Journalbd24.com

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ বিতরণ শুরু ১৮ জুলাই
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০২২ ১৬:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০২২ ১৬:১৪

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ বিতরণ শুরু ১৮ জুলাই

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০২২ ১৬:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০২২ ১৬:১৪

    মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ বিতরণ শুরু ১৮ জুলাই

    মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ১২ ধরনের বারকোড দিয়ে মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ছাপানো শেষ হয়েছে। ১৮ জুলাই থেকে মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ বিতরণ করা হবে।

    শুক্রবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, মানুষ মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে যাচ্ছে বলেই মুক্তিযোদ্ধারা আজ অবমূল্যায়িত হচ্ছেন। তাই মুক্তিযোদ্ধাদের ইতিহাসের পাশাপাশি স্বাধীনতা বিরোধীদের ইতিহাসও পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া বিসিএসে মুক্তিযুদ্ধের ওপর ১০০ নম্বরের পরীক্ষা নিতে হবে।

    তিনি বলেন, কোটা সংস্কার করা একটি যৌক্তিক দাবি। মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরিতে না আসতে পারলে চাকরিতে স্বাধীনতা বিরোধীদের নৈরাজ্য বেড়ে যাবে। জাতির লাভের জন্য মুক্তিযোদ্ধাদের পাশাপাশি স্বাধীনতা বিরোধীদের তালিকাও করতে হবে পূর্ণাঙ্গভাবে। সংসদ ভবন এলাকা থেকে স্বাধীনতা বিরোধীদের কবর সরাতে হবে। এটি জাতির জন্য কলঙ্কের।

    আ ক ম মোজাম্মেল হক বলেন, বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের ওপর ১০০ নম্বরের পরীক্ষা নিতে হবে। অনেক বলার পর ৫০ নম্বর করা হয়েছে। আমরা এখনও অনেক ব্রিটিশ আইনেই চলি। কিছু কিছু বিষয়ে এখনও নতুন আইন হয়নি স্বাধীনতার পরে।

    সম্মেলনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৬টি দাবি করা হয়। দাবিগুলো হলো- এক. নৌ-কমান্ডোদের বীরত্বগাথা পাঠ্য বইয়ে সন্নিবেশিত করা, যাতে আগামী প্রজন্মের সন্তানরা তা পাঠের মাধ্যমে একাত্তরে নৌ-কমান্ডোদের ত্যাগ ও বিস্ময়কর সাহসিকতার ছোঁয়া পেয়ে দেশকে ভালোবাসার মন্ত্রে উজ্জীবিত হয়।

    দুই. বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো অ্যাসোসিয়েশনের জন্য ঢাকায় একটি স্থায়ী অফিসের ব্যবস্থা করে দেওয়া। তিন. নৌ-কমান্ডোদেরকে বাংলাদেশ নৌ-বাহিনীর প্রথম প্রতিনিধি ঘোষণা করে যথাযথ স্বীকৃতি দেওয়া। চার. নৌ-কমান্ডোদের মাইনের আঘাতে নিমজ্জিত মুক্তিযুদ্ধের স্মারক 'এমভি ইকরাম' জাহাজটি দ্রম্নত সংরক্ষণ করা ও 'অপারেশন জ্যাকপট' চলচ্চিত্রটি তৈরির কাজ দ্রম্নত সম্পন্ন করা।

    পাঁচ. প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা সন্তান কোটা সংস্কারপূর্বক পুনর্বহাল করা। ছয়. মুক্তিযোদ্ধা পরিচয়পত্র ও ডিজিটাল সনদপত্র পাওয়ার ক্ষেত্রে নৌ-কমান্ডোদের নামের পূর্বে 'নৌ কমান্ডো' সংযোজন করার ব্যবস্থা নেওয়া।

    বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বীর প্রতীক শাহজাহান কবীরের সভাপতিত্বে এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পলস্নী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, প্রধান বক্তা ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য শাহজাহান খান, নৌ-কমান্ডো মীর মোশতাক আহমেদ রবিসহ নৌ-কমান্ডো অ্যাসোসিয়েশনের সদস্যরা।

    সর্বশেষ সংবাদ
    1. নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
    2. গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড
    3. পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা
    4. সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ
    5. বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
    6. বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
    7. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    সর্বশেষ সংবাদ
    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

     গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

    গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

    পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা

    পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা

    সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে
 স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ

    সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ

    বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

    বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে 
এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬