Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বিদেশি কারিকুলামের প্রতিষ্ঠানে পড়াতে হবে বাংলা ও বাংলাদেশের অভ্যুদয়
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জুলাই, ২০২২ ১৫:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জুলাই, ২০২২ ১৫:৪৪

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বিদেশি কারিকুলামের প্রতিষ্ঠানে পড়াতে হবে বাংলা ও বাংলাদেশের অভ্যুদয়

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জুলাই, ২০২২ ১৫:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জুলাই, ২০২২ ১৫:৪৪

    বিদেশি কারিকুলামের প্রতিষ্ঠানে পড়াতে হবে বাংলা ও বাংলাদেশের অভ্যুদয়

    দেশীয় সংস্কৃতির মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক করে তুলতে বিদেশি কারিকুলামে (শিক্ষাক্রম) পরিচালিত প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত বিষয় বাধ্যতামূলক করা হবে। পড়াতে হবে বাংলা, বাংলাদেশের অভ্যুদয় এবং বাংলাদেশ স্টাডিজ বিষয়। এসব সরকার নির্ধারিত বিষয় পড়ানোর ক্ষেত্রে ব্যত্যয় হলে বাতিল করা হবে সেই প্রতিষ্ঠানের নিবন্ধন।

    সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো শিক্ষা আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে।

    শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগে খসড়া পাঠানো হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক বলেন, সচিব কমিটিতে খসড়াটি অনুমোদন হওয়ার পর মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করা হবে। বৈঠকে নীতিগত অনুমোদন হলে ভেটিংয়ের জন্য পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে।

    এর আগে, শিক্ষামন্ত্রী বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, সব শিক্ষার্থীকে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন সম্পর্কে জানতে হবে। যে মাধ্যমেই হোক বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি জানতে হবে। সরকার অনুমোদিত বিদেশি শিক্ষাক্রম অনুযায়ী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে বিদেশি সংস্কৃতির প্রভাবমুক্ত রাখতে হবে। দেশীয় সংস্কৃতির মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক করে তুলতে শিক্ষায় পরিবর্তন আনা হচ্ছে।

    শিক্ষা আইনের খসড়ায় বিদেশি শিক্ষাক্রমে পরিচালিত স্কুল বলতে যেসব প্রতিষ্ঠানে বিদেশি শিক্ষাক্রম অনুসরণ করে ইংরেজি বা অন্য কোনও বিদেশি ভাষায় পাঠদান এবং স্বীকৃত বা অনুমোদিত কর্তৃপক্ষের মাধ্যমে পরীক্ষা নেওয়ার এবং সনদ বিতরণ করা হয় এমন প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে।

    বিদেশি কারিকুলাম অনুসরণ করা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে আইনের খসড়ায় বলা হয়, ‘বিদেশি শিক্ষাক্রমের আওতায় পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাক্রমে সরকার কর্তৃক সময় সময় নির্ধারিত বিষয়গুলো বাধ্যতামূলক করতে হবে। এই বিধানের কোনও প্রকার ব্যতিক্রম করা হলে সরকার সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল করতে পারবে।

    সরকার নির্ধারিত কোনও বিষয় বাধ্যতামূলক করা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় জানায়, আইন কার্যকর হলে বাংলাদেশের জন্মের ইতিহাস, ভাষা আন্দোলন, দেশীয় সংস্কৃতির বিভিন্ন বিষয় সময় সময় সরকার বাধ্যতামূলক করবে। বিদেশি শিক্ষাক্রমে পরিচালিত প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বাংলা ভাষা ও বাংলাদেশের অভ্যুদয় পড়াতে প্রয়োজনে বিধিমালাও করা হতে পারে। 

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬