Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ইভিএমে ভোট কারচুপি করা সম্ভব: বদিউল আলম মজুমদার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ জুলাই, ২০২২ ১৭:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ জুলাই, ২০২২ ১৭:৪১

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    ইভিএমে ভোট কারচুপি করা সম্ভব: বদিউল আলম মজুমদার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ জুলাই, ২০২২ ১৭:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ জুলাই, ২০২২ ১৭:৪১

    ইভিএমে ভোট কারচুপি করা সম্ভব: বদিউল আলম মজুমদার

    ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট কারচুপি করা সম্ভব মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

    তিনি বলেন, ইভিএম নিকৃষ্ট যন্ত্র। বিগত নির্বাচনে দেখা গেছে, ইভিএম ব্যবহারে ভোটের হার কমেছে। তাই বলা যায়, যে যন্ত্র মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করে, সে যন্ত্র ব্যবহারের যৌক্তিকতা নেই।

    মঙ্গলবার (৫ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কুমিল্লা সিটি নির্বাচনে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের বিষয়ে তথ্য বিশ্লেষণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

    ড. বদিউল আলম মজুমদার বলেন, অনেকেই ইভিএম ডাকাতির কথা বলছেন। আমি মনে করি, ইভিএমে আরও বড় ধরনের ডাকাতির কবলে পড়ার শঙ্কা রয়েছে। কেননা নির্বাচন কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদের ইভিএমে ওভাররাইটিং করার সুযোগ রয়েছে। যার মাধ্যমে ইভিএমে ডাকাতির বড় সুযোগ রয়েছে। এছাড়া যারা সফটওয়্যার চালান তাদের মাধ্যমে জালিয়াতির সুযোগ তো রয়েছেই।

    ইভিএম ব্যবহারে ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ইভিএমে অনেক ত্রুটি রয়েছে। প্রয়াত জামিলুর রেজা চৌধুরীও ইভিএম সমর্থন করেননি। তাই এটি ব্যবহারের বিষয়ে ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিতে হবে।

    কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহারের আচরনবিধি লঙ্ঘনের কথা উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, এ ঘটনায় নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। তারা চুনোপুঁটিদের আচরণবিধি মানানোর বিষয়ে কঠোর হলেও রাঘববোয়ালদের বিষয়ে কঠোর হতে ব্যর্থ হয়েছে।

    অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ফল নিয়ে সুজনের বিশ্লেষণ তুলে ধরেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলিপ কুমার সরকার। লিখিত বক্তব্যে তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনগণ চায় এই নির্বাচন অংশগ্রহণমূলক, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হোক। তাই নির্বাচন কমিশনের ওপর রাজনৈতিক দলগুলোর আস্থা না ফিরলে, অংশগ্রহণমূলক নির্বাচন কখনোই সম্ভব নয়।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. রোবায়েদ ফেরদৌস ও সুজনের কেন্দ্রীয় কমিটির সদস্য একরাম হোসেন।

    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬