Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৪২ হাজার যানবাহন পার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ জুলাই, ২০২২ ১২:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ জুলাই, ২০২২ ১২:৩৮

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৪২ হাজার যানবাহন পার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ জুলাই, ২০২২ ১২:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ জুলাই, ২০২২ ১২:৩৮

    বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৪২ হাজার যানবাহন পার

    পবিত্র ঈদুল আযহার ছুটি শুরুর প্রথম দিন ঘরমুখো যাত্রীদের নিয়ে বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪২ হাজার যানবাহন যমুনা নদী পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৯০ লাখ ৬ হাজার ৫০ টাকা।

    শনিবার (৯ জুলাই) সকালে বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী জানান, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ৪১ হাজার ৮১৭টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এর মধ্যে ঢাকার দিক থেকে টাঙ্গাইল হয়ে উত্তরের পথে গেছে ২৯ হাজার ২টি বাহন। আর উত্তরের দিক থেকে সেতু পেরিয়ে ঢাকার পথে গেছে ১২ হাজার ৮১৫টি বাহন।

    আহসান মাসুদ বাপ্পী আরও বলেন, আগের ২৪ ঘণ্টার চেয়ে এই সময়ে উত্তরাঞ্চলের দিকে ৩ হাজার ৮৮৯টি বাহন বেশি পার হয়েছে। আর উত্তরাঞ্চল থেকে ঢাকামুখী লেইনে যানবাহনের সংখ্যা কমেছে ৫ হাজার ৬২৭টি। ঈদে ঘরমুখী মানুষের চাপ ও যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় উত্তরের পথে সিরাজগঞ্জের মহাসড়ক এবং শহরের মধ্য দিয়ে যাওয়া আঞ্চলিক সড়কে যানজটের ভোগান্তি বেড়েছে।

    শুক্রবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত যানজট লেগে ছিল ওই এলাকায়। মালবাহী ট্রাক, খোলা ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িতে গাদাগাদি করে বাড়ি ফিরছে মানুষ। মহাসড়কে থেমে থেমে যানজট দেখা দিয়েছে। তাছাড়া সড়কে হঠাৎ বিকল হওয়া যানবাহন এবং সেতুতে চালকদের আগে ওঠার প্রবণতা ভোগান্তি আরও বাড়িয়েছে।

    এদিকে যাত্রীবাহী কিছু গাড়ি ঘুরপথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের মুলিবাড়ি থেকে সিরাজগঞ্জ শহরের মধ্য দিয়ে রায়গঞ্জের চান্দাইকোনা হয়ে উত্তরাঞ্চলের পথে চলাচল করছে। ফলে শহরের কাটাওয়াবদা, বাজার স্টেশন, বাস টার্মিনাল ও কাঠেরপুল এলাকায় যানজটে পড়তে হচ্ছে।

    হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ওসি লুৎফর রহমান বলেন, সড়কে যানবাহন বিকল হলে বা দুর্ঘটনা ঘটলেই বিপত্তি বাধে। বিকল গাড়ি সরিয়ে নিতে যে সময় ব্যয় হয়, ততক্ষণে বিপুল সংখ্যক গাড়ি আটকা পড়ে যায়। তাছাড়া চালকদের লেইন না মেনে গাড়ি চালানোর প্রবণতাও ভোগান্তি বাড়ায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে বলে জানান ওসি।

    সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক সালেকুজ্জামানা সালেক বলেন, যাত্রীদের নিরাপত্তার জন্য সড়ক ও মহাসড়কে ছয় শতাধিক পুলিশ সদস্যসহ অন্যান্য সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬