Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বাংলাদেশের উন্নতিতে খুশি ভারত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০২২ ১৬:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০২২ ১৬:৩১

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বাংলাদেশের উন্নতিতে খুশি ভারত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০২২ ১৬:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০২২ ১৬:৩১

    বাংলাদেশের উন্নতিতে খুশি ভারত

    ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘প্রতিনিয়ত বাংলাদেশ উন্নতির দিকে এগোচ্ছে। তাতে প্রতিবেশী দেশ হিসেবে ভারত খুশি। ধর্মীয় উন্মাদনা, কট্টরপন্থী, সঙ্কীর্ণতাকে পেছনে ফেলে ধর্মনিরপেক্ষতা, আধুনিকীকরণ, নারীর ক্ষমতায়ন, সামাজিক উন্নয়নসহ অনেক ক্ষেত্রেই বাংলাদেশ অভূতপূর্ণ উন্নতির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়ন বিশ্বের যে কোন দেশের কাছে আদর্শ উদাহরণ হতে পারে’। গতকাল শুক্রবার কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্সে অত্যাধুনিক রণতরীর উদ্বোধন করে একথা বলেন তিনি। এদিন থেকে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল স্টিলথ যুদ্ধযান ‘আইএনএস দুনাগিরি’।
     

    যুগ যুগ ভারতীয় নৌবাহিনীর জন্য বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ তৈরি করে আসছে কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স। এবার সেই তালিকায় যুক্ত হলো স্টিলথ ‘আইএনএস দুনাগিরি’।

    রাজনাথ সিং গতকাল পাকিস্তানের নাম না নিয়ে বলেন, আমাদের আরো একটি প্রতিবেশি রাষ্ট্র আছে, যারা ধর্মান্ধতা, কট্টরপন্থী, সংকীর্ণতা, দরিদ্রতা, সন্ত্রাসবাদের কারণে নিজেরাই নানা সমস্যা ভুগছে। পাশাপাশি ভারতেও সমস্যা সৃষ্টি করছে। তাদের বাংলাদেশ থেকে অনেক শেখার আছে। বাংলাদেশ থেকে শিখে নিজেদের আত্মবিশ্লেষণ করা উচিত। বাংলাদেশ প্রতিনিয়ত যে উন্নয়ন করছে তা ওদের শেখা উচিত।
     

    বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ যে উন্নতি করে চলেছে তাতে আগামীতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন রাজনাথ সিং।
    তিনি বলেন, স্বাস্থ্য, শিক্ষা, অর্থনৈতিক, যোগাযোগ ব্যবস্থা এবং নিরাপত্তা বিষয়ে ভারত সর্বদা বাংলাদেশের পাশে আছে। ভারত উত্তরোত্তর যে শক্তি বাড়াচ্ছে, তা শুধু নিজেদের জন্য নয়, মিত্র রাষ্ট্রদের জন্যও এই শক্তি সঞ্চয় করছে।
     

    শ্রীলঙ্কার বিষয়ে তিনি বলেন, আমাদের আরো এক মিত্ররাষ্ট্র শ্রীলঙ্কা, যাকে ভারত সহযোগিতা করছে। একইভাবে করোনা মহমারির সময় নেপাল, মালদ্বীপসহ বিভিন্ন দেশে ওষুধ ও মেডিক্যাল সরঞ্জাম দিয়ে ভারত সহযোগিতা করে আসছে।
     

    এদিন কলকাতায় যে রণতরীর উদ্বোধন হলো তার মূল বিশেষত্ব হল, সমুদ্রে আড়াল খুঁজে নিতে পারে। শত্রুর রাডারে ধরা পড়বে না। আড়ালে থেকে শত্রুর রণতরীকে ধ্বংস করতে সক্ষম দুনাগিরি। পি-১৭ এ শিবালিক ক্লাসের স্টিল ফ্রিগেট (ছোট রণতরী) হল আইএনএস দুনাগিরি। এই রণতরীর ওজন প্রায় ৬,৬০০ টন। প্রসঙ্গত, আইএনএস দুনাগিরি নামে একটি রণতরী ভারতীয় নৌসেনায় ১৯৭৭ থেকে ২০১০ সাল পর্যন্ত ছিল। ৩৩ বছর পর অবসর যাওয়া সেই রণতরীর নামেই স্টিলথ ফ্রিগেটর তৈরি করেছে কলকাতার গার্ডেনিরিচ।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬