Journalbd24.com

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   সৈয়দপুরে বাউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বদলাবে উত্তরের অর্থনীতিও
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ জুন, ২০২২ ১৪:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ জুন, ২০২২ ১৪:৩২

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    বদলাবে উত্তরের অর্থনীতিও

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ জুন, ২০২২ ১৪:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ জুন, ২০২২ ১৪:৩২

    বদলাবে উত্তরের অর্থনীতিও

    পদ্মা সেতু উত্তরের সঙ্গে দক্ষিণাঞ্চলের মানুষের মেলবন্ধন আরও মজবুত করবে। বিশেষ করে কৃষি ক্ষেত্রে ঘটবে যুগান্তকারী পরিবর্তন, ঘুরবে অর্থনীতির চাকা। উত্তরের সুগন্ধি চাল, রংপুরের হাঁড়িভাঙা, রাজশাহীর ফজলি আম, দিনাজপুরের লিচুর খুলবে দক্ষিণে নতুন বাজার। এ ছাড়া পোলট্রি, গবাদি পশুরও বাজার পাবে উত্তরের মানুষ দক্ষিণাঞ্চলে। অন্যদিকে দক্ষিণের ইলিশ, তরমুজ, নারিকেল ও পান-সুপারির বাজারের দুয়ার খুলবে উত্তরে। উৎপাদিত কৃষিপণ্যও খুব সহজে আনা-নেওয়া করতে পারবে এ দুই অঞ্চলের মানুষ। কৃষি বিশেষজ্ঞ, বিভিন্ন জনের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।

    কৃষিসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উত্তরাঞ্চলের মানুষের চাহিদা মিটিয়ে ৫০ থেকে ৫৫ লাখ মেট্রিক টন আমন, আউস ও বোরো ধান প্রতি বছর উদ্বৃত্ত থাকে। এসব উদ্বৃত্ত ধান এ অঞ্চলের চাহিদা মিটিয়ে ঢাকা, চট্টগ্রামসহ অন্যান্য অঞ্চলে যেত। পদ্মার ওপারে যোগাযোগব্যবস্থা ভালো না থাকায় বরিশালসহ দক্ষিণের অন্য জেলাগুলোয় এসব ধান যেত না। পদ্মা সেতু চালু হলে উদ্বৃত্ত ধানের একটি অংশ খুব সহজেই পদ্মার ওপারের জেলাগুলোয় পাঠানো যাবে। এ ছাড়া এ অঞ্চলের সুগন্ধি চালের কদর রয়েছে সারা দেশে। পদ্মা সেতুর কারণে দক্ষিণের মানুষ খুব সহজেই সুগন্ধি ধানের চালের স্বাদ পাবে। অন্যদিকে আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে রংপুর বিভাগে কোরবানিযোগ্য পশু রয়েছে ১৩ লাখের ওপর। এ অঞ্চলে এবার কোরবানির পশুর চাহিদা ১০ লাখের মতো। ৩ লাখ গরু-খাসি উদ্বৃত্ত রয়েছে। প্রতি বছর এসব পশু ঢাকা, চট্টগ্রামসহ দেশের অন্যান্য স্থানে যেত। এবার খামারিরা আশা করছেন বরিশালসহ অন্য জেলাগুলোয় কোরবানির পশু নিয়ে যাবেন ব্যাপারিরা। এ অঞ্চলের আলুর চাহিদা সারা দেশে। কিন্তু পদ্মা নদীর কারণে দক্ষিণের জেলাগুলোয় খুব একটা আলু যেত না। অনেক সময় এ অঞ্চলের ব্যবসায়ী ও চাষিরা আলুর ন্যায়্য দাম না পেয়ে রাস্তায় আলু ঢেলে প্রতিবাদ সমাবেশও করেছেন। আলু চাষি ও ব্যবসায়ীরা আশা করছেন দক্ষিণে এখন থেকে প্রচুর আলু যাবে। রংপুরের হাঁড়িভাঙা রাজশাহীর ফজলি, ল্যাংড়া আম, দিনাজপুরের বিখ্যাত লিচুও এবার পাড়ি দেবে পদ্মা সেতু- এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। এ ছাড়া এ অঞ্চলের উৎপাদিত মাল্টার চাহিদাও রয়েছে। এখানকার মাল্টা দক্ষিণের মানুষের কাছে যাবে এখন থেকে। অন্যদিকে বরিশাল অঞ্চল থেকে খুব সহজেই উত্তরে আসবে ইলিশ, দেশখ্যাত তরমুজ, নারিকেলসহ কয়েকটি পণ্য। বিভিন্ন জনের সঙ্গে কথা বলে মনে হচ্ছে পদ্মা সেতু কৃষি সেক্টরে দুই অঞ্চলের অর্থনীতির চালিকাশক্তি আরও মজবুত করবে। কৃষি সম্প্রসারণ অধিদফতর, ঢাকার খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক আবু সায়েম বলেন, ‘পদ্মা সেতু দুই অঞ্চলের কৃষি খাতকে একটি নতুন বন্ধনে আবদ্ধ করবে। দুই অঞ্চলে যেহেতু শিল্পপ্রতিষ্ঠান কম তাই কৃষিই দুই অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ দুই অঞ্চলে কৃষিপণ্য কেনাবেচায় অর্থনৈতিকভাবে নতুন দিগন্তের সূচনা হবে বলে তিনি মনে করেন। বরিশালের স্থানীয় পত্রিকা দৈনিক দখিনের খবরের সম্পাদক কাজী মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘পদ্মা সেতু দক্ষিণ ও উত্তরাঞ্চলের মধ্যে নতুন সেতুবন্ধ সৃষ্টি করবে। দুই অঞ্চলই কৃষিনির্ভর। দক্ষিণের কৃষি তরমুজ, নারিকেল ও ইলিশের ওপর নির্ভরশীল; তেমনি উত্তরের কৃষি ধান, আম, লিচু, গবাদি পশু ইত্যদির ওপর নির্ভরশীল। পদ্মা সেতু উত্তর-দক্ষিণের অনেক মানুষের ভাগ্য পরিবর্তনে সহায়তা করবে।’ তিনি কয়েকজন ব্যবসায়ীর বরাত দিয়ে বলেন, ‘সেতু উদ্বোধন হলেই রংপুরের হাঁড়িভাঙা আম ও দিনাজপুরের লিচু আনার প্রস্তুতি নিয়েছেন কয়েকজন ব্যবসায়ী।’ উল্লেখ্য, ২৫ জুন জাঁকজমকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করা হবে। ২৬ জুন সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে যানবাহন চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. সৈয়দপুরে বাউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
    2. কৃষির উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় নন্দীগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
    3. টিএমএসএস ক্যান্সার সেন্টার উন্নত সেবার নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে: কর্মশালায় বক্তারা
    4. আত্রাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত
    5. বানারীপাড়ায় যৌতুক না পেয়ে নির্মম নির্যাতনে স্ত্রীকে হত্যা:ঘাতক স্বামী গ্রেপ্তার
    6. পার্বতীপুরে নির্মিত হচ্ছে রেলওয়ের দ্বিতীয় লোকোমোটিভ কারখানা,বাড়বে সক্ষমতা ও কর্মসংস্থান
    7. সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়'র এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ
    সর্বশেষ সংবাদ
    সৈয়দপুরে বাউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

    সৈয়দপুরে বাউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

    কৃষির উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় নন্দীগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

    কৃষির উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় নন্দীগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

    টিএমএসএস ক্যান্সার সেন্টার উন্নত সেবার নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে: কর্মশালায় বক্তারা

    টিএমএসএস ক্যান্সার সেন্টার উন্নত সেবার নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে: কর্মশালায় বক্তারা

    আত্রাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত

    আত্রাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত

    বানারীপাড়ায় যৌতুক না পেয়ে নির্মম নির্যাতনে স্ত্রীকে হত্যা:ঘাতক স্বামী গ্রেপ্তার

    বানারীপাড়ায় যৌতুক না পেয়ে নির্মম নির্যাতনে স্ত্রীকে হত্যা:ঘাতক স্বামী গ্রেপ্তার

    পার্বতীপুরে নির্মিত হচ্ছে রেলওয়ের দ্বিতীয় লোকোমোটিভ কারখানা,বাড়বে সক্ষমতা ও কর্মসংস্থান

    পার্বতীপুরে নির্মিত হচ্ছে রেলওয়ের দ্বিতীয় লোকোমোটিভ কারখানা,বাড়বে সক্ষমতা ও কর্মসংস্থান

    সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়'র এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ

    সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়'র এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬