Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • এবার উপজেলা প্রশাসনকে ব্যয় কমাতে একগুচ্ছ নির্দেশনা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জুলাই, ২০২২ ১৮:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জুলাই, ২০২২ ১৮:৩১

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    এবার উপজেলা প্রশাসনকে ব্যয় কমাতে একগুচ্ছ নির্দেশনা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জুলাই, ২০২২ ১৮:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জুলাই, ২০২২ ১৮:৩১

    এবার উপজেলা প্রশাসনকে ব্যয় কমাতে একগুচ্ছ নির্দেশনা

    ব্যয় সংকোচন নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এবার উপজেলা প্রশাসনের ব্যয় নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে সরকারের। ফলে এবার ব্যয় সংকোচন নীতি বাস্তবায়ন করা হচ্ছে মাঠ প্রশাসনেও। বরাদ্দ দেওয়া অর্থের অতিরিক্তি ব্যয় না করা, নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করাসহ উপজেলা প্রশাসনে একগুচ্ছ নির্দেশনা দেওয়া হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে উপজেলা প্রশাসনের বিভিন্ন উপখাতের বাজেট বরাদ্দ বণ্টন এবং সঠিকভাবে বাজেট ব্যবহারের লক্ষ্যে এসব নির্দেশনা দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

    যুগ্মসচিব মায়সুর মাহমুদ চৌধুরীর সই করা একটি চিঠি আজ বুধবার (১৩ জুলাই) দেশের সব ইউএনও এবং দেশের সব জেলা, উপজেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার বরাবরে পাঠানো হয়েছে।

    নির্দেশনায় বলা হয়েছে

    ১. ক) অতিরিক্ত ব্যয়ের ক্ষেত্রে ব্যয়োত্তর অনুমোদন দেওয়া হবে না বলে বরাদ্দ করা অর্থের অতিরিক্ত ব্যয় করা যাবে না।

    খ) প্রদত্ত বরাদ্দপত্রের বিষয়ে জিজ্ঞাসা থাকলে কোনো ব্যবস্থা গ্রহণ না করে অবশ্যই মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।

    গ) বরাদ্দ করা অর্থ সরকারের প্রচলিত আর্থিক ও প্রশাসনিক নিয়মাবলি প্রতিপালন সাপেক্ষে কৃচ্ছ্রসাধনের মাধ্যমে ব্যয় করতে হবে।

    ঘ) অর্থবছর শেষে ১৫ জুলাই তারিখের মধ্যে ব্যয়ের বিবরণীসহ সমর্পণ প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

    ঙ) বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধ করতে হবে। বিদ্যুৎ বিল পরিশোধের সময় এই অধিশাখার চিঠি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কোনো কারণে বিদ্যুৎ বিল বকেয়া হলে, তার কারণ ব্যাখ্যা করে অতিরিক্ত বরাদ্দের চাহিদাপত্র পাঠাতে হবে।

    চ) বরাদ্দ করা বাজেটের ভিত্তিতে অর্থবছরের শুরুতেই বাজেট বাস্তবায়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং সে পরিকল্পনা অনুসরণ করে ব্যয় করতে হবে।

    ছ) অর্থবছরের শেষ পর্যায়ে তড়িঘড়ি করে অর্থ ব্যয় করার প্রবণতা পরিহার করতে হবে।

    জ) বেতন ভাতাদি খাতে বাজেটের বরাদ্দ সীমার মধ্যে আছে কি না পর্যবেক্ষণ করতে হবে। অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন হলে যথাসময়ে অতিরিক্ত বরাদ্দের চাহিদাপত্র পাঠাতে হবে।

    ২. জেলা প্রশাসকের অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অরগানোগ্রামের সেটআপ অনুযায়ী কর্মরত সংরক্ষিত বিষয়ের কর্মচারীরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের বাজেট বরাদ্দ থেকে বেতন ও অন্যান্য ভাতাদি গ্রহণ করবেন।

    ৩. জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন ও জনপ্রশাসন পদক প্রদান, উন্নয়ন মেলা এবং আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবসসহ অন্যান্য জাতীয় দিবস উদযাপনের জন্য পরবর্তী সময়ে চাহিদার ভিত্তিতে অনুষ্ঠান/উৎসবাদি খাত থেকে বরাদ্দ দেওয়া হবে।

    ৪. উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলোর ছুটি নগদায়ন বেতন (অফিসার), ছুটি নগদায়ন বেতন (কর্মচারী), ভ্রমণ ভাতা, প্রশাসনিক ব্যয়ের পুরস্কার, পানি খাতে এবং মূলধন ব্যয়ের অধীন আর্থিক সম্পদের যন্ত্রপাতি ও সরঞ্জামাদি ক্রয়ের-কম্পিউটার ও আনুষঙ্গিক, টেলিযোগাযোগ সরঞ্জামাদি- ক্যামেরা ও আনুষাঙ্গিক, বৈদ্যুতিক সরঞ্জামাদি, অফিস সরঞ্জামাদি-আসবাবপত্র খাতে অধিযাচনের ভিত্তিতে পরবর্তী সময়ে বরাদ্দ দেওয়া হবে। শুধুমাত্র শুদ্ধাচার পুরস্কার ব্যতীত অন্য কোনো খাতের ব্যয় পুরস্কার খাত থেকে দেওয়া হবে না।

    ৫. মূলধন ব্যয়ের অধীন আর্থিক সম্পদের অর্থ অধিযাচন প্রেরণের ক্ষেত্রে বিগত তিন অর্থবছরের বরাদ্দ ও চলতি অর্থবছরে সংশ্লিষ্ট খাতে অর্থ ব্যয়ের পর বিদ্যমান জের এবং বর্তমান অধিযাচনের যৌক্তিকতা প্রদর্শন করতে হবে। কম্পিউটার ও অফিস সরঞ্জাম খাতে অধিযাচনের ক্ষেত্রে বিদ্যমান কম্পিউটার ও অফিস সরঞ্জামের সংখ্যা, কেনার তারিখ, মেরামত যোগ্য কি না, বিস্তারিত তথ্য দিতে হবে।

    ৬. আসবাবপত্র অধিযাচনের ক্ষেত্রে যৌক্তিকতাসহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ছকে বরাদ্দ চাইতে হবে। মূলধন ব্যয়ের অধীন খাতগুলোতে অর্থ ব্যয়ের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের প্রদত্ত আর্থিক ক্ষমতা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে পিপিআর অনুসরণ করতে হবে।

    ৭. বাজেট মঞ্জুরিপত্র ইস্যুর সঙ্গে সঙ্গে এ অধিশাখা থেকে আইবাস++ এ সংশ্লিষ্ট উপজেলার বিপরীতে বরাদ্দ এন্ট্রি করা হয়। এ অধিশাখা থেকে আইবাস ++ এন্ট্রি না দেয়া পর্যন্ত সংশ্লিষ্ট উপজেলা বরাদ্দ উত্তোলন করতে পারবে না। কাজেই বাজেট মঞ্জুরিপত্র পাওয়ার ৭ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করে বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে আইবাস++ এ এন্ট্রি করা হয়েছে কি না নিশ্চিত করতে হবে। মঞ্জুরিপত্রে উল্লেখিত বরাদ্দের অঙ্কের সঙ্গে আইবাস++ এন্ট্রির কোনো গড়মিল পাওয়া গেলে বা এন্ট্রি না হয়ে থাকলে তা তাৎক্ষণিকভাবে এ অধিশাখাকে অবহিত করতে হবে।

    ৮. কর্মচারীদের পোশাকের অধিযাচনের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কল্যাণ শাখার পরিপত্রের নির্দেশনা অনুসারে পোশাকের প্রাপ্যতা হিসাব করে বরাদ্দ চাইতে হবে।

    ৯. উপজেলা নির্বাহী অফিসারদের সার্বক্ষণিক শারীরিক ও বাসভবনের নিরাপত্তায় নিয়োজিত একজন পিসি/এপিসি ও ৯ জনসহ ১০ জন সশস্ত্র আনসার সদস্য ব্যতীত অতিরিক্ত কোনো আনসার সদস্যদের বেতন ও ভাতা এ মন্ত্রণালয়ের বাজেট থেকে পরিশোধ না করার জন্য দিকনির্দেশনা দেওয়া হয়েছে। সশস্ত্র আনসার সদস্যদের বেতন ও ভাতাদি পরিশোধের সময় চলতি অর্থবছরের বরাদ্দ থেকে বিগত (২০২১-২২) অর্থবছরের কোনো বকেয়া পরিশোধ করা যাবে না। অর্থবছরের শেষ প্রান্তে হিসাবরক্ষণ কার্যালয়ের নির্ধারিত সময়সীমার মধ্যে বিধিবিধান অনুসরণ করে বিল দাখিল এবং আনসার সদস্যদের বেতন ভাতাদি পরিশাধে করতে হবে। এ খাতে পদ্ধতিগত ভুলের জন্য বরাদ্দ করা বাজেট ব্যবহার না করে বাজেট সমর্পণ করা হলে পুনরায় বাজেট বরাদ্দ দেওয়া হবে না।

    ১০. চলতি (২০২২-২৩) অর্থবছরে উপজেলায় নিয়োজিত একজন পিসি/এপিসি ও ৯ জন আনসার সদস্যদের বেতন ও ভাতাদি নিরাপত্তা সেবা (ভাড়ার ভিত্তিতে) খাত থেকে পরিশোধের জন্য সব উপজেলা নির্বাহী অফিসারদের অনুরোধ করা হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬