Journalbd24.com

শুক্রবার, ১৫ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ঘাটতি মেটাতে আমিরাত থেকে আসছে ৩ লাখ ৬০ হাজার টন ইউরিয়া সার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ আগস্ট, ২০২২ ১৩:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ আগস্ট, ২০২২ ১৩:৫৫

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    ঘাটতি মেটাতে আমিরাত থেকে আসছে ৩ লাখ ৬০ হাজার টন ইউরিয়া সার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ আগস্ট, ২০২২ ১৩:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ আগস্ট, ২০২২ ১৩:৫৫

    ঘাটতি মেটাতে আমিরাত থেকে আসছে ৩ লাখ ৬০ হাজার টন ইউরিয়া সার

    সারের ঘাটতি মেটাতে জি-টু-জি চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত থেকে তিন লাখ ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করা হচ্ছে। চলতি ২০২২-২৩ অর্থবছরের এই সার সংগ্রহ করা হবে। আমিরাতে ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে এই সার কেনা হবে। চলতি অর্থবছরে দেশে ইউরিয়া সারের চাহিদা হচ্ছে ৩৪ লাখ মেট্রিক টন।

    শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক ২০২২-২৩ অর্থবছরে সংযুক্ত আর আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে ইউরিয়া সার আমদানির লক্ষ্যে সরবরাহকারী প্রতিষ্ঠানটির সাথে বিসিআইসির চুক্তি স্বাক্ষরের অনুমতি দেয়াসংক্রান্ত প্রস্তাবটি ২০২২ সালের ৫ জুলাই পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় ২০২১ সালের ১৯ মে তারিখে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনক্রমে ২০২১-২২ অর্থবছরে ফার্টিগ্লোব ডিস্টিবিউশন লিমিটেড থেকে ফার্ম এক লাখ ৮০ লাখ মেট্রিক টন এবং অপশনাল এক লাখ মেট্রিক টনসহ মোট দুই লাখ ৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় ৯টি লটের মধ্যে ইতোমধ্যে সাতটি লটে দুই লাখ ২৬ হাজার মেট্রিক টন সার আমদানি করা হয়েছে এবং অবশিষ্ট সার আমদানির প্রক্রিয়া চলমান। ওই চুক্তির মেয়াদ ২০২২ সালের ৩০ জুন শেষ হয়েছে।

    সূত্র জানায়, কৃষি মন্ত্রণালয় কর্তৃক ২০২২-২৩ অর্থবছরের জন্য ইউরিয়া সারের চাহিদা ২৬ লাখ মেট্রিক টন এবং নিরাপত্তা মজুদ কমপক্ষে আট লাখ মেট্রিক টন নির্ধারণ করা হয় অর্থাৎ ২০২২-২৩ অর্থবছরে মোট ৩৪ লাখ মেট্রিক টন সার সংগ্রহ করা প্রয়োজন। এ চাহিদার বিপরীতে ইউরিয়া সারের সংগ্রহ পরিকল্পনা এ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয়। অনুমোদিত সংগ্রহ পরিকল্পনায় জি-টু-জি ভিত্তিতে ১১ লাখ ৭০ হাজার মেট্রিক টন সার আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং চার লাখ ৫০ হাজার মেট্রিক টন সার অপশনাল হিসেবে চুক্তিতে অন্তর্ভুক্ত রাখা হয়েছে। এর মধ্যে ফার্টিগ্লোব থেকে ফার্ম দুই লাখ ৪০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় চুক্তিতে অপশনাল এক লাখ ২০ হাজার মেট্রিক টন সার অন্তর্ভুক্ত রয়েছে।

    সূত্র জানায়, ২০২২-২৩ অর্থবছরের ফার্টিগ্লোব থেকে ইউরিয়া সার আমদানির জন্য প্রতিষ্ঠানটিকে খসড়া চুক্তি পাঠানোর অনুরোধ করা হয়। সে প্রেক্ষিতে প্রতিষ্ঠানটি খসড়া চুক্তি পাঠায়। এ অবস্থায় জি-টু-জি চুক্তির আওতায় ২০২২-২৩ অর্থবছরের জন্য এই প্রতিষ্ঠান থেকে প্রতি লটে ৩০ হাজার মেট্রিক টন করে ফার্ম দুই লাখ ৪০ হাজার মেট্রিক টন এবং অপশনাল এক লাখ ২০ হাজার মেট্রিক টনসহ মোট তিন লাখ ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির লক্ষ্যে ফার্টিগ্লোবের সাথে বিসিআইসির চুক্তি স্বাক্ষরের জন্য অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য একটি প্রস্তাব কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করা হবে।

    সূত্র জানায়, চুক্তি অনুযায়ী প্রতি মেট্রিক টন সারের দাম নির্ধারণ করা হবে এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন নিয়ে প্রতি লটে ৩০ হাজার মেট্রিক টন সার আমদানি করা হবে।

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ
    2. বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি
    3. পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ
    4. প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
    5. আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন
    6. বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
    7. রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

     বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় 
 কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে
                              -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬