Journalbd24.com

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বঙ্গবন্ধু টানেল খুলে দেওয়া হবে ডিসেম্বরে: মন্ত্রিপরিষদসচিব
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুলাই, ২০২২ ২০:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুলাই, ২০২২ ২০:২০

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    বঙ্গবন্ধু টানেল খুলে দেওয়া হবে ডিসেম্বরে: মন্ত্রিপরিষদসচিব

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুলাই, ২০২২ ২০:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুলাই, ২০২২ ২০:২০

    বঙ্গবন্ধু টানেল খুলে দেওয়া হবে ডিসেম্বরে: মন্ত্রিপরিষদসচিব

    কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল যান চলাচলের জন্য আগামী ডিসেম্বরে উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, চলতি বছরের অক্টোবরের শেষ দিকে বা নভেম্বরের প্রথম সপ্তাহে টানেলের একটি টিউব এবং ডিসেম্বরে দ্বিতীয় টিউবটিও খুলে দেওয়া হবে।

    আজ শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

    বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সাম্প্রতিক নানা সংকটের ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেন মন্ত্রিপরিষদসচিব।

    মন্ত্রিপরিষদসচিব বলেন, টানেলের কাজ খুব সহজেই বাস্তবায়ন করা গেছে। এত বড় একটা প্রজেক্ট, নির্ধারিত সময়ে যে বাস্তবায়ন করা যাচ্ছে তা দেশের জন্য বড় সাফল্য। টানেলটা বাংলাদেশের জন্য মডেল হিসেবে চিহ্নিত হবে।

    জ্বালানি তেলের দাম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ববাজারে দাম কমলে ইউরোপ-আমেরিকাতে দাম কমে যায়। আবার বাড়লে দাম বেড়ে যায়। কিন্তু আমাদের দেশে এই প্র্যাকটিসটা নেই। সরকার এখনো জ্বালানির দাম বাড়ানোর ঘোষণা দেয়নি। তবে পরিস্থিতি যদি ওই রকম হয় তখন সরকার হয়তো চিন্তাভাবনা করবে। তবে দাম এখনো বাড়ানো হয়নি।

    মন্ত্রিপরিষদসচিব বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে এভাবে আর কখনো সাপ্লাই চ্যানেল বন্ধ হয়নি। স্বাভাবিকভাবে সব দেশের ওপর একটা প্রভাব পড়বে। এটা আমাদের সবাইকে মোকাবেলা করতে হবে। এসব বিষয় নিয়ে আজ আলোচনা করেছি।

    তিনি বলেন, ব্যাংক আর খোলাবাজারে ডলারের দামের মধ্যে সামঞ্জস্য আনতে কাজ চলছে। গ্যাসের সংকট কাটাতেও সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

    সর্বশেষ সংবাদ
    1. বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
    2. বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
    3. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    4. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    5. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    6. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    7. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    সর্বশেষ সংবাদ
    বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

    বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে 
এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬