Journalbd24.com

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   সৈয়দপুরে বাউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • সাংবাদিকদের জন্য নতুন আইন হচ্ছে না: তথ্যমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ জুন, ২০২২ ২৩:৩৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ জুন, ২০২২ ২৩:৩৬

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    সাংবাদিকদের জন্য নতুন আইন হচ্ছে না: তথ্যমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ জুন, ২০২২ ২৩:৩৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ জুন, ২০২২ ২৩:৩৬

    সাংবাদিকদের জন্য নতুন আইন হচ্ছে না: তথ্যমন্ত্রী

    সাংবাদিকদের জন্য নতুন কোনো আইন হচ্ছে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। একইসাথে নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না করলে পত্রিকার নিউজপ্রিন্ট কোটা, পরিচয়পত্র, বিজ্ঞাপন, ক্রোড়পত্র বিষয়ে সরকারি সুবিধা প্রত্যাহারের দাবি জানিয়েছে সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।

    সচিবালয়ে বুধবার বিকেলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এ বিষয়ে প্রেস কাউন্সিল চেয়ারম্যানের সাম্প্রতিক বক্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রেস কাউন্সিলের বেশিরভাগ সদস্যই সাংবাদিক ও সম্পাদক। তারাই প্রেস কাউন্সিলকে শক্তিশালী করতে ১৯৭৪ সালের আইন সংশোধনের জন্য ৫ বছর আগে একটা প্রস্তাব করেছিলেন। সেটি এখনো প্রক্রিয়ার মধ্যে রয়েছে। সাংবাদিকদের জন্য দেশে কোনো নতুন আইন হচ্ছে না।’

    মন্ত্রী এসময় দেশের গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের তালিকা প্রণয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, অনেক অনিবন্ধিত অনলাইন, আইপি টিভি এমনকি ইউটিউব চ্যানেলে কর্মরতরাও সবাই সাংবাদিক পরিচয় দেয়। তাদের কেউ কেউ আবার জেলা প্রতিনিধি নিয়োগ করে। সেজন্য আবার বেতন না দিয়ে উলটো তাদের কাজ থেকে টাকা নেয়। কেউ কেউ সাংবাদিক পরিচয় দিয়ে মানুষকে ধোঁকা দেয়। বাস্তবতা হলো, এদের কারণে প্রকৃত সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে জন্য আমরা প্রেস কাউন্সিল ও প্রেস ইনস্টিটিউটের সাথে আলাপ করেছি নিবন্ধিত গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের তালিকা প্রণয়নের জন্য।

    এর আগে বিএফইউজের সভাপতি ওমর ফারুক, সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব দীপ আজাদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল ও নির্বাহী সদস্যদের মধ্যে ড. উৎপল কুমার সরকার, নূরে জান্নাত আখতার সীমা, উম্মুল ওয়ালা সুইটি ও আঙ্গুর নাহার মন্টি মন্ত্রীর সাথে মতবিনিময়ে অংশ নেন। এসময় বিএফইউজের পক্ষ থেকে মন্ত্রীকে পাঁচ দফা দাবি সম্বলিত একটি পত্র হস্তান্তর করেন সভাপতি ওমর ফারুক।

    নবম ওয়েজবোর্ড সংশোধন করে সংবাদপত্রের পাশাপাশি টিভি ও অনলাইন গণমাধ্যমে তা দ্রুত বাস্তবায়ন, এবং বাস্তবায়ন না করলে পত্রিকার নিউজপ্রিন্ট, অ্যাক্রেডিটেশন কার্ড, বিজ্ঞাপন, ক্রোড়পত্র বিষয়ে সরকারি সুবিধা প্রত্যাহার, পত্রিকার ঠিক প্রচার সংখ্যা নির্ধারণ, ডিক্লারেশনের ক্ষমতা, ডিসি অফিস থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ন্যস্ত করা ও গণমাধ্যম নিয়ে আইন প্রণয়নে বিএফইউজের সংশ্লিষ্টতা নিশ্চিত করার দাবিসহ পত্রটি উপস্থাপন করেন বিএফইউজে মহাসচিব দীপ আজাদ। ওমর ফারুক ও মনজুরুল আহসান বুলবুল এসময় বক্তব্য রাখেন। মন্ত্রী দাবিগুলো পরীক্ষা নিরীক্ষার আশ্বাস দেন।

    কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘অত্যন্ত শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন হচ্ছে। একটু আগে আমি খবর নিয়েছি, সে পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমি আশা করি, শেষ পর্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন শেষ হবে এবং নির্বাচনের ফলাফলের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হবে।’

    সর্বশেষ সংবাদ
    1. সৈয়দপুরে বাউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
    2. কৃষির উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় নন্দীগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
    3. টিএমএসএস ক্যান্সার সেন্টার উন্নত সেবার নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে: কর্মশালায় বক্তারা
    4. আত্রাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত
    5. বানারীপাড়ায় যৌতুক না পেয়ে নির্মম নির্যাতনে স্ত্রীকে হত্যা:ঘাতক স্বামী গ্রেপ্তার
    6. পার্বতীপুরে নির্মিত হচ্ছে রেলওয়ের দ্বিতীয় লোকোমোটিভ কারখানা,বাড়বে সক্ষমতা ও কর্মসংস্থান
    7. সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়'র এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ
    সর্বশেষ সংবাদ
    সৈয়দপুরে বাউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

    সৈয়দপুরে বাউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

    কৃষির উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় নন্দীগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

    কৃষির উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় নন্দীগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

    টিএমএসএস ক্যান্সার সেন্টার উন্নত সেবার নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে: কর্মশালায় বক্তারা

    টিএমএসএস ক্যান্সার সেন্টার উন্নত সেবার নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে: কর্মশালায় বক্তারা

    আত্রাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত

    আত্রাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত

    বানারীপাড়ায় যৌতুক না পেয়ে নির্মম নির্যাতনে স্ত্রীকে হত্যা:ঘাতক স্বামী গ্রেপ্তার

    বানারীপাড়ায় যৌতুক না পেয়ে নির্মম নির্যাতনে স্ত্রীকে হত্যা:ঘাতক স্বামী গ্রেপ্তার

    পার্বতীপুরে নির্মিত হচ্ছে রেলওয়ের দ্বিতীয় লোকোমোটিভ কারখানা,বাড়বে সক্ষমতা ও কর্মসংস্থান

    পার্বতীপুরে নির্মিত হচ্ছে রেলওয়ের দ্বিতীয় লোকোমোটিভ কারখানা,বাড়বে সক্ষমতা ও কর্মসংস্থান

    সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়'র এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ

    সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়'র এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬