Journalbd24.com

সোমবার, ৬ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • চতুর্থ শিল্প বিপ্লবে সম্পৃক্ত হতে চায় বাংলাদেশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ জুন, ২০২২ ১৪:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ জুন, ২০২২ ১৪:২৮

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    চতুর্থ শিল্প বিপ্লবে সম্পৃক্ত হতে চায় বাংলাদেশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ জুন, ২০২২ ১৪:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ জুন, ২০২২ ১৪:২৮

    চতুর্থ শিল্প বিপ্লবে সম্পৃক্ত হতে চায় বাংলাদেশ

    চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করে এতে সফলভাবে সম্পৃক্ত হতে সরকারের নানা পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। গতকাল সোমবার স্যামস্যাং রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট ইনন্সিটিউট পরিদর্শন করতে এসে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

    সালমান এফ রহমান বলেন, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, কোয়ান্টাম ম্যাকানিক্স নিয়ে কাজ করতে হলে প্রথমে আমাদের কোডিং এর ভাষা শিখতে হবে। এই জন্য আমরা প্রাইমারি স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের কোডিং এর ধারণা দেওয়ার উদ্যোগ নিয়েছি, যা পরবর্তীতে তাদের দক্ষ প্রোগ্রামার হতে সহায়তা করবে। প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরো বলেন, তথ্য প্রযুক্তিতে দেশের নতুন প্রজন্মকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। আমরা ইতিমধ্যে ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়ন করেছি। আমরা এখন ‘স্মার্ট বাংলাদেশ’ প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছি। এ সকল কাজে কোরিয়া সব সময় আমাদের সহযোগিতা করে আসছে।

    স্যামস্যাং রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট ইনন্সিটিউটে বাংলাদেশের তরুণ প্রকৌশলীরা দক্ষতার সাথে কাজ করছে জেনে সন্তুষ্টি প্রকাশ করে দক্ষিণ কোরিয়ার সরকার এবং স্যামস্যাংকে ধন্যবাদ জানান সালমান এফ রহমান।

    ইনন্সিটিউট কর্তৃপক্ষ জানায়, এখানে কাজের অভিজ্ঞতা নিয়ে বিদেশের মাটিতেও সুনামের সহিত কাজ করছে বাংলাদেশি তরুণ প্রকৌশলীরা। বাংলাদেশে অবস্থিত স্যামস্যাং রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট ইনন্সিটিউটে আরো বেশি সংখ্যক বাংলাদেশি তরুণদের কাজের সুযোগ সৃষ্টিতে সহায়তার জন্য বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউনের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা।

    এ সময় বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন বলেন, বিশ্বের ১৪টি দেশের মতো বাংলাদেশেও এই রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট ইনন্সিটিউটটি চালু করা হয়েছে স্যামস্যাং গ্রুপের উদ্যেগে এবং দক্ষিণ কোরিয়ার সরকারের সহায়তায়। এখানে কর্মরত বাংলাদেশি রিসার্সার্চারদের কাজে সেন্টার কর্তৃপক্ষ ও রাষ্ট্রদূত সন্তুষ্টি প্রকাশ করেন। রাষ্ট্রদূত মনে করেন, বাংলাদেশের সাথে সুসম্পর্কের ধারাবাহিকতায় আরো কোরিয়ান কম্পানি এদেশে বিনিয়োগে এগিয়ে আসবে এবং সেখানে বাংলাদেশি কর্মীরা কাজের সুযোগ পাবেন।

    পরে তিনি এবং রাষ্ট্রদূত স্যামস্যাং রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট ইনন্সিটিউটে বিভিন্ন সুযোগ সুবিধা পরিদর্শন করেন এবং গবেষণা কার্যক্রম পযবেক্ষণ করেন।

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব ইয়ংমিন শি, কোরিয়া ট্রেড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সির মহাপরিচালক ডংহিউন কিম, স্যামস্যাং রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক উনমো কু ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার একান্ত সচিব জাহিদুল ইসলাম ভূঞা।

    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬