Journalbd24.com

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ১৬ ডিসেম্বর চালু হবে মেট্রোরেল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জুলাই, ২০২২ ১৪:২৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জুলাই, ২০২২ ১৪:২৭

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ১৬ ডিসেম্বর চালু হবে মেট্রোরেল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জুলাই, ২০২২ ১৪:২৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জুলাই, ২০২২ ১৪:২৭

    ১৬ ডিসেম্বর চালু হবে মেট্রোরেল

    বহুল প্রতীক্ষিত মেট্রোরেল আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু হবে। চলবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত।

    মঙ্গলবার (১৯ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মেট্রোরেল চলাচলের সময় নিয়ে আলাপ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে যুক্ত ছিলেন।

    একনেক সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে বলেন, ডিসেম্বর মাসে উত্তরা থেকে আগারগাঁও পযর্ন্ত মেট্রোরেল চলবে। প্রতিটি ল্যান্ডিং স্টেশনে পার্কিং স্পেস করতে বলেছেন। এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট রেলস্টেশন পর্যন্ত আন্ডারপাস করতে বলেছেন প্রধানমন্ত্রী।

    এসময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ সংশ্লিষ্ট সচিব উপস্থিত ছিলেন।

    উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার অংশের কাজ প্রায় শেষ। চলতি বছরের ডিসেম্বরে এ অংশে মেট্রোরেল চলাচল উদ্বোধন করা হবে। কাজ চলছে প্রকল্পের বাকি অংশেও।

    গত বছরের ১২ ডিসেম্বর প্রথমবারের মতো উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হয়। সেদিনই এ বছরের ১৬ ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলবে বলে জানিয়েছিলেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

    এছাড়াও গত বছরের ২৯ আগস্ট মেট্রোরেলের প্রথম টেস্ট রান করার সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা করেছিলেন, ২০২২ সালের ডিসেম্বরে মেট্রোরেলের প্রথম ধাপ জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।

    প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ে উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত এই ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-৬ নির্মাণ করা হচ্ছে। কিন্তু ডিপিপির দ্বিতীয় সংশোধন প্রস্তাবে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭১ কোটি টাকা।

    এমআরটি-৬ এর চূড়ান্ত রুট অ্যালাইনমেন্ট হলো- উত্তরা তৃতীয় ধাপ-পল্লবী-রোকেয়া সরণির পশ্চিম পাশ দিয়ে (চন্দ্রিমা উদ্যান-সংসদ ভবন) খামারবাড়ী হয়ে ফার্মগেট-সোনারগাঁও হোটেল-শাহবাগ-টিএসসি-দোয়েল চত্বর-তোপখানা রোড থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত। এ রুটের ১৬টি স্টেশন হচ্ছে- উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর ১১, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয়, মতিঝিল ও কমলাপুর।

    ২০১২ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশ সরকারের অন্যতম অগ্রাধিকার ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট তথা মেট্রো রেল প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন লাভ করে।

    সর্বশেষ সংবাদ
    1. নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
    2. গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড
    3. পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা
    4. সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ
    5. বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
    6. বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
    7. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    সর্বশেষ সংবাদ
    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

     গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

    গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

    পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা

    পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা

    সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে
 স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ

    সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ

    বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

    বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে 
এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬