Journalbd24.com

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • মাধ্যমিক শিক্ষায় দক্ষিণ এশিয়ায় সেরা বাংলাদেশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০২২ ১৪:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০২২ ১৪:৪৫

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মাধ্যমিক শিক্ষায় দক্ষিণ এশিয়ায় সেরা বাংলাদেশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০২২ ১৪:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০২২ ১৪:৪৫

    মাধ্যমিক শিক্ষায় দক্ষিণ এশিয়ায় সেরা বাংলাদেশ

    দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশেই মাধ্যমিক পর্যায়ের শিক্ষার সমতুল্য দক্ষতা আছে এমন ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণ-তরুণীর সংখ্যা সবচেয়ে বেশি। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ, শিক্ষা কমিশন ও ওয়ার্ল্ড ডাটা ল্যাবের সমন্বয়ে গঠিত দ্য ওয়ার্ল্ড স্কিলস ক্লকের এক সাম্প্রতিক সমীক্ষা থেকে এ তথ্য জানা গেছে।

    সমীক্ষায় বৈশ্বিক শিক্ষা ও দক্ষতা সংকটের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস দেওয়া হয়। সমীক্ষায় পড়তে জানা এবং স্কুলে শেখানো হয় এমন গণিত জানাকে দক্ষতার মানদণ্ড ধরা হয়েছে

    গতকাল শুক্রবার বিশ্ব যুব দক্ষতা দিবসের প্রাক্কালে প্রকাশ হওয়া এই প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের দক্ষতায় দক্ষিণ এশিয়ার অন্য দেশ থেকে বাংলাদেশ এগিয়ে। বাংলাদেশের ৪২ শতাংশ তরুণ-তরুণী মাধ্যমিক পর্যায়ের দক্ষতা আছে। আর ৫৮ শতাংশের তা নেই।   

    প্রতিবেদন মতে, আফগানিস্তানের ৯৩.৩ শতাংশ তরুণ-তরুণীর এমন দক্ষতা নেই। তালিকার পরবর্তী অবস্থানে থাকা ভুটান (৮৯ শতাংশ), পাকিস্তান (৮৪.৫ শতাংশ), নেপাল (৮১.৭ শতাংশ), ভারত (৭৩ শতাংশ) ও শ্রীলঙ্কার (৬১.৫ শতাংশ) তরুণ-তরুণীর এমন দক্ষতা নেই।

    তবে শিক্ষার দক্ষতায় এগিয়ে থাকলেও ডিজিটাল দক্ষতায় পিছিয়ে আছে বাংলাদেশ। এ ক্ষেত্রে ১৫ থেকে ২৪ বছর বয়সী বাংলাদেশি তরুণ-তরুণীরা ভুটান, ভারত ও শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে আছে। বাংলাদেশের প্রায় ৮৫ শতাংশ তরুণ-তরুণীর ডিজিটাল দক্ষতা নেই। এ ক্ষেত্রে শুধু আফগানিস্তান (৯৯ শতাংশ), নেপাল (৮৭.৪ শতাংশ) ও পাকিস্তান (৯০.২ শতাংশ) বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে।

    ডিজিটাল দক্ষতা পরিমাপ করতে তরুণ-তরুণীরা কম্পিউটারের কিছু প্রাথমিক কাজ, যেমন ফাইল ও ফোল্ডার কপি ও মুভ করা, একটি ডকুমেন্টের মধ্যে কপি ও পেস্ট টুল ব্যবহার করা, অ্যাটাচমেন্টসহ ই-মেইল পাঠানো এবং একটি কম্পিউটার থেকে অন্যান্য ডিভাইসে ফাইল আদান-প্রদান করা জানে কি না, তা বিবেচনা করা হয়।

    বিশ্বের বিভিন্ন দেশে দক্ষতাসংকট প্রকট হওয়ার কারণ হিসেবে প্রতিবেদনে স্কুলে যায় না এ রকম তরুণ-তরুণীর আধিক্য এবং মাধ্যমিক পর্যায়ের দক্ষতা অর্জনের নিম্নহারকে দায়ী করা হয়েছে।

    ইউনিসেফের শিক্ষাবিষয়ক পরিচালক রবার্ট জেনকিন্স বলেন, ‘সমাজ ও অর্থনীতির উন্নয়নের পাশাপাশি প্রগতি ও সাফল্যের জন্য শিশু ও তরুণ-তরুণীদের একটি অনুপ্রাণিত ও দক্ষ প্রজন্ম অত্যন্ত জরুরি। তা সত্ত্বেও বিশ্বজুড়ে শিক্ষাব্যবস্থার ব্যর্থতার কারণে বেশির ভাগ শিশু ও তরুণ-তরুণী অশিক্ষিত ও অদক্ষ অবস্থায় রয়েছে, যেটি অনুৎপাদনশীলতার মূল কারণ। ’

    সর্বশেষ সংবাদ
    1. নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
    2. গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড
    3. পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা
    4. সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ
    5. বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
    6. বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
    7. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    সর্বশেষ সংবাদ
    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

     গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

    গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

    পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা

    পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা

    সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে
 স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ

    সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ

    বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

    বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে 
এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬