Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • রুট পারমিটবিহীন ১৩টি বাস ডাম্পিং
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জুলাই, ২০২২ ১৬:৩০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জুলাই, ২০২২ ১৬:৩০

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    রুট পারমিটবিহীন ১৩টি বাস ডাম্পিং

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জুলাই, ২০২২ ১৬:৩০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জুলাই, ২০২২ ১৬:৩০

    রুট পারমিটবিহীন ১৩টি বাস ডাম্পিং

    রুট পারমিটবিহীন বাসের বিরুদ্ধে যৌথ চিরুনি অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন(ডিএসসিসি), বাংলাদেশ রোড ট্রান্সফোর্ট অথরিটি (বিআরটিএ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। অভিযানে রুট পারমিটবিহীন ও পারমিট ভায়োলেশনের জন্য ১৩টি বাস ডাম্পিং করা হয়েছে। এ সময় ২৪ মামলায় মোট ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

    রবিবার (১৭ জুলাই) রায়েরবাগ, রমনা ও বসিলা এলাকায় এসব অভিযান চালানো হয়। রায়েরবাগ এলাকায় অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক ও বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলম, রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এলাকায় ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান ও বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মণ এবং বসিলা এলাকায় নেতৃত্ব দেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন।

    অভিযানে রুট পারমিট না থাকায় আশেকুল হক ও জুবের আলমের আদালত সময় পরিবহনের ঢা. মে. ব -১৩০১০১, ঢা. মে. ব- ১৫২৯৭৬, ঢা. মে. ব – ১৫৮২২৩ তিনটি গাড়ি এবং মদিনার পথে পরিবহনের ঢা. মে. ব-১৫৭৭২৫ বাস চারটি ডাম্প করেন। একইভাবে আফিফা খান ও বিকাশ চন্দ্র বর্মণের আদালত ভুয়া স্বাক্ষর (স্বাক্ষর জাল করে) সম্বলিত রুট পারমিট নিয়ে বাস চালানোয় অভিনন্দন পরিবহনের ঢা. মে. ব – ১৫১৮৪৭ ও মিডলাইন পরিবহনের ঢা. মে. ব- ১৩০৩০৪, রুট ভায়োলেশন করায় মেঘলা পরিবহনের ঢা. মে. ব- ১৩০২০৫ ও ঢা. মে. ব- ১৫১৪২৬, মালঞ্চ পরিবহনের ঢা. মে. ব- ১৫৩৬৬৩ এবং মেয়াদোত্তীর্ণ রুট পারমিট নিয়ে চলাচল করায় শতাব্দী পরিবহনের ঢা. মে. ব- ১২০০৭১ নম্বরযুক্ত ছয়টি বাস ডাম্পিং করার নির্দেশ দেন। একই সঙ্গে রুট পারমিটবিহীন চলাচল করায় ফিরোজা পারভীনের আদালত সুগন্ধা পরিবহনের ঢা. মে. ব- ১৩১১২০, ঢা. মে. ব-১৫৬৮৮১ ও ঢা. মে. ব-১৫৪০৯৯ নম্বরযুক্ত তিনটি বাস ডাম্পিং করেন। অভিযানে মোট ১৩টি বাস ডাম্পিং করা হয়। এছাড়াও রুট পারমিটবিহীন ও পারমিট ভায়োলেশনের জন্য এসব বাসের বিরুদ্ধে ১৩টি মামলার পাশাপাশি ফিটনেস না থাকা, আসন সংখ্যা বেশি থাকা ও আদেশ অমান্য করায় আরও ১১টি মামলা দায়ের করা হয়। অভিযানে সর্বমোট ২৪ মামলায় ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ডিএমপি সার্বিক সহযোগিতা দেয়।

    অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন বলেন, বাস রুট রেশনালাইজেশন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত ঢাকা নগর পরিবহন ছাড়া অন্য কোন গাড়ী চলবে না। অথচ রুট পারমিট ছাড়াই এই গাড়ীগুলো এই রুটে চলছে। সেজন্য অভিযানে ৩টি বাস ডাম্পিং করা হয়েছে।

    গত ২২ জুন অনুষ্ঠিত বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৩ তম সভার সিদ্ধান্তের আলোকে পরীক্ষামূলকভাবে চালু হওয়া ঢাকা নগর পরিবহনের ২১ নম্বর রুটে চলাচলকারী সব অবৈধ ও রুট পারমিটবিহীন বাসের বিরুদ্ধে আজ হতে দুই সপ্তাহব্যাপী এই যৌথ চিরুনি অভিযান শুরু হয়েছে। অভিযান চলবে ২৮ জুলাই পর্যন্ত।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬