াবাকান্ড

    বিরামপুরে ভুট্টা খেত থেকে কিশোরের লাশ উদ্ধার

    বিরামপুরে ভুট্টা খেত থেকে কিশোরের লাশ উদ্ধার

    নওগাঁ-১ আসনে জামানত হারাচ্ছেন সাবেক এমপিসহ ৩প্রার্থী

    নওগাঁ-১ আসনে জামানত হারাচ্ছেন সাবেক এমপিসহ ৩প্রার্থী

    সাপাহারে আনিসা ও মাহবুবউজ জামান মেমোরিয়াল ট্রাস্ট’র খাদ্য সামগ্রী বিতরণ

    সাপাহারে আনিসা ও মাহবুবউজ জামান মেমোরিয়াল ট্রাস্ট’র খাদ্য সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬