Journalbd24.com

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বাংলাদেশকে সহায়তা দিতে প্রস্তুত আইএমএফ: রয়টার্স
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জুলাই, ২০২২ ১৫:২৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জুলাই, ২০২২ ১৫:২৫

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    বাংলাদেশকে সহায়তা দিতে প্রস্তুত আইএমএফ: রয়টার্স

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জুলাই, ২০২২ ১৫:২৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জুলাই, ২০২২ ১৫:২৫

    বাংলাদেশকে সহায়তা দিতে প্রস্তুত আইএমএফ: রয়টার্স
    সংকট কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ঋণ চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে দাতা সংস্থাটির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তবে আইএমএফের এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাংলাদেশকে সহায়তা দিতে প্রস্তুত তারা।
     
    রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে কয়েক গুণ। এই পরিস্থিতিতে দেশে বিদ্যুৎ উৎপাদন কমানোসহ নানা পদক্ষেপ নিয়ে জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হওয়ার চেষ্টা করা হচ্ছে। খরচ কমাতে বিদেশি ফল, প্রসাধনীসহ বিভিন্ন সামগ্রী আমদানি নিরুৎসাহিত করা হচ্ছে। সরকারের খরচ কমাতেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
     
    এই পরিস্থিতিতে ঋণের জন্য আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করার অনুরোধ জানিয়ে গত রোববার আইএমএফকে একটি চিঠি পাঠিয়েছে সরকার। সেখানে বলা হয়েছে, সময় একটু খারাপ (ক্রিটিক্যাল টাইম) বলে জরুরি ভিত্তিতে লেনদেনের ভারসাম্য বজায় রাখা ও বাজেটসহায়তা বাবদ বাংলাদেশের অর্থের দরকার।
     
    রয়টার্স বলছে, কয়েক বছর ধরে বাংলাদেশের অর্থনীতি বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলোর একটি। তবে বিশ্ববাজারে জ্বালানি তেল ও খাদ্যপণ্যের দাম বাড়ায় বাংলাদেশের আমদানি ব্যয় বেড়েছে এবং তাতে লেনদেন ভারসাম্যে চাপ পড়েছে।
     
    আইএমএফ জানিয়েছে, বাংলাদেশ তাদের নতুন চালু করা রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটির আওতায় ঋণ নিতে আগ্রহী ছিল। তা ছাড়া আইএমএফের আরেকটি কর্মসূচির আওতায় ঋণের বিষয়ে আলোচনার জন্যও অনুরোধ করেছে।
     
    আইএমএফের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে রয়টার্স লিখেছে, আইএমএফ বাংলাদেশকে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। তহবিলের বিদ্যমান নীতি ও প্রক্রিয়ার আলোকে কর্মসূচি প্রণয়নে কর্মকর্তারা (আইএমএফের) কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করবেন। আলোচনায় যে কর্মসূচি ঠিক হবে, সে অনুযায়ী সহায়তার পরিমাণ নির্ধারিত হবে।
     
    এ বিষয়ে বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আইএমএফ কী শর্তে ঋণ দিতে চাইছে, সেটা দেখতে হবে। তাদের ইতিবাচক দেখা গেলে বিবেচনা করা হবে।
    সর্বশেষ সংবাদ
    1. বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
    2. বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
    3. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    4. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    5. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    6. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    7. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    সর্বশেষ সংবাদ
    বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

    বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে 
এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬