Journalbd24.com

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি   নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • রেকর্ডসংখ্যক কর্মী যাচ্ছে দক্ষিণ কোরিয়ায়
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ আগস্ট, ২০২২ ১৫:৩৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ আগস্ট, ২০২২ ১৫:৩৬

    আরো খবর

    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি
    পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ,আগামীকাল প্রথম রোজা
    তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি
    ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
    নাহিদের বাসার পথে তারেক রহমান

    রেকর্ডসংখ্যক কর্মী যাচ্ছে দক্ষিণ কোরিয়ায়

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ আগস্ট, ২০২২ ১৫:৩৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ আগস্ট, ২০২২ ১৫:৩৬

    রেকর্ডসংখ্যক কর্মী যাচ্ছে দক্ষিণ কোরিয়ায়

    এ বছর দক্ষিণ কোরিয়ায় যাচ্ছে রেকর্ডসংখ্যক বাংলাদেশি কর্মী। ঢাকায় দক্ষিণ কোরিয়া দূতাবাস জানায়, এ বছর ‘এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস)’ আওতায় তিন হাজার ৬০০ জনেরও বেশি বাংলাদেশি কর্মীর দক্ষিণ কোরিয়ায় যাওয়ার সম্ভাবনা আছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে দুই হাজার ৫৯৪ জন বাংলাদেশি কর্মী দেশটিতে গেছে।

    ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দক্ষিণ কোরিয়ার সরকার এ বছর বাংলাদেশের জন্য এক হাজারের বেশি অতিরিক্ত পারমিট বরাদ্দ দেওয়ার পরিকল্পনা নিয়েছে।

    সব কিছু ঠিক থাকলে ২০০৮ সালে দুই দেশের  ইপিএস কর্মসূচি শুরুর পর এটি হবে সর্বোচ্চ সংখ্যা। ২০১০ সালে বাংলাদেশ থেকে দুই হাজার ৬৯১ জন ইপিএস কর্মী কোরিয়ায় গিয়েছিল। সেটিই এক বছরে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় যাওয়া সর্বোচ্চসংখ্যক কর্মী।

    ইপিএস ব্যবস্থার আওতায় দক্ষিণ কোরিয়ার সরকার বাংলাদেশসহ ১৬টি দেশ থেকে অদক্ষ কর্মী নিয়োগ দিচ্ছে। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) ২০০৮ সাল থেকে বাংলাদেশি কর্মী দক্ষিণ কোরিয়ায় পাঠাচ্ছে।

    তবে কভিড মহামারির কারণে দক্ষিণ কোরিয়া সরকার ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত বিদেশি ইপিএস কর্মী নেওয়া স্থগিত করেছিল। কোরিয়া ও বাংলাদেশ—দুই দেশে কভিড-১৯ পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে কোরীয় সরকার বিদেশি কর্মী নেওয়া আবার শুরু করেছে। গত এপ্রিল থেকে ভাড়া করা বিশেষ ফ্লাইটে সপ্তাহে ১০০ জনেরও বেশি বাংলাদেশি কর্মীকে কোরিয়ায় নিয়ে যাওয়া হয়।

    ঢাকায় দক্ষিণ কোরিয়া দূতাবাস জানায়, দক্ষিণ কোরিয়ার ইপিএস ব্যবস্থা এবং বিদেশি কর্মী নীতিমালা আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) স্বীকৃত। ওই ব্যবস্থা উচ্চস্তরের বেতন, সমান শ্রম অধিকার ও কর্মসংস্থান বীমা, শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা, জাতীয় পেনশন এবং জাতীয় স্বাস্থ্যের চার-শ্রেণি-বীমা নিশ্চিত করে। ইপিএস কর্মীদের কোরিয়ায় পুনরায় প্রবেশে গতকাল বুধবার থেকে অনলাইন নিবন্ধন শুরু হয়েছে। এটি আগামীকাল শুক্রবার পর্যন্ত চলবে। নিবন্ধিত প্রার্থীদের জন্য কোরিয়ান ভাষা পরীক্ষা আগামী মাসে অনুষ্ঠিত হবে।

    সর্বশেষ সংবাদ
    1. রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি
    2. নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত
    3. বগুড়ায় আমানা বিগ বাজারের ১৩তম শাখার যাত্রা শুরু
    4. সৈয়দপুরে সাবেক চেয়ারম্যান রেজাউল করিম লোকমানের ইন্তেকাল
    5. সৈয়দপুরে রমজানের শুরুতেই দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করলো ওব্যাট কানাডা
    6. নন্দীগ্রামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    7. শিবগঞ্জে তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    সর্বশেষ সংবাদ
    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি

    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি

    নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত

    নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত

    বগুড়ায় আমানা বিগ বাজারের
১৩তম শাখার যাত্রা শুরু

    বগুড়ায় আমানা বিগ বাজারের ১৩তম শাখার যাত্রা শুরু

    সৈয়দপুরে সাবেক চেয়ারম্যান
 রেজাউল করিম লোকমানের ইন্তেকাল

    সৈয়দপুরে সাবেক চেয়ারম্যান রেজাউল করিম লোকমানের ইন্তেকাল

    সৈয়দপুরে রমজানের শুরুতেই দুস্থ পরিবারকে
 খাদ্য সামগ্রী বিতরণ করলো ওব্যাট কানাডা

    সৈয়দপুরে রমজানের শুরুতেই দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করলো ওব্যাট কানাডা

    নন্দীগ্রামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    নন্দীগ্রামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    শিবগঞ্জে তাঁতীদলের ৪৬তম
প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    শিবগঞ্জে তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬