Journalbd24.com

সোমবার, ৬ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ক্যাটল স্পেশাল ট্রেন ৬ জুলাই থেকে, গরুপ্রতি খরচ ৫৯১ টাকা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুন, ২০২২ ১৪:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুন, ২০২২ ১৪:৪৪

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    ক্যাটল স্পেশাল ট্রেন ৬ জুলাই থেকে, গরুপ্রতি খরচ ৫৯১ টাকা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুন, ২০২২ ১৪:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুন, ২০২২ ১৪:৪৪

    ক্যাটল স্পেশাল ট্রেন ৬ জুলাই থেকে, গরুপ্রতি খরচ ৫৯১ টাকা

    আসন্ন পবিত্র ঈদুল আজহায় ক্যাটল স্পেশাল ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে পাবনার পাকশী বিভাগীয় রেলওয়ে দপ্তর। পশু খামারিদের ভোগান্তি কমিয়ে স্বল্প খরচে প্রান্তিক খামারির পশু ভোক্তাদের কাছে পৌঁছে দিতে এ উদ্যোগ বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার (২৮ জুন) রাতে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

    জানা গেছে, ঈদের কয়েক দিন আগে থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত ক্যাটল স্পেশাল ট্রেনটি চলবে।

    আগামী বুধবার (৬ জুলাই) থেকে গবাদি পশু পরিবহন শুরু করবে ট্রেনটি।  

    পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় দপ্তরের বাণিজ্যিক সূত্রে জানা যায়, কোরবানির ঈদের আগে ট্রাকে করে গরু পরিবহন করে ঢাকা যেতে প্রায় ২৪ থেকে ৩০ ঘণ্টা সময় লাগে। ট্রাক থেকে গরুগুলো নামাতে কষ্ট হয়। ট্রেনে সহজেই ওঠানো-নামানো যায়। ক্যাটল ট্রেনে সময় লাগবে মাত্র ১২ ঘণ্টা। নির্ধারিত সময়ে ট্রেনগুলো ঢাকায় পৌঁছবে। যানজটের কোনো সমস্যায় পড়তে হবে না। পশুভর্তি ট্রেনটি রাতে চলাচল করবে, ফলে তীব্র গরমে পশুগুলো অসুস্থ হওয়ার আশঙ্কা নেই বললেই চলে। পশুর সঙ্গে পরিচর্যাকারী একই ওয়াগনে ভ্রমণ করতে পারবেন, সেই ব্যবস্থা রাখা হয়েছে। পশু পরিবহনে কাভার্ড ওয়াগনগুলোতে বায়ু চলাচলের ব্যবস্থা থাকবে। যেখানে রোদ-বৃষ্টি প্রবেশের সুযোগ নেই। ফলে পশুগুলো অসুস্থ হওয়ার কোনো ভয় নেই।

    পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন বলেন, চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ক্যাটল ট্রেনটি আগামী বুধবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় ছেড়ে কাঁকনহাট, রাজশাহী স্টেশন হয়ে চাটমোহর, উল্লাপাড়া, বঙ্গবন্ধু সেতু (পশ্চিম) জয়দেবপুর, টঙ্গী, তেজগাঁও হয়ে ঢাকা পৌঁছবে ভোর ৫টায়। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় প্রতি ওয়াগনের (বগি) পেছনে খরচ পড়বে ১১ হাজার ৮৯০ টাকা। সে ক্ষেত্রে গরুপ্রতি খরচ হবে ৫৯১ টাকা ৪০ পয়সা। ফলে প্রতি ওয়াগনে ২০টি করে গরু বহন করা যাবে। ট্রেনে কয়েক শতাধিক পশু পরিবহন করা যাবে। কৃষকদের চাহিদা থাকলে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।  

    পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন বলেন, ইতিমধ্যে ওয়াগনগুলো গোছানোর কাজ চলছে।

    ডিআরএম শাহীদুল ইসলাম বলেন, এবারের কোরবানির ঈদ সামনে রেখে গবাদি পশু পাকশী বিভাগীয় রেলওয়ের পশ্চিমাঞ্চল থেকে পশু খামারিদের চাহিদার ভিত্তিতে ক্যাটল ট্রেন ঢাকা অভিমুখে পরিবহন করা মূল উদ্দেশ্য। ঈদ মৌসুমে ওয়াগনে গরু পরিবহন করলে সময় ও খরচ দুটোই কমবে। এতে এ অঞ্চলের সব প্রান্তিক পশু খামারিরা লাভবান হবেন।  

    ডিআরএম শাহীদুল ইসলাম আরো বলেন, স্বল্প খরচে কম সময়ে প্রান্তিক পশু খামারিদের পশু ভোক্তাদের কাছে পৌঁছে দিতে খুব স্বল্পমূল্যে পশু পরিবহনের উদ্যোগ গ্রহণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬