Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • আশা দেখাচ্ছে তেলের দরপতন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ জুলাই, ২০২২ ২১:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ জুলাই, ২০২২ ২১:৩৮

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    আশা দেখাচ্ছে তেলের দরপতন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ জুলাই, ২০২২ ২১:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ জুলাই, ২০২২ ২১:৩৮

    আশা দেখাচ্ছে তেলের দরপতন

    অপরিশোধিত তেলের দরপতন আশা দেখাচ্ছে সংকটে থাকা বিশ্ববাজারকে। বাজার বিশ্লেষকরা মনে করছেন, এভাবে দাম নিয়ন্ত্রণে থাকলে দেশের বাজারেও তেলের দাম বাড়ানোর দরকার হবে না। পেট্রোলিয়াম করপোরেশন বিপিসি জ্বালানির দাম বাড়ানোর সুপারিশ করেছিল। কিন্তু সরকার দাম না বাড়িয়ে সাশ্রয়ের নীতি নিয়েছে।

    শনিবার (২৩ জুলাই) বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমে ব্যারেল ৯৪ ডলারে দাঁড়িয়েছে। গত ৮ মার্চ সর্বোচ্চ ১১৯ ডলার ৬৫ সেন্টে উঠেছিল তেলের দাম।

    আন্তর্জাতিক বাজারে জুনের দ্বিতীয় সপ্তাহে তেলের দাম কিছুটা বাড়ে। এরপর আবার কমতে শুরু করে জুলাইয়ের শুরু থেকেই।

    সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি আরব সফর তেলের দাম নিয়ন্ত্রণে আনতে বিশেষ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া, খাদ্য সরবরাহে জাতিসংঘের উপস্থিতিতে তুরস্কের সঙ্গে রাশিয়া ও ইউক্রেনের চুক্তিও নতুন আশা দেখাচ্ছে।

    জ্বালানি বিভাগের একাধিক সূত্র বলছে, যেহেতু তেল ব্যবহারে সরকার সাশ্রয়ী নীতি নিয়েছে, তাই দাম বাড়ানোর যে আলোচনা হচ্ছিল তা থেমে গেছে। জনগণ সরকারের সংকট সামাল দিতে নেওয়া উদ্যোগে দারুণ সাড়া দিয়েছে।

    বিদ্যুৎ বিভাগ বলছে, শুধু রাত ৮টায় দোকান বন্ধের সিদ্ধান্ত কার্যকর হওয়ায় দিনে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে।

    আপাতত ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্রও বন্ধ রেখেছে সরকার। গত বছর ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলো ৫ ভাগ প্ল্যান্ট ফ্যাক্টরে চলেছে। চলতি বছর পিডিবি ১৬ ভাগ প্ল্যান্ট ফ্যাক্টরে চালানো হবে বলে জানিয়েছিল। যদিও এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১১ ভাগ প্ল্যান্ট ফ্যাক্টরে চলবে বলে উল্লেখ করেছিল। এখন সেগুলো একদমই চালানো হচ্ছে না।

    বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সম্প্রতি জানিয়েছেন, ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলো ১০ ভাগ জ্বালানি ব্যবহার করে। সেই হিসাবে বার্ষিক ডিজেলের চাহিদা ৫০ লাখ টন হলে বিদ্যুৎকেন্দ্রগুলো ৫ লাখ টন ব্যবহার করে।

    জ্বালানি বিভাগ সূত্র বলছে, জ্বালানি আমদানির বড় সমস্যা— তেল আমাদানি করতে বৈদেশিক মুদ্রার প্রয়োজন হয়। সম্প্রতি তেল আমদানির এলসির জন্য ডলার দিতে চাচ্ছিল না ব্যাংকগুলো। পরে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়।

    বিপিসির কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, তারা তেলের দাম বাড়ানোর জন্য সরকারের কাছে সুপারিশ করেছিল। কিন্তু এরপর আর এ বিষয়ে কিছু জানানো হয়নি।

    বিপিসি সরকারের কাছে পাঠানো প্রতিবেদনে জানিয়েছিল, তাদের প্রতিদিন ১০০ কোটি টাকার লোকসান হচ্ছে। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমায় লোকসানের হিসাবেও আসবে পরিবর্তন।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬