Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • নির্বাচন না হওয়ার পরও ব্যয় বেড়েছে ডাকসুর
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ জুলাই, ২০২২ ১৬:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ জুলাই, ২০২২ ১৬:২৬

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    নির্বাচন না হওয়ার পরও ব্যয় বেড়েছে ডাকসুর

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ জুলাই, ২০২২ ১৬:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ জুলাই, ২০২২ ১৬:২৬

    নির্বাচন না হওয়ার পরও ব্যয় বেড়েছে ডাকসুর

    ২৮ বছর পর ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সবশেষ নির্বাচন হয়। কয়েক বছর গড়ালেও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কোন লক্ষণ নেই। এদিকে পরবর্তী নির্বাচন কবে হবে, তা সুস্পষ্ট করে বলতে পারছেন না কেউ।

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফি নেওয়া হচ্ছে। ছাত্র সংসদটির কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ব্যয় হচ্ছে লাখ লাখ টাকা। জানা যায়, ডাকসু ও হল সংসদের ফি বাবদ শিক্ষার্থী প্রতি ১২০ টাকা আদায় করা হচ্ছে।

    বিশ্ববিদ্যালয়টির অধ্যাদেশ অনুযায়ী, ডাকসু কর্তৃক মনোনীত পাঁচজন শিক্ষার্থী-প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম সিনেটের সদস্য হিসেবে নিয়োজিত হয়ে থাকেন। এ ফোরামে নিয়োজিতরা শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরার সুযোগ পান। যেখানে সর্বশেষ ডাকসুর ভিপি নুরুল হক, জিএস গোলাম রাব্বানী ও এজিএস সাদ্দাম হোসেনসহ পাঁচজন সিনেটে প্রতিনিধিত্ব করেন। তবে এই প্রতিনিধিত্বও এখন বন্ধ হওয়ার পথে।

    সরেজমিনে গিয়ে দেখা গেছে, ডাকসুর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অলস সময় কাটাচ্ছেন। ভবনের কক্ষগুলো পরিষ্কার এবং সংগ্রহশালা ও কার্যালয় খোলা রাখছেন, এভাবেই সময় পার করছেন।

    গত ১৬ জুন বিশ্ববিদ্যালয়টির ২০২২-২৩ অর্থবছরের বাজেট অনুমোদন দেওয়া হয়। গত অর্থবছরে ২১ লাখ ৭০ হাজার টাকা খরচ হয়েছিল এ খাতটি ৷ চলতি অর্থবছরে বেতন-ভাতাবাবদ খরচ ১১ লাখ ৯৩ হাজার টাকা বেড়েছে।

    এদিকে সাধারণ শিক্ষার্থীরা এ ব্যয় অপচয় হিসেবে দেখছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ডাকসু নির্বাচন থাকলে প্রতিটি ছাত্র সংগঠনই এক প্রকারের ভয়ে থাকে। কারণ কেউ কারোই অপ্রিয় হতে চায় না।

    ওই শিক্ষার্থী আরও জানান, ডাকসু না হওয়ায় হলগুলোতে গেস্টরুমে নির্যাতন, সিট দখল এগুলো যেন নির্বাচন না হওয়ার সেই পূর্বের চিত্রে ফিরে এসেছে।

    ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক এজিএস সাদ্দাম হোসেন বলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচনের ধারাবাহিকতা বজায় রাখা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। নির্বাচন না হওয়ায় ডাকসু ও হল সংসদের কার্যক্রম সেভাবে নেই। তবে ছাত্রলীগ শিক্ষার্থীদের প্রত্যাশাকে কেন্দ্র করেই রাজনীতি করে।

    ডাকসুর সাবেক ভিপি নুরুল হক এই খাতে ব্যয়কে ‘বিশ্ববিদ্যালয়ের অর্থের অপচয়’ বলে গণমাধ্যমে মন্তব্য করেছেন। তিনি জানান, অচল ডাকসুর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতায় এভাবে অর্থ খরচ করা সংগতিপূর্ণ কাজ নয়।

    এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ জানান, ডাকসুর কর্মকর্তা-কর্মচারীরা আগে থেকেই নিয়োগপ্রাপ্ত। তাই তাদের বেতন-ভাতা দিতেই হয়।

    প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বছর অপেক্ষার সকল সমীকরণের সমাধান শেষে ২০১৯ সালের নির্বাচনের মাধ্যমে ডাকসু ও ১৮টি হল সংসদ সচল হয়। সেই নির্বাচনে ভিপি পদে নুরুল হক, জিএস পদে গোলাম রাব্বানী ও এজিএস পদে সাদ্দাম হোসেন নির্বাচিত হন। ডাকসুর সেই কমিটি ও হল সংসদের মেয়াদ ২০২০ সালে শেষ হয়।

    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬