Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • নদীতে আশানুরূপ ইলিশ না থাকায় বাড়ছে দাম
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ আগস্ট, ২০২২ ১৬:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ আগস্ট, ২০২২ ১৬:১৪

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    নদীতে আশানুরূপ ইলিশ না থাকায় বাড়ছে দাম

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ আগস্ট, ২০২২ ১৬:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ আগস্ট, ২০২২ ১৬:১৪

    নদীতে আশানুরূপ ইলিশ না থাকায় বাড়ছে দাম

    সাগরে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরা পড়লেও আশানুরূপ ইলিশের দেখা মিলছে না নদীতে। নদীর ইলিশের স্বাদ নিতে অপেক্ষা করতে হবে আরো দু'মাস। সমুদ্র থেকে মিঠা পানিতে মাছ আসার জন্য যে পরিবেশ দরকার তা এখনও হয়নি। প্রয়োজনীয় বৃষ্টিপাত না থাকায় এখনো ইলিশ মাছ নদীতে আসা শুরু করেনি। তবে ভাদ্র ও আশ্বিন মাসে আমরা নদীতে প্রচুর ইলিশ মাছ পাব।

    এমনটাই জানিয়েছেন, চাঁদপুর ইলিশ গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আবুল বাসার।

    তিনি আরো বলেন, গত বছরের চেয়ে  এ বছর বেশি পরিমান ইলিশ আহরিত হবে। নদীতে ইলিশ আসবে নদীর পানি যখন স্বচ্ছ হবে। এজন্য প্রচুর বৃষ্টিপাত প্রয়োজন। বৃষ্টি হলে মাছ ঝাঁকে ঝাঁকে নদীতে আসবে।

    বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারে পর্যাপ্ত ইলিশ থাকার পরেও দাম মাদারণ মানুষের ক্রয়সীমার বাইরে। শুধু ইলিশের চেহারা দেখেই নিরাশ হয়ে ফিরতে হচ্ছে ক্রেতা সাধারণকে। তারা বলছেন,  বাজারে পর্যাপ্ত ইলিশ থাকা সত্ত্বেও দাম বাড়তি থাকার প্রয়োজন মিটাতে পাছেন না।

    কাওরান বাজারে ইলিশ কিনতে আসা সাদিক মোল্লা জানান, তিন চারদিন আগে দাম কিছুটা কম থাকলেও এখন আর সে দামে পাওয়া যাচ্ছে  না।  তিনি আরো বলেন, ইলিশের দাম আজকে এতো বেশি যে আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে নেই। দুইদিন আগেও বাজারে এসেছিলাম, এত দাম ছিল না। আজ মনে হচ্ছে কেজিপ্রতি দুই-আড়াইশ টাকা বেশি।

    তিনি বলেন, খবরে দেখি নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। কিন্তু বাজারে তো সেই চিত্র নেই। দামটা অবশ্যই সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা উচিত।

    এদিকে দাম বেশির বিষয়টি স্বীকার করে ব্যবসায়ীরা বলছেন, চাঁদপুর-বরিশাল এলাকার নদীগুলোতে তেমন ইলিশ ধরা পড়ছে না। সেখান থেকে ইলিশ সরাসরি আমাদের কাছে আসেও না। আড়তদাররাও যদি সরাসরি ইলিশ কিনতে পারত, তাহলে দাম অনেকটা কমে আসত। কিন্তু আড়তদারের ওপর আড়তদার, এর ওপর দাদন ব্যবসায়ী।

    মাছ ব্যবসায়ী আবুল বাশার বলেন, গত দুই দিন থেকে দাম বেড়েছে। নদীতে মাছ বেশি পাওয়া যাচ্ছে না। শরীয়তপুর, চাঁদপুর, বরিশাল এসব এলাকায় নদীতে পানি কম। যে কারণে মাছও কমে এসেছে। নদীতে পানি যত বেশি হবে, ঝাঁকে ঝাঁকে ইলিশও বেশি ধরা পড়বে।

    ব্যবসায়ীরা জানান, বাজারের অধিকাংশই সামুদ্রীক।  নদীর মাছ নেই।  আপনি যদি পদ্মার ইলিশ খেতে চান, তাহলে দামটা একটু বেশিই গুণতে হবে। নদীতে যখন পানি বাড়বে, বেশি মাছ ধরা পড়বে, তখন দামও কমে যাবে। এখানে আমাদের কিছু করার নেই।

    মাছের দাম প্রসঙ্গে মৎস্য গবেষক আবুল বাসার বলেন, মাছ ধরা থেকে বিপনন পর্যন্ত অনেক ব্যবসায়ী জড়ীত রয়েছেন। অনেক ব্যবসায়ী রয়েছেন যারা মাছ মজুদ করে রাখেন। দুই তিন হাত ঘুরে বাজারে আসে। ফলে মাছের দাম বাড়ছে। তবে আগের তুলনায় ইলিশের দাম কমেছে। আগামীতে নদীতে মাছ এলে আরো দাম কমে আসবে।

    বাজার ঘুরে দেখা গেছে, বড় আকৃতির এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৪শ থেকে। দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৭শ টাকা কেজি করে। এরচেয়ে বড় আকৃতির ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ থেকে ২ হাজার টাকা কেজি দরে। আর ছোট আকৃতির মধ্যে ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার ৫০ টাকা কেজি করে।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬