Journalbd24.com

বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি   বগুড়া-৩ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ভারত থেকে ১০ লাখ টন গম আমদানি করবে বাংলাদেশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ জুন, ২০২২ ১১:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ জুন, ২০২২ ১১:৩৯

    আরো খবর

    তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি
    ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
    নাহিদের বাসার পথে তারেক রহমান
    শফিকুর রহমানের বাসায় তারেক রহমান
    বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

    ভারত থেকে ১০ লাখ টন গম আমদানি করবে বাংলাদেশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ জুন, ২০২২ ১১:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ জুন, ২০২২ ১১:৩৯

    ভারত থেকে ১০ লাখ টন গম আমদানি করবে বাংলাদেশ

    ভারত থেকে ১০ লাখ টন গম আমদানি করবে বাংলাদেশ। যারা ইতিমধ্যে এলসি খুলেছে তারা আমদানি করতে পারবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

    সোমবার (২০ জুন) রাতে দিল্লি থেকে ঢাকায় ফেরার পর বিমানবন্দরে সাংবাদিকদের এসব বলেন তিনি। গমের বিষয়ে ভারত এটা যাচাই-বাছাই করবে। মাঝে তারা কিছু বিধিনিষেধ দিয়েছিল। এখন তুলে নিয়েছে।

    পি কে হালদারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইনি প্রক্রিয়া শেষে পি কে হালদারকে ফেরত পাঠাবে ভারত। এসময় তিনি বলেন, পদ্মা সেতুর জন্য অভিনন্দন জানিয়েছে ভারত

    ড. মোমেন বলেন, বৈশ্বিক সমস্যা নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। আমাদের একে অপরকে সহায়তা করতে হবে। সাপ্লাই চেইন ও স্থিতিশীলতা যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য একসঙ্গে কাজ করতে আমরা সম্মত হয়েছি।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফর নিয়ে কী আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ নিয়ে আলোচনা করছি। আগস্টে যাওয়া যাবে না। এছাড়া সেপ্টেম্বরের দ্বিতীয় ভাগে তিনি (প্রধানমন্ত্রী) জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেবেন। তারাও সেভাবে একটি তারিখ দিয়েছে।

    আব্দুল মোমেন বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন।

    বাংলাদেশের পক্ষ থেকে পানিসম্পদ মন্ত্রীদের বৈঠক জেআরসি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বারবার উদ্যোগ নিয়েছি জেআরসি বৈঠক করার। কিন্তু তারা শুধু বলে যে হবে। এখনও নির্দিষ্ট তারিখ পাইনি। আশা করবো প্রধানমন্ত্রীর সফরের আগে জেআরসি বৈঠক হবে।

    তিনি আরও বলেন, কয়েকটি নদীর সীমানা চিহ্নিত করা নিয়ে সমস্যার কথা উঠেছে। এবারের বৈঠকে প্রস্তাব করা হয়েছে যে যৌথভাবে এটি পর্যবেক্ষণ করা হবে।

    বাংলাদেশে বন্যা ঠেকানো যাবে না। কিন্তু এর ক্ষয়ক্ষতি কমানো সম্ভব জানিয়ে মন্ত্রী বলেন, ভারতকে অনুরোধ করেছি তারা যদি আগেভাগে আমাদের ঢলের বিষয়ে সতর্ক করে তবে আমরা প্রস্তুতি নিতে পারি। এ বিষয়ে তারা নীতিগতভাবে সম্মত।

    দুই দেশের বাণিজ্য বৃদ্ধি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের হিসাব অনুযায়ী দুই দেশের মধ্যে মোট বাণিজ্য ১৬০০ কোটি ডলার এবং ভারতের হিসাব মতে ১৮০০ কোটি ডলার। এরমধ্যে আমাদের রফতানি ২০০ কোটি ডলার। এটি বাড়ানো দরকার।

    বাংলাদেশের কিছু পণ্যের ওপর ভারত অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করেছে এবং সেটা প্রত্যাহারের জন্য সরকার অনুরোধ করেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

    রোহিঙ্গা বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা তাদের বলেছি এর দ্রুত সমাধান না হলে এ অঞ্চলে সন্ত্রাসবাদ বাড়তে পারে, যা কারও জন্য ভালো হবে না। এজন্য তাদেরও এগিয়ে আসা উচিত। তারা চেষ্টা করবে বলেছে।

    ‘সীমান্তে মালামাল নিয়ে ভারতের অনেক ট্রাককে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয়। আমাদের সঙ্গে রাজস্ব বোর্ডের সদস্যও গিয়েছিলেন। কীভাবে এই সময় কমানো যায় তা যৌথভাবে পরীক্ষা করে দেখা হবে।

    দিল্লি সফরে ভারতের উপ-রাষ্ট্রপতি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বাণিজ্যমন্ত্রী, জ্বালানিমন্ত্রীসহ অনেকের সঙ্গে দেখা করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।

    সর্বশেষ সংবাদ
    1. তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি
    2. ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
    3. বগুড়া-৩ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
    4. ভারতীয় বিড়ি মাদক কয়লা চোরাচালান সেইভ ড্রেজারে খনিজ বালি লুট ইয়াবাকান্ড
    5. বিরামপুরে ভুট্টা খেত থেকে কিশোরের লাশ উদ্ধার
    6. নওগাঁ-১ আসনে জামানত হারাচ্ছেন সাবেক এমপিসহ ৩প্রার্থী
    7. সাপাহারে আনিসা ও মাহবুবউজ জামান মেমোরিয়াল ট্রাস্ট’র খাদ্য সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি

    তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি

    ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    বগুড়া-৩ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

    বগুড়া-৩ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

    ভারতীয় বিড়ি মাদক কয়লা চোরাচালান সেইভ ড্রেজারে খনিজ বালি লুট ইয়াবাকান্ড

    ভারতীয় বিড়ি মাদক কয়লা চোরাচালান সেইভ ড্রেজারে খনিজ বালি লুট ইয়াবাকান্ড

    বিরামপুরে ভুট্টা খেত থেকে কিশোরের লাশ উদ্ধার

    বিরামপুরে ভুট্টা খেত থেকে কিশোরের লাশ উদ্ধার

    নওগাঁ-১ আসনে জামানত হারাচ্ছেন সাবেক এমপিসহ ৩প্রার্থী

    নওগাঁ-১ আসনে জামানত হারাচ্ছেন সাবেক এমপিসহ ৩প্রার্থী

    সাপাহারে আনিসা ও মাহবুবউজ জামান মেমোরিয়াল ট্রাস্ট’র খাদ্য সামগ্রী বিতরণ

    সাপাহারে আনিসা ও মাহবুবউজ জামান মেমোরিয়াল ট্রাস্ট’র খাদ্য সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬