Journalbd24.com

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   সৈয়দপুরে বাউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বিশ্ব রক্তদাতা দিবস আজ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ জুন, ২০২২ ১২:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ জুন, ২০২২ ১২:৩৩

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    বিশ্ব রক্তদাতা দিবস আজ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ জুন, ২০২২ ১২:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ জুন, ২০২২ ১২:৩৩

    বিশ্ব রক্তদাতা দিবস আজ

    আজ ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। ২০০৪ সাল থেকে নিরাপদ রক্ত নিশ্চিত করতে দিবসটি পালিত হয়ে আসছে।

    এবারের দিবস পালনে সরকারি উদ্যোগের পাশাপাশি এগিয়ে এসেছে বাংলাদেশে প্রায় সাড়ে চার লাখ রক্তদাতার সর্বোচ্চ ডোনার পুল নিয়ে মানবিক সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবারের রক্তদাতা দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে, ‘রক্তদান সংঘবদ্ধতারই প্রকাশ, এ কাজে যুক্ত হোন, জীবন বাঁচান’ (ডোনেটিং ব্লাড ইজ এন অ্যাক্ট অব সলিডারিটি, জয়েন এফোর্ট এন্ড সেভ লাইভস)।

    কোয়ান্টাম ফাউন্ডেশন যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির মধ্যে রয়েছে রক্তদাতাদের পদযাত্রা, ব্লাড ক্যাম্প ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান।

    দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

    ২৪ ঘণ্টা সেবাদানকারী মানবিক সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন ১৯৯৬ সাল থেকে রক্তদান কার্যক্রম শুরু করে। ২০০০ সালে নিজস্ব আধুনিক ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নির্ধারিত সকল নিয়ম মেনে নিরাপদ রক্তের গুরুত্বপূর্ণ উৎসে পরিণত হয়।

    এ পর্যন্ত কোয়ান্টাম ১৪ লাখ ইউনিট রক্ত ও রক্ত উপাদান সরবরাহ করেছে। প্রসেসিং খরচ দেওয়ারও সামর্থ্য নেই- এমন অসংখ্য মানুষকে সম্পূর্ণ ফ্রি রক্ত সরবরাহ করেছে সংগঠনটি। ২০২০ সালে করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে ল্যাব সরবরাহ করেছে প্রায় ৮৫ হাজার ইউনিট রক্ত ও রক্ত উপাদান।

    এ বছর বিশ্ব রক্তদাতা দিবসের বিশ্বব্যাপী অনুষ্ঠানের আয়োজক দেশ মেক্সিকো। এ দিনটিকে কেন্দ্র করে বৈশ্বিক অনুষ্ঠানের আয়োজন করা হবে দেশটির রাজধানী শহর মেক্সিকো সিটিতে।

    সর্বশেষ সংবাদ
    1. সৈয়দপুরে বাউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
    2. কৃষির উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় নন্দীগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
    3. টিএমএসএস ক্যান্সার সেন্টার উন্নত সেবার নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে: কর্মশালায় বক্তারা
    4. আত্রাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত
    5. বানারীপাড়ায় যৌতুক না পেয়ে নির্মম নির্যাতনে স্ত্রীকে হত্যা:ঘাতক স্বামী গ্রেপ্তার
    6. পার্বতীপুরে নির্মিত হচ্ছে রেলওয়ের দ্বিতীয় লোকোমোটিভ কারখানা,বাড়বে সক্ষমতা ও কর্মসংস্থান
    7. সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়'র এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ
    সর্বশেষ সংবাদ
    সৈয়দপুরে বাউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

    সৈয়দপুরে বাউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

    কৃষির উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় নন্দীগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

    কৃষির উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় নন্দীগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

    টিএমএসএস ক্যান্সার সেন্টার উন্নত সেবার নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে: কর্মশালায় বক্তারা

    টিএমএসএস ক্যান্সার সেন্টার উন্নত সেবার নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে: কর্মশালায় বক্তারা

    আত্রাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত

    আত্রাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত

    বানারীপাড়ায় যৌতুক না পেয়ে নির্মম নির্যাতনে স্ত্রীকে হত্যা:ঘাতক স্বামী গ্রেপ্তার

    বানারীপাড়ায় যৌতুক না পেয়ে নির্মম নির্যাতনে স্ত্রীকে হত্যা:ঘাতক স্বামী গ্রেপ্তার

    পার্বতীপুরে নির্মিত হচ্ছে রেলওয়ের দ্বিতীয় লোকোমোটিভ কারখানা,বাড়বে সক্ষমতা ও কর্মসংস্থান

    পার্বতীপুরে নির্মিত হচ্ছে রেলওয়ের দ্বিতীয় লোকোমোটিভ কারখানা,বাড়বে সক্ষমতা ও কর্মসংস্থান

    সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়'র এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ

    সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়'র এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬