Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বেইজিংকে সব সময় পাশে চায় ঢাকা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ আগস্ট, ২০২২ ২২:২৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ আগস্ট, ২০২২ ২২:২৭

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বেইজিংকে সব সময় পাশে চায় ঢাকা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ আগস্ট, ২০২২ ২২:২৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ আগস্ট, ২০২২ ২২:২৭

    বেইজিংকে সব সময় পাশে চায় ঢাকা

    বাংলাদেশের চলমান অর্থনৈতিক উন্নয়নে চীনকে অব্যাহতভাবে পাশে চায় বাংলাদেশ। একইসঙ্গে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনাও খতিয়ে দেখতে চায় ঢাকা। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সফরকালে বিনিয়োগের বিষয়ে আলোচনাকে অগ্রাধিকার দেবে ঢাকা। সবদিক বিবেচনায় এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন নীতি নির্ধারকরা।

    চীনের পররাষ্ট্রমন্ত্রী শনিবার (৬ আগস্ট) দুই দিনের সফরে ঢাকায় আসছেন।পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হবে চীনা মন্ত্রীর।

    এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চীনের পররাষ্ট্রমন্ত্রীর সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    তিনি বলেন, ‘আমাদের চলমান অর্থনৈতিক উন্নয়নে চীনকে অব্যাহতভাবে পাশে চাই এবং আমরা চীনের বিনিয়োগ বেশি করে চাই। আমাদের দিক থেকে বিনিয়োগ নিয়ে আলোচনা অগ্রাধিকারে থাকবে।’

    উল্লেখ্য, ইতোমধ্যে চীন থেকে ১৪০ কোটি ডলার এবং হংকং থেকে ১২০ কোটি ডলারের বিনিয়োগ বাংলাদেশে এসেছে। চীনের সহযোগিতায় আনোয়ারায় একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে।

    চীন বা ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি অস্বাস্থ্যকর না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘চীনের বাণিজ্য সুবিধা আছে এবং সেটিকে আরও বেশি করে ব্যবহার করতে হবে।  এজন্য বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে।’

    প্রসঙ্গত, চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি প্রায় ১২০০ কোটি ডলার। বাংলাদেশ প্রায় ৭০ কোটি ডলারের মতো পণ্য ওই দেশে রফতানি করে থাকে।

    এদিকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের সঙ্গে চীনের যেসব কার্যক্রম রয়েছে, সেগুলোর আলোকে এই সফর গুরুত্বপূর্ণ।’

    খাদ্য ও জ্বালানি নিরাপত্তা

    কোভিড ও রাশিয়া-ইউক্রেন সংকটের কারণে সারা বিশ্বে খাদ্য ও জ্বালানি সমস্যা দেখা দিয়েছে এবং এর ফলে দুটি পণ্যের দাম অনেক গুণ বৃদ্ধি পেয়েছে।

    এক্ষেত্রে চীনের সহযোগিতার বিষয়ে বাংলাদেশ কী ভাবছে জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, ‘খাদ্য ও জ্বালানি নিরাপত্তার বিষয়ে তাদের উদ্যোগ যদি আমাদের জন্য সহায়ক হয়, তবে সেটিকে আমরা স্বাগত জানাবো।’

    তিনি বলেন, ‘খাদ্য নিরাপত্তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশীয় আঙ্গিকে অনেক উদ্যোগ আছে এবং ওইসব বিষয়ে তারা যদি আমাদেরকে সহযোগিতা করতে পারে, বা তাদের যে উদ্যোগ আছে, সেখান থেকে আমরা যদি কিছু পাই, তা আমাদের জন্য সহায়ক হবে।’ মাসুদ বিন মোমেন বলেন, ‘সেগুলো আমাদের সক্রিয় বিবেচনায় থাকবে। তবে তাদের যদি ভূ-কৌশলগত উদ্যোগ থাকে, সেটি আমাদের আরও দেখতে হবে।’

    তাইওয়ান ও ভূ-কৌশল

    গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যানসি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র উত্তপ্ত প্রতিক্রিয়া প্রদর্শন করে চীন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার একটি বিবৃতিও প্রকাশ করে বাংলাদেশ।

    এ বিষয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘তাইওয়ান বিষয়টি স্বাভাবিকভাবে তারা (চীন) তুলবে এবং ওয়ান-চায়না নীতি আমাদের আছে।’

    চীনের নতুন দুটি উদ্যোগ গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এবং গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ বিষয়ে তিনি বলেন, ‘এ মুহূর্তে আমাদের অগ্রাধিকার হচ্ছে— কোভিডের থেকে উত্তরন, রাশিয়া-ইউক্রেন সংকট এবং এগুলো নিয়েই আমরা বেশি ব্যস্ত রয়েছি। বিভিন্ন পরাশক্তির মধ্যে যে দ্বন্দ্ব সেটিতে জড়ানোর খুব একটা আগ্রহ নেই।’

    রোহিঙ্গা প্রত্যাবাসন

    রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চীনের সঙ্গে অনেকদিন ধরে কাজ করছে বাংলাদেশ। এ বিষয়ে তাদের জোরালো ভূমিকা চায় ঢাকা।

    এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, ‘রাখাইনে সহায়ক পরিবেশ তৈরি না হলে প্রত্যাবাসন হবে না। এ বিষয়ে তাদের (চণি) জোরালো ভূমিকার বিষয়ে বলবো।’

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬