Journalbd24.com

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ইভিএম থেকে বাদ দেওয়া হচ্ছে দুটি বোতাম
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ জুলাই, ২০২২ ১৫:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ জুলাই, ২০২২ ১৫:৩৯

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইভিএম থেকে বাদ দেওয়া হচ্ছে দুটি বোতাম

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ জুলাই, ২০২২ ১৫:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ জুলাই, ২০২২ ১৫:৩৯

    ইভিএম থেকে বাদ দেওয়া হচ্ছে দুটি বোতাম

    ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি থেকে দুটি বোতাম তুলে দেওয়া হচ্ছে। এ দুটি বাটন হলো- ক্যানসেল (লাল বোতাম) ও কনফার্ম (সবুজ বোতাম) বাটন। নির্বাচন কমিশন (ইসি) মনে করছে, বোতাম দুটি বাদ দিলে আরও কম সময়ে ভোট দিতে পারবেন ভোটাররা।

    জানা গেছে, কোনো ভোটার যদি ভুল করে অন্য প্রার্থীকে ভোট দেন, তাহলে বর্তমান পদ্ধতিতে তা সংশোধনের সুযোগ আছে। এছাড়া পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া শেষ হলে, তা নিশ্চিত করার জন্য আরেকটি বাটন বা বোতাম টিপতে হয়। এ দুটি বোতামই বাদ দিতে চাচ্ছে ইসি।

    নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেন, ‘অনেক জায়গায় ইভিএমে ভোট দিতে সময় লেগেছে। কেন সময় লেগেছে তা আমরা খতিয়ে দেখেছি। সার্বিক দিক বিবেচনা করে ইভিএম থেকে দুটি বাটন বাদ দেওয়ার কথা ভাবছি।’

    তিনি বলেন, ‘দুটি বোতামের একটি হলো- ক্যানসেল বাটন। সাধারণত কেউ যদি ভুল করে অন্য প্রার্থীকে ভোট দিয়ে ফেলেন, তা সংশোধনের জন্য এ ক্যানসেল বাটন (লাল বোতাম) ছিল। বাদ দেওয়া অন্য বোতামটি হলো- কনফার্ম বাটন (সবুজ বোতাম)। ভোট দেওয়া শেষ হলে নিশ্চিতকরণে এ কনফার্ম বাটন ব্যবহার করা হতো। এ দুটি বোতাম আমরা তুলে দিতে চাচ্ছি।’

    জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘ব্যালট পেপারে কেউ অন্য প্রার্থীর প্রতীকে সিল মারলে তা আর সংশোধনের সুযোগ থাকে না। কিন্তু ইভিএমে এটি আছে। এতে অনেক সময় লাগে। এছাড়া কনফার্ম বা নিশ্চিত বাটনটি বাতিল করার চিন্তা-ভাবনা চলছে।’

    ইসির একাধিক কর্মকর্তা জানান, অন্য জায়গায় ভোট চলে গেছে, ক্যানসেল বা বাতিল করা লাগবে। সেক্ষেত্রে লাল বোতামটি বা ক্যানসেল বাটনটি ব্যবহার হয়ে থাকে। এ বোতাম সবচেয়ে বেশি ব্যবহৃত হয় স্থানীয় সরকার নির্বাচনে। স্থানীয় নির্বাচনে ভোটারকে মেয়র/চেয়ারম্যান, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোট দিতে হয়।

    এক্ষেত্রে ভোটার কেবল তার পছন্দের প্রার্থীর পদটিতে ভোট দিয়ে অন্য দুই পদের ক্ষেত্রে ক্যানসেল বাটন বা লাল বোতাম চাপেন। কিন্তু এ পদ্ধতি অনুসরণ করতে গিয়ে অনেক জায়গায় ভোট দিতে সময় লাগে। দীর্ঘ লাইন দেখা যায়। এতে ইসি সমালোচনার মুখে পড়ে। সেই চিন্তা থেকে দুটি বোতাম বাদ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

    সর্বশেষ সংবাদ
    1. নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
    2. গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড
    3. পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা
    4. সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ
    5. বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
    6. বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
    7. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    সর্বশেষ সংবাদ
    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

     গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

    গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

    পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা

    পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা

    সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে
 স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ

    সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ

    বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

    বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে 
এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬