Journalbd24.com

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • পদ্মা সেতু হয়ে পোল্যান্ড যাচ্ছে ঢাকার গার্মেন্টস পণ্য
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জুলাই, ২০২২ ১৫:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জুলাই, ২০২২ ১৫:১৭

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    পদ্মা সেতু হয়ে পোল্যান্ড যাচ্ছে ঢাকার গার্মেন্টস পণ্য

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জুলাই, ২০২২ ১৫:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জুলাই, ২০২২ ১৫:১৭

    পদ্মা সেতু হয়ে পোল্যান্ড যাচ্ছে ঢাকার গার্মেন্টস পণ্য

    পদ্মা সেতুর কল্যাণে মোংলা বন্দর দিয়ে বাংলাদেশি পণ্য বিদেশে রফতানি শুরু হয়েছে। ইতোমধ্যে পদ্মা সেতু হয়ে ঢাকার বিভিন্ন কারখানার গার্মেন্টস পণ্যবাহী কনটেইনার মোংলায় পৌঁছেছে। এসব পণ্য পোল্যান্ডে যাচ্ছে। 

    মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, ঢাকা, গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জের ২৭টি কারখানার গার্মেন্টস পণ্যবাহী ১৭টি কনটেইনার পদ্মা সেতু হয়ে মোংলা বন্দর জেটিতে পৌঁছেছে। এসব পণ্য বন্দরের ৮ নম্বর জেটিতে পানামার পতাকাবাহী এমভি মার্কস নেসনা জাহাজে বোঝাই করা হচ্ছে।

    এসব পণ্যের মধ্যে রয়েছে শিশুদের পোশাক, জার্সি ও কার্ডিগান, টি-শার্ট, ট্রাউজারসহ বিভিন্ন পণ্য। এসব গার্মেন্টস পণ্য নিয়ে বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে মোংলা বন্দর ত্যাগ করবে বিদেশি জাহাজ মার্কস নেসনা। ৪০ ফুট দৈর্ঘ্যের ১৭টি কনটেইনারে ৩৪ টিইউজ গার্মেন্টস পণ্য নিয়ে জাহাজটি যাবে পোল্যান্ডে। এর আগে এসব পণ্য নিতে সোমবার (২৫ জুলাই) বন্দর জেটিতে আসে বিদেশি জাহাজ মার্কস নেসনা।

    মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, পদ্মা সেতু চালু হওয়ার পর সবচেয়ে বড় চালান হিসেবে পোল্যান্ডে যাচ্ছে ঢাকার এসব গার্মেন্টস পণ্য। এর আগে পদ্মায় ফেরি চলাকালে বন্দর দিয়ে অল্প পণ্য বিদেশে রফতানি হয়েছিল।

    মূলত পদ্মায় ফেরি জটিলতার কারণে ঢাকার এসব গার্মেন্টস পণ্যের বেশিরভাগই চট্টগ্রাম বন্দর দিয়ে বিদেশে রফতানি হতো। পদ্মা সেতুর কল্যাণে মোংলা বন্দর দিয়ে গার্মেন্টস পণ্য রফতানিতে আগ্রহী হয়ে উঠেছেন ঢাকার ব্যবসায়ীরা। কারণ, সেতু চালু হওয়ার পর ঢাকা থেকে মোংলা বন্দরের দূরত্ব এখন ১৭০ কিলোমিটার। আর ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরের দূরত্ব ২৬০ কিলোমিটার।

    মোংলা বন্দরে জাহাজ হ্যান্ডলিং দ্রুত ও নিরাপদ হওয়ায় এবং ঢাকার সঙ্গে দূরত্ব কমে যাওয়ায় সময় ও অর্থ সাশ্রয়ে এ বন্দর দিয়ে আমদানি-রফতানিতে আগ্রহী হয়েছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। 

    মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, ‘মোংলা বন্দর হয়ে এসব গার্মেন্টস পণ্য রফতানির বিষয়টি একটি স্মরণীয় ঘটনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পর এক মাসের মধ্যে সেতু হয়ে মোংলা বন্দরের মাধ্যমে গার্মেন্টস পণ্য রফতানির নবযাত্রা শুরু হলো। ভবিষ্যতে আমদানি-রফতানি আরও বাড়বে।’

    সর্বশেষ সংবাদ
    1. বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
    2. বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
    3. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    4. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    5. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    6. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    7. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    সর্বশেষ সংবাদ
    বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

    বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে 
এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬