Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • আলম ও রহিম হত্যা, ভোলায় বিএনপির বিক্ষোভ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ আগস্ট, ২০২২ ১৫:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ আগস্ট, ২০২২ ১৫:১৭

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    আলম ও রহিম হত্যা, ভোলায় বিএনপির বিক্ষোভ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ আগস্ট, ২০২২ ১৫:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ আগস্ট, ২০২২ ১৫:১৭

    আলম ও রহিম হত্যা, ভোলায় বিএনপির বিক্ষোভ

    ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেছেন, শোকের মাস আগস্ট এলেই বিএনপি মাথাচাড়া দিয়ে ওঠে আওয়ামী লীগের এ বক্তব্য একেবারে অসত্য। বরং শোকের মাসে আওয়ামী লীগ সরকারের পুলিশ বিএনপি'র ২ জন নেতাকে হত্যা করে আমাদেরকে শোকের সাগরে ভাসিয়েছে। আমরা আওয়ামী লীগের এ ধরনের আচরণ থেকে রক্ষা পেতে চাই। শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চাই। তিনি আরো বলেন, আমরা তো এ সরকারের পতনের আন্দোলন করিনি। আমরা জনস্বার্থে তেল গ্যাসের দাম কমানোর দাবিতে সমাবেশ করেছিলাম। সেই নিরীহ সমাবেশে মানুষের উপর পুলিশের গুলি দুটি তাজা প্রাণ এর মৃত্যু, আমরা কোনোভাবেই মেনে নিতে পারিনা। ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে সেজন্য তিনি আওয়ামী লীগ এবং পুলিশকে আরও নমনীয় ভূমিকা পালনের আহ্বান জানান।

    আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, পুলিশ যেহেতু আমাদের দুই জন নেতাকে হত্যা করেছে এবং আমরা থানায় মামলা করতে গিয়েছি। পুলিশ আমাদের মামলা নেয়নি। পুলিশ যখন আসামি তখন আমরা কোনভাবেই পুলিশের কাছ থেকে সঠিক বিচার পাবো না। এজন্য তিনি বিচার বিভাগকে সুষ্ঠু বিচার উপহার দেয়ার জন্য অনুরোধ জানান।

    আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, রাজনীতি করলেই মিথ্যা কথা বলতে হয় না। মানুষকে হত্যা করতে হয়না। সত্য বলে, হত্যা না করে কিভাবে রাজনীতি করতে হয় তা আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মোশারেফ হোসেন শাজাহান আমাদের কে শিখিয়ে গেছেন। এসময় তিনি আওয়ামী লীগের ভোলার নেতাদেরকে মোশারেফ হোসেন শাজাহানের কাছ থেকে শিক্ষা নিয়ে সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করার আহ্বান জানান।

    আলহাজ্ব গোলাম নবী আলমগীর আজ শুক্রবার (১২ আগষ্ট) সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল কর্মী আব্দুর রহিমের হত্যা এবং তেল-গ্যাস জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তৃতায় এ কথা বলেন।

    বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান , জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক, জেলা বিএনপি'র যুগ্ন সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, ভোলা সদর থানা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দীন , জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ।

    এসময় মহাজনপট্টি এলাকায় বিএনপি নেতা তরিকুল ইসলাম কায়েদ, মো. ফারুক সিকদার ও মো. জাকির হোসেন সবুজসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে স্লোগানে কয়েকটি খণ্ড মিছিল বের করে।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬