Journalbd24.com

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া-৬ উপনির্বাচন: কেন্দ্রে ভোটার উপস্থিতি কম   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • রপ্তানির ৫২ বিলিয়ন ডলার রেকর্ড
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ জুলাই, ২০২২ ০০:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ জুলাই, ২০২২ ০০:৪০

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    রপ্তানির ৫২ বিলিয়ন ডলার রেকর্ড

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ জুলাই, ২০২২ ০০:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ জুলাই, ২০২২ ০০:৪০

    রপ্তানির ৫২ বিলিয়ন ডলার রেকর্ড

    সদ্য সমাপ্ত ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ থেকে শুধু পণ্য রপ্তানি বাবদ ৫২ দশমিক ০৮ বিলিয়ন মার্কিন ডলার আয় এসেছে, যা সর্বকালের মধ্যে সর্বোচ্চ। কোনো এক অর্থবছরে এর চেয়ে বেশি আয় আর আসেনি। এই আয় আগের অর্থবছরের চেয়ে ১৩ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৩৪ শতাংশ বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) গতকাল এ তথ্য প্রকাশ করেছে।

    ইপিবি সংশ্লিষ্টরা আশা করছেন, সেবা খাতের আয়ের হিসাব যুক্ত হলে সদ্য শেষ হওয়া এই অর্থবছরেই দেশের নিট রপ্তানি আয় ৬০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। সে ক্ষেত্রে সেটি হবে দেশের রপ্তানি আয়ে একটি নতুন মাইলফলক। এর আগে ২০১৮-১৯ অর্থবছরের রপ্তানি আয় রেকর্ড হয়েছিল। ওই অর্থবছরে ৪০ দশমিক ৫৩ বিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছিল। তবে করোনা মহামারির কারণে পরের অর্থবছরে রপ্তানি আয়ে ধস নামে। এক ধাক্কায় আয় কমে যায় প্রায় ২ বিলিয়ন ডলার।

    ২০২০-২১ অর্থবছরে ৩৮ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় এসেছিল। এর সঙ্গে ৫ বিলিয়ন বাড়তি আয় ধরে বাণিজ্য মন্ত্রণালয় ২০২১-২২ অর্থবছরের জন্য পণ্য খাতে রপ্তানির টার্গেট নির্ধারণ করে ৪৩ দশমিক ৫ বিলিয়ন ডলার। সেই টার্গেট অতিক্রম করে রেকর্ড পরিমাণ আয় এলো এবার। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, করোনা মহামারির ও ইউক্রেন যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবিলা করে সর্বকালের সর্বোচ্চ রপ্তানি আয়ের রেকর্ড একটি বড় অর্জন।

    তিনি বলেন, সরকার রপ্তানি বাড়াতে বিভিন্ন নীতি ও আর্থিক প্রণোদনা অব্যাহত রেখেছে। দেশের উদ্যোক্তারাও সেই সুযোগ গ্রহণ করে রপ্তানি আয় বাড়াতে সহায়তা করছেন। ইপিবির ভাইস চেয়ারম্যান ও সিইও এইচ এম আহসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শুধু পণ্য রপ্তানি করে ৫২ বিলিয়ন ডলারের বেশি আয় এসেছে। এর সঙ্গে সেবা খাতের আয় ধরলে সদ্যসমাপ্ত অর্থবছরে মোট রপ্তানি আয় আরও বাড়বে। তিনি বলেন, গত এপ্রিল পর্যন্ত সেবা খাতের রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৬ দশমিক ৭ বিলিয়ন ডলার। এর সঙ্গে মে ও জুন এই দুই মাসের আয় যোগ করলে তা ৮ বিলিয়ন ডলারের বেশি হবে। তাতে পণ্য ও সেবা এই দুই খাত মিলিয়ে নিট রপ্তানি আয় ৬০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। তার মতে এটি ঘটলে, সেটি হবে দেশের ইতিহাসে রপ্তানি আয়ের একটি নতুন মাইলফলক।

    ইপিবির ভাইস চেয়ারম্যান আরও জানান, করোনা মহামারির পর এটি ছিল রিকভারির বছর। মহামারির কারণে রপ্তানি খাতের যে সুযোগ নষ্ট হয়েছিল, তারা দেশের ব্যবসায়ী-উদ্যোক্তাদের নিয়ে সেই সুযোগগুলো কাজে লাগাতে চেষ্টা করেছেন। এ কারণে সদ্য সমাপ্ত অর্থবছরে রেকর্ড পরিমাণ প্রায় ৩৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে শুধু পণ্য রপ্তানি করে। তবে এখন সামনের দিনগুলোতে এই প্রবৃদ্ধি ধরে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন ইপিবির ভাইস চেয়ারম্যান।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া-৬ উপনির্বাচন: কেন্দ্রে ভোটার উপস্থিতি কম
    2. নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা
    3. আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি
    4. ফুলবাড়ী ২৯ বিজিবি কাটলা ও দাইনুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার মাদক আটক
    5. ফুলবাড়ীতে শিলা বৃষ্টিতে ফল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি
    6. নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
    7. গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড
    সর্বশেষ সংবাদ
    বগুড়া-৬ উপনির্বাচন: কেন্দ্রে ভোটার উপস্থিতি কম

    বগুড়া-৬ উপনির্বাচন: কেন্দ্রে ভোটার উপস্থিতি কম

    নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

    নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

    আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি

    আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি

    ফুলবাড়ী ২৯ বিজিবি কাটলা ও দাইনুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি কাটলা ও দাইনুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার মাদক আটক

    ফুলবাড়ীতে শিলা বৃষ্টিতে ফল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি

    ফুলবাড়ীতে শিলা বৃষ্টিতে ফল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

     গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

    গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬