Journalbd24.com

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • কক্সবাজার সৈকতে অসংখ্য মরা জেলিফিশ, ছড়াচ্ছে দুর্গন্ধ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ আগস্ট, ২০২২ ১৩:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ আগস্ট, ২০২২ ১৩:১৮

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    কক্সবাজার সৈকতে অসংখ্য মরা জেলিফিশ, ছড়াচ্ছে দুর্গন্ধ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ আগস্ট, ২০২২ ১৩:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ আগস্ট, ২০২২ ১৩:১৮

    কক্সবাজার সৈকতে অসংখ্য মরা জেলিফিশ, ছড়াচ্ছে দুর্গন্ধ

    জোয়ারের পানিতে অসংখ্য মরা জেলিফিশ ভেসে আসছে কক্সবাজার সমুদ্রসৈকতে। সৈকতের একাধিক পয়েন্টে আটকে পড়ে আছে এসব জেলিফিশ। গত সোম থেকে বুধবার পর্যন্ত সৈকতের বিভিন্ন পয়েন্টে অসংখ্য মরা জেলিফিশ বালুতে আটকে থাকতে দেখা গেছে।  

    এসব জেলিফিশেের মধ্যে কিছু আকারে ছোট আবার কিছু অনেক বড়।

    দেখতে অনেকটা অক্টোপাসের মতো। তবে এগুলো কী কারণে মারা যাচ্ছে এর সঠিক কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, সাগরে জেলেদের জালে আটকা পড়েই জেলিফিশ মারা যাচ্ছে।

    খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজার সমুদ্রসৈকতের দরিয়ানগর পয়েন্ট থেকে হিমছড়ি ও রেজু খালের মোহনা পর্যন্ত দীর্ঘ ২০ কিলোমিটারের একাধিক পয়েন্টে জোয়ারের পানিতে অসংখ্য মরা জেলিফিশ ভেসে এসে আটকা পড়ছে। মরা এ জেলিফিশগুলো থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। ফলে দূষিত হচ্ছে পরিবেশ। এভাবে ছড়িয়ে-ছিটিয়ে থাকলে গোটা সৈকতে দুর্গন্ধ ছড়ানোর আশঙ্কা রয়েছে। স্থানীয় জেলেদের কাছে এসব জেলিফিশ সাগরের ‘নুইন্যা’ হিসেবে পরিচিত।  

    বাংলাদেশ সমুদ্র গবেষণা কেন্দ্রের (বোরি) প্রধান সাঈদ মাহমুদ বেলাল হায়দার গতকাল রাতে এ বিষয়ে বলেন, ‘সাগরে এসব প্রাণীগুলো সামুদ্রিক ভীমরুল হিসেবে পরিচিত। অত্যন্ত বিষাক্ত এসব জেলিফিশ সামুদ্রিক মাছের যম। ব্যাপক হারে মৎস্যসম্পদ ধ্বংস করে এসব জেলিফিশ। ’

    তিনি জানান, ‘সাগরে ৫০ প্রকারের জেলিফিশ রয়েছে। তন্মধ্যে এসব 'বক্স জেলিফিশ' মাছের জন্য সবচেয়ে বেশি ভয়ংকর। প্রচুর মাছ খেয়ে ফেলে এসব বক্স জেলিফিশ। বিষাক্ত হওয়ার কারণে জেলিফিশের সঙ্গে স্পর্শ হওয়া মাত্রই যেকোনো মাছ মারা যায়।  

    তিনি আরো জানান, সামুদ্রিক কাছিমের অন্যতম প্রধান খাদ্য হচ্ছে জেলিফিশ। কাছিমের চেয়ে জেলিফিশের উপদ্রব বেশি হলে সামুদ্রিক মাছের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। সাগরে জেলিফিশের মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে নমুনা সংগ্রহ করার কথাও জানান তিনি।

    সাঈদ মাহমুদ বেলাল হায়দার জানান, টানা ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ থাকার কারণে মাছের সাথে জেলিফিশের সংখ্যাও বৃদ্ধি পাওয়া স্বাভাবিক। এখন জেলেরা সাগরে জাল ফেলে মাছ ধরতে গিয়ে হয়তো জালে আটকা পড়ছে এসব জেলিফিশ। অনেক ভারী হওয়ায় জেলেরা তা সাগরে ফেলে দিচ্ছে। পরে জোয়ারের পানিতে তীরে ভেসে আসছে। এদিকে গভীর সমুদ্রে জেলেদের জালে এসব জেলিফিশ আটকা পড়ে মারা যেতে পারে বলে ধারণা করছে স্থানীয়রাও।

    কক্সবাজারের জয়নাল নামের এক জেলে জানান, তিন-চার দিন আগে তাদের জালে বিপুল পরিমাণ জেলিফিশ ধরা পড়েছিল। তারা জাল থেকে সমুদ্রে ফেলে দিয়েছেন এসব।

    কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান বলেন, এখন জেলিফিশ মারা যাওয়ার কোনো মৌসুম নয়। হয়তো জেলিফিশ উপকূলের কাছাকাছি এসে জেলেদের জালে আটকা পড়ছে। পরে জেলেরা মাছগুলো ফেলে দেওয়ায় মরা মাছ সৈকতের বেলাভূমিতে ভেসে আসছে।

    খবর: কালের কণ্ঠ

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
    2. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    3. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    4. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    5. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    6. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    7. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে 
এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬