Journalbd24.com

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   সৈয়দপুরে বাউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা পাবেন টেরাকোটা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জুন, ২০২২ ১৫:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জুন, ২০২২ ১৫:২৩

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা পাবেন টেরাকোটা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জুন, ২০২২ ১৫:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জুন, ২০২২ ১৫:২৩

    পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা পাবেন টেরাকোটা

    পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য বানানো হচ্ছে পদ্মা সেতুর টেরাকোটা। শরীয়তপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিথিদের দেওয়া হবে মাটির তৈরি এই টেরাকোটা। জেলা প্রশাসনের পক্ষ থেকে কার্যাদেশ পাওয়ার পর ব্যস্ত সময় পার করছেন শরীয়তপুরের কার্তিকপুরের মৃৎশিল্পীরা।

    শরীয়তপুর জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে শরীয়তপুরে ২৫ জুন থেকে তিন দিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শরীয়তপুর জেলা সদরের বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন দিনের আনন্দ উৎসবে যোগ দেবেন দেশবরেণ্য কবি, সাহিত্যিক, কণ্ঠশিল্পীসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

    ওই অনুষ্ঠানে ভিডিওচিত্রে দেখানো হবে পদ্মা সেতুর আদ্যোপান্ত। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন থাকবে। রাতে আতশবাজি, ফানুস ওড়ানো ও লেজার শো উপস্থাপন করা হবে। সারা শহরের সরকারি-বেসরকারি দফতরে আলোকসজ্জা করা হবে। এসব অনুষ্ঠানে জনসাধারণের সঙ্গে সুশীল সমাজ ও সম্মানিত ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হবে। আর আমন্ত্রিত অতিথিদের উপহার হিসেবে দেওয়া হবে স্থানীয় মৃৎশিল্পীদের মাটির তৈরি পদ্মা সেতুর টেরাকোটা।

    টেরাকোটার নকশায় স্থান পেয়েছে বায়ান্নর ভাষা আন্দোলন, ছেষট্টির ছয় দফা, উনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধ ও বঙ্গবন্ধুর তর্জনীর স্পর্ধা হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পদ্মা সেতুর ছবি। এমন ছবি এঁকেছিলেন প্রয়াত শিল্পী ও চলচ্চিত্র নির্মাতা সুলভ শাহরিয়ার। তার আঁকা ছবিটি টেরাকোটায় রূপ দেওয়ার নকশা পরিকল্পনা করেন তার ভাই শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান। আর টেরোকোটায় শিল্পকর্মে রূপ দিয়েছেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কার্তিকপুর গ্রামের মৃৎশিল্পী সন্দীপ পাল।

    সন্দীপ পালের কারখানার শ্রমিক হেলেনা আক্তার বলেন, ‘এখানে আমাদের তৈরি বিভিন্ন শো পিস দেশে-বিদেশে প্রশংসা কুড়িয়েছে। কয়েক দিন যাবৎ একটি ব্যতিক্রমধর্মী শিল্পকর্ম করছি। এর মধ্যে বাঙালি জাতির আত্মত্যাগ, অহঙ্কার ও গর্ব জড়িয়ে আছে। আমি ভাগ্যবান এমন একটি শিল্পকর্মে কাজ করার সুযোগ পেয়ে। পদ্মা সেতু আমাদের উন্নত জীবন দেবে, সেই পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের তৈরি টেরাকোটা উপহার দেওয়া হবে এটাতে অনেক আনন্দিত।’

    মৃৎশিল্পী সন্দীপ পাল বলেন, ‘পদ্মা সেতু আমাদের উন্নয়ন ও গর্বের স্থাপনা। তার সঙ্গে আমার শিল্পীজীবনের যোগসূত্র তৈরি হলো টেরাকোটা নির্মাণের মধ্য দিয়ে। খুব যত্ন নিয়ে পদ্মা সেতুর টেরাকোটা বানাচ্ছি।’

    এ বিষয়ে শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, ‘শাহরিয়ার সুলভ ২০১৭ সালের ২০ মে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে সে ওই ছবিটি এঁকেছিল। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের মতো ঐতিহাসিক সময়ে এ ছবি দিয়ে নির্মাণ করা টেরাকোটা অতিথিদের দেওয়ার পরিকল্পনা করেছি। এ টেরাকোটায় বায়ান্ন থেকে মাথা উঁচু করে সক্ষমতার বাংলাদেশের সব ঐতিহাসিক চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। পদ্মা সেতু আমাদের কাছে বঙ্গবন্ধুর তর্জনীর স্পর্ধা হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এক বাংলাদেশ।’

    সর্বশেষ সংবাদ
    1. সৈয়দপুরে বাউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
    2. কৃষির উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় নন্দীগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
    3. টিএমএসএস ক্যান্সার সেন্টার উন্নত সেবার নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে: কর্মশালায় বক্তারা
    4. আত্রাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত
    5. বানারীপাড়ায় যৌতুক না পেয়ে নির্মম নির্যাতনে স্ত্রীকে হত্যা:ঘাতক স্বামী গ্রেপ্তার
    6. পার্বতীপুরে নির্মিত হচ্ছে রেলওয়ের দ্বিতীয় লোকোমোটিভ কারখানা,বাড়বে সক্ষমতা ও কর্মসংস্থান
    7. সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়'র এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ
    সর্বশেষ সংবাদ
    সৈয়দপুরে বাউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

    সৈয়দপুরে বাউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

    কৃষির উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় নন্দীগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

    কৃষির উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় নন্দীগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

    টিএমএসএস ক্যান্সার সেন্টার উন্নত সেবার নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে: কর্মশালায় বক্তারা

    টিএমএসএস ক্যান্সার সেন্টার উন্নত সেবার নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে: কর্মশালায় বক্তারা

    আত্রাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত

    আত্রাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত

    বানারীপাড়ায় যৌতুক না পেয়ে নির্মম নির্যাতনে স্ত্রীকে হত্যা:ঘাতক স্বামী গ্রেপ্তার

    বানারীপাড়ায় যৌতুক না পেয়ে নির্মম নির্যাতনে স্ত্রীকে হত্যা:ঘাতক স্বামী গ্রেপ্তার

    পার্বতীপুরে নির্মিত হচ্ছে রেলওয়ের দ্বিতীয় লোকোমোটিভ কারখানা,বাড়বে সক্ষমতা ও কর্মসংস্থান

    পার্বতীপুরে নির্মিত হচ্ছে রেলওয়ের দ্বিতীয় লোকোমোটিভ কারখানা,বাড়বে সক্ষমতা ও কর্মসংস্থান

    সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়'র এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ

    সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়'র এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬