Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • উজবেকিস্তানকে বাংলাদেশে দূতাবাস খোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুলাই, ২০২২ ২০:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুলাই, ২০২২ ২০:০৬

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    উজবেকিস্তানকে বাংলাদেশে দূতাবাস খোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুলাই, ২০২২ ২০:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুলাই, ২০২২ ২০:০৬

    উজবেকিস্তানকে বাংলাদেশে দূতাবাস খোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ

    উজবেকিস্তানকে বাংলাদেশে দূতাবাস খোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন শুক্রবার (২৯ জুলাই) হোটেল ইন্টার কন্টিনেন্টালে উজবেকিস্তানের উপ-প্রধানমন্ত্রী জামশেদ কাদজায়েভ এর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ হল বিশ্ব কানেক্টিভিটি হাব। উজবেকিস্তানের সঙ্গে যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। সেদেশ থেকে সুতা আমদানি, সেখানে ওষুধ ও সার উৎপাদন করা, আইসিটি সেক্টরে বিনিয়োগ বিষয়ে কথা হয়েছে।

    পররাষ্ট্র মন্ত্রী  আরও বলেন, উজবেকিস্তান বাংলাদেশিদের ভিসা দেওয়া সহজলভ্য করবে বলে জানিয়েছে।

    এদিকে উজবেকিস্তানের উপ-প্রধানমন্ত্রী জামশেদ কাদজায়েভ এর সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, উজবেকিস্তান থেকে সার আমদানির বিষয়ে আলোচনা হয়েছে, তারা বাংলাদেশকে সহযোগিতা করবে। চলতি বছরের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্য ক্ষেত্রে বাধা দূর করার জন্য একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে চলমান সমস্যাগুলো সমাধান করা হবে।

    বাণিজ্যমন্ত্রী বলেন, উজবেকিস্তান বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে তাসখন্দ সফর করেছিলেন। উভয় দেশের মানুষের মধ্যে সংস্কৃতি ও ধর্মীয় বিষয়ে ব্যাপক আগ্রহ রয়েছে। উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির অনেক সুযোগ রয়েছে। এ সুযোগকে কাজে লাগানোর জন্য ঢাকায় উজবেকিস্তানের একটি দূতাবাস স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। আশা করা যায় খুব কম সময়ের মধ্যে ইতিবাচক সাড়া পাওয়া যাবে।

    তিনি বলেন, উভয়দেশের মধ্যে আকাশ পথে যোগাযোগ চালুর বিষয়ে আলোচনা হয়েছে। আশা করা যায় এ বিষয়ে আমরা ভালো কিছু করতে পারবো। তখন মাত্র সাড়ে চার ঘণ্টায় ঢাকা থেকে উজবেকিস্তান যাওয়া যাবে। এখন অনেক ঘুরে প্রায় ১২ ঘণ্টা ভ্রমণ করে সেখানে যেতে হয়।

    টিপু মুনশি বলেন, রোহিঙ্গা ইস্যুতে উজবেকিস্তান বরাবরই বাংলাদেশের পক্ষে কথা বলেছে, আগামীতে এ সহযোগিতা অব্যাহত রাখবে। ডাবল ট্যাক্সেশন পদ্ধতি উভয় দেশের মধ্যে বাণিজ্য ক্ষেত্রে একটি বড় বাধা। এ বিষয়ে উজবেকিস্তান সরকার পদক্ষে নেওয়ার আশ্বাস দিয়েছে। আশা করা যায় এ সমস্যারও সমাধান হবে।

    হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে সাতটি বিষয়ের ওপর আলোচনা করা হয়। এগুলো হলো- উভয় দেশে মধ্যে বাণিজ্য এবং অর্থনৈতিক বিষয়, টেক্সটাইল এবং কটন, অ্যাগ্রো ফুড অ্যান্ড ফ্রুটস, ফার্মাসিউটিক্যাল প্রভৃতি। বৈঠক শেষে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়।

    এতে বলা হয়, আলোচ্য বিষয়গুলোর ওপর উভয় পক্ষের মধ্যে আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে পদক্ষেপ নিতে উভয় দেশ একমত পোষণ করে। এজন্য যেসব বাধা রয়েছে সেগুলো দূর করতে উভয় দেশের সরকার পদক্ষেপ গ্রহণ করবে। সভায় বাংলাদেশের উন্নয়ন এবং সক্ষমতা তুলে ধরা হয়।

    বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধসহ রপ্তানি পণ্য আমদানি করার জন্য উজবেকিস্তানের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া মেডিকেল পণ্য রপ্তানির বিষয়ে উভয় দেশের মধ্যে একটি এমওইউ স্বাক্ষরের প্রস্তাব দেওয়া হয়। উজবেকিস্তান টেকনোলজি ট্রান্সফার, স্কিল ডেভেলপমেন্ট, টেক্সটাইল সেক্টরে ট্রেনিং সংক্রান্ত প্রস্তাব দেয়। উভয় দেশ এগুলো বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করে। ঢাকায় উজবেকিস্তানের একটি দূতাবাস স্থাপন এবং আকাশ পথে যোগাযোগ স্থাপনের বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬