Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • মুখমণ্ডলে জন্মগত ত্রুটি: ফ্রি প্লাস্টিক সার্জারি সেবা দেবে বিএসএমএমইউ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুলাই, ২০২২ ০০:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুলাই, ২০২২ ০০:৫২

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    মুখমণ্ডলে জন্মগত ত্রুটি: ফ্রি প্লাস্টিক সার্জারি সেবা দেবে বিএসএমএমইউ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুলাই, ২০২২ ০০:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুলাই, ২০২২ ০০:৫২

    মুখমণ্ডলে জন্মগত ত্রুটি: ফ্রি প্লাস্টিক সার্জারি সেবা দেবে বিএসএমএমইউ

    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উদ্যোগে মুখমণ্ডলে জন্মগত ত্রুটি সম্পন্ন শিশুদের তিন মাস পরপর ফ্রি প্লাস্টিক সার্জারি সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

    বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে বঙ্গবন্ধু পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্পে জন্মগত মুখমণ্ডলের ত্রুটি, ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের বিনামূল্যে সার্জারি সেবাদান পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেবাগ্রহীতা ও তাদের স্বজনরা এতে অংশগ্রহণ করেন।

    উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘জন্মগত ত্রুটি সম্পন্ন মানুষ অবহেলিত হয়ে আছে। চিকিৎসার মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফেরানো সম্ভব। জন্মগত ত্রুটি নিয়ে বছরে পাঁচ হাজার শিশু জন্মগ্রহণ করে। এসব শিশুর বাবা-মায়েরা বিষণ্ণতায় ভোগেন। অনেকে অর্থের অভাবে সন্তানের চিকিৎসা করাতে পারেন না। অনেকে অর্থ থাকা সত্ত্বেও কোথায় চিকিৎসা পাবেন তা জানেন না। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আগামীতে জাতির পিতার শাহাদাৎবার্ষিকীতে বিনামূল্যে এ সেবা দেওয়া হবে। এছাড়াও প্রতি তিন মাস পর বিনামূল্যে দেওয়া হবে এই সেবা।’

    তিনি বলেন, ‘জন্মগত ত্রুটি সম্পন্ন এসব মানুষের চিকিৎসা সেবার জন্য ফান্ড গঠন করা যেতে পারে। এ ফান্ডের আওতায় জেলা-উপজেলায় এ ধরণের রোগীদের খুঁজে বের করে নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে চিকিৎসা সেবা দেওয়া যেতে পারে।’

    উপাচার্য আরও বলেন, ‘রোগীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট, ভাস্কুলার সার্জারি বিভাগ, ফরেনসিক মেডিসিন বিভাগের উন্নয়ন কার্যক্রম জোরদার করেছি।’

    সভায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অবহেলিত দিকগুলোকে গুরুত্ব দিচ্ছেন। জন্মগত ত্রুটি, শিশুদের জন্মগত হৃদরোগ চিকিৎসায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। এছাড়াও নারী-পুরুষের বন্ধ্যাত্ব নিরসনে বিশেষ উদ্যোগ নিয়েছেন।’

    ভুক্তভোগী শিশুদের অভিভাবকরা বলেন, ‘আমরা বিভিন্ন জায়গায় ঘুরেও এ সেবা পাইনি। এখানে সেবা নিতে কোনও অর্থ ব্যয় হয়নি। এ জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই।’ তারা এ সেবা কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান।

    বিএসএমএমইউ’র সার্জারি বিভাগের চেয়ারম্যান ও উপ-উপাচার্য অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল। অনুষ্ঠানে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আইয়ুব আলী একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার উপস্থিত ছিলেন।

    প্রসঙ্গগত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট ২০ ও ২১ জুন দুই দিনব্যাপী শহীদ শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্প আয়োজন করে।

    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬